বীর শ্রেষ্ঠ
অবয়ব
(বীরশ্রেষ্ঠ থেকে পুনর্নির্দেশিত)
| বীর শ্রেষ্ঠ | |
|---|---|
বীরশ্রেষ্ঠ পদক | |
| পুরস্কারদাতা দেশ বাংলাদেশ | |
| ধরন | পদক |
| যোগ্যতা | বীরত্বসূচক অবদানের জন্য ১ম ও সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার |
| পুরস্কৃত হওয়ার কারণ | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান ও বীরত্ব প্রদর্শন |
| মর্যাদা | ১৫ ডিসেম্বর ১৯৭৩ সালের বাংলাদেশ গেজেট কর্তৃক প্রকাশিত |
| বর্ণনা | বীরশ্রেষ্ঠ |
| পরিসংখ্যান | |
| প্রতিষ্ঠিত | ১৯৭১ |
| প্রথম পুরস্কৃত | ১৫ ডিসেম্বর ১৯৭৩ |
| শেষ পুরস্কৃত | ১৫ ডিসেম্বর ১৯৭৩ |
| সর্বমোট পুরস্কৃত | ৭ |
| মরনোত্তর পুরস্কারসমূহ |
৭ |
| পদকপ্রাপ্ত | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাত মুক্তিযোদ্ধা |
| পূর্ববর্তী | |
| Individual equivalent |
৭ |
| পরবর্তী (অধীনস্থ) | বীর উত্তম |
রিবন | |
বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেওয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহিদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেওয়া হয়েছে।[১]
গুরুত্বের ক্রমানুসারে বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের অন্যান্য সামরিক পদক হলো বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরই এই পদকগুলো দেওয়া হয়। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ গেজেটের একটি অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
বীরশ্রেষ্ঠদের তালিকা
[সম্পাদনা]
বীরশ্রেষ্ঠদের তালিকা নিচের সারণিতে দেয়া হল:-
| ক্রম | নাম | পদবি | সেক্টর | গ্যাজেট নম্বর | মৃত্যুবরণের তারিখ |
|---|---|---|---|---|---|
| ০১ | মহিউদ্দিন জাহাঙ্গীর | ক্যাপ্টেন | বাংলাদেশ সেনা বাহিনী | ০১ | ১৪ ডিসেম্বর, ১৯৭১ |
| ০২ | হামিদুর রহমান | সিপাহী | বাংলাদেশ সেনা বাহিনী | ০২ | ২৮ অক্টোবর , ১৯৭১ |
| ০৩ | মোস্তফা কামাল | সিপাহী | বাংলাদেশ সেনা বাহিনী | ০৩ | ১৮ এপ্রিল, ১৯৭১ |
| ০৪ | মোহাম্মদ রুহুল আমিন | ইঞ্জিনরুম আর্টিফিসার | বাংলাদেশ নৌ বাহিনী | ০৪ | ১০ ডিসেম্বর, ১৯৭১ |
| ০৫ | মতিউর রহমান | ফ্লাইট লেফটেন্যান্ট | বাংলাদেশ বিমান বাহিনী | ০৫ | ২০ আগস্ট, ১৯৭১ |
| ০৬ | মুন্সি আব্দুর রউফ | ল্যান্স নায়েক | বাংলাদেশ রাইফেলস | ০৬ | ৮ এপ্রিল ,১৯৭১ |
| ০৭. | নূর মোহাম্মদ শেখ | ল্যান্স নায়েক | বাংলাদেশ রাইফেলস | ০৭ | ৫ সেপ্টেম্বর , ১৯৭১ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "দৈনিক প্রথম আলো"। ৮ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে বীর শ্রেষ্ঠ সম্পর্কিত মিডিয়া দেখুন।