শহীদ ভুলু স্টেডিয়াম
ভুলু স্টেডিয়াম | |
![]() | |
| পূর্ণ নাম | শহীদ ভুলু স্টেডিয়াম |
|---|---|
| অবস্থান | নোয়াখালী, বাংলাদেশ |
| স্থানাঙ্ক | ২২°৫২′৩৪.৭০″ উত্তর ৯১°০৫′৫৩.৫০″ পূর্ব / ২২.৮৭৬৩০৫৬° উত্তর ৯১.০৯৮১৯৪৪° পূর্ব |
| মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ |
| পরিচালক | নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা |
| নির্বাহী কর্মকর্তা | ২ |
| ধারণক্ষমতা | ৭০০০ |
| উপস্থিতির রেকর্ড | ৩০,০০০[১] |
| উপরিভাগ | ঘাস |
| স্কোরবোর্ড | হস্তচালিত |
| চালু | ১৯৭৩ |
| ভাড়াটে | |
| টিম বিজেএমসি নোফেল স্পোর্টিং ক্লাব | |
শহীদ ভুলু স্টেডিয়াম বাংলাদেশের নোয়াখালী জেলার সর্ববৃহৎ স্টেডিয়াম।[২] সাত হাজার আসনের এ স্টেডিয়ামটি ১৯৭৩ সালে জেলার শহীদ মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ইস্কান্দার ভুলুর নামে নামকরণ করা হয়[৩]। বর্তমানে স্টেডিয়ামটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল খেলার জন্য ব্যবহৃত হচ্ছে[৪]। ২৪ জানুয়ারি,২০১৯ হতে নোফেল স্পোটিং ক্লাব ও টিম বিজেএমসি এই স্টেডিয়ামকে তাদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে[৫][৬]।
অবস্থান
[সম্পাদনা]এটি মাইজদী শহরে অবস্থিত এবং নোয়াখালীর ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র। এখানে ফুটবল-ক্রিকেটসহ অনেক জনপ্রিয় খেলা নোয়াখালী প্রশাসন কর্তৃক আয়োজন করা হয়।[৭]
খেলার পরিমাণ
[সম্পাদনা]জাতীয় পর্যায়ে অনেক ফুটবলার তৈরি করতে পারলেও এখন পর্যন্ত কোন ক্রিকেটার এই মাঠ থেকে উঠে আসে নি। কারণ হিসেবে নোয়াখালীতে বিসিবি কর্তৃক কোন টুনামেন্ট না হওয়া ও বিসিবি থেকে পর্যাপ্ত সাহায্য সহোযোগীতা না পাওয়াকে অন্যতম কারণ বলে থাকেন অনেকে। খেলাধুলা ছাড়াও স্টেডিয়ামটিতে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।[৮]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "উল্টো পথে নোয়াখালী"। কালের কণ্ঠ। ২৬ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২২।
- ↑ "শহীদ ভুলু স্টেডিয়ামকে আধুনিকায়ন করার ঘোষণা"। ঢাকা মেইল। ২৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "প্রিমিয়ার ফুটবলের নতুন ভেন্যু শহীদ ভুলু স্টেডিয়াম"। জনকন্ঠ। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইতিহাসের সাক্ষী হবার অপেক্ষায় নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম"। বাংলাদেশ টুডে। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নোয়াখালীতে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ"। কালের কণ্ঠ। ৩০ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯।
- ↑ "নোয়াখালীতে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯।
- ↑ "নোয়াখালীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট"। ১৮ অক্টোবর ২০১৭। ১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৮।
- ↑ "নোয়াখালীতে বৃহস্পতিবার উন্নয়ন কনসার্ট"। ১০ সেপ্টেম্বর ২০১৮। ১০ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৮।
আরো দেখুন
[সম্পাদনা]| বাংলাদেশের ক্রীড়া মাঠ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
