হামুদুর রহমান কমিশন রিপোর্ট

হামুদুর রহমান কমিশন রিপোর্ট (বা যুদ্ধ রিপোর্ট)[১] পাকিস্তান সরকারের একটি রিপোর্ট যেখানে পূর্ব পাকিস্তানের ক্ষয়ক্ষতি এবং ভারতের সাথে ১৯৭১ সালের যুদ্ধের ঘটনাগুলির পাকিস্তান সরকারের সরকারী এবং শ্রেণীবদ্ধ কাগজপত্র নথিভুক্তরূপে রয়েছে।[২] হামুদুর রহমান কমিশন ১৯৭১ সালের ২৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো গঠন করে দেন।প্রাথমিকভাবে, প্রধান বিচারপতি হামুদুর রহমানের তৈরি করা প্রতিবেদনের ১২টি কপি ছিল; তবে একটি ছাড়া সবই ধ্বংস করে ফেলা হয়। সেই একটি প্রতিবেদন পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হয়, যা সেই সময়ে জনসম্মুখে প্রকাশ করা নিষিদ্ধ ছিল।[২] ডন পত্রিকা সহ ভারতীয় এবং পাকিস্তানি সংবাদপত্রগুলি ২০০০ সালে জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিবেদনটি ফাঁস করে। হামুদুর রহমান কমিশন রিপোর্টের ভিত্তিতে আরদেশীর কাওসজীর লেখা " জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান - ৪ " শিরোনামের একটি সম্পাদকীয়তে দেখানো হয়েছে যে "তিনজন ব্যক্তি প্রধানত ১৯৭১ সালের শেষের দিকে ক্ষতির জন্য দায়ী ছিলেন।"[৩]
যুদ্ধবন্দীরা দুই বছর পর বন্দিদশা থেকে ফিরে আসার পর একটি "সম্পূরক প্রতিবেদন" প্রস্তুত করা হয়।[৪][৫]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bangladesh requests war report"। BBC News। ৩০ আগস্ট ২০০০। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৬।
- 1 2 "The Hamood-ur-Rahman Commission Report"। Story of Pakistan। ১ জানুয়ারি ২০০৩। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৩।
- ↑ Cowasjee, Ardeshir (১৭ সেপ্টেম্বর ২০০০)। "Gen Agha Mohammad Yahya Khan - 4"। Dawn Newspapers (archives)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৩।
- ↑ Jones, Owen Bennett (২০০৩)। Pakistan: Eye of the Storm (ইংরেজি ভাষায়)। Yale University Press, Jones। পৃ. ১৭১। আইএসবিএন ৯৭৮-০৩০০১০১৪৭৮। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬।
- ↑ "Hamoodur Rahman Commission Report (Supplementary Report)" (পিডিএফ)। Pakistan People's Party USA। ৪ মার্চ ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৩।