বিষয়বস্তুতে চলুন

ফরাসি ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফরাসি ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত এপ্রিল ১৯১৯; ১০৭ বছর আগে (1919-04-07)[]
সদর দপ্তরপ্যারিস, ফ্রান্স
ফিফা অধিভুক্তি১৯০৪[]
উয়েফা অধিভুক্তি১৯৫৪
সভাপতিফ্রান্স নোয়েল লে গ্রাত
সহ-সভাপতিফ্রান্স ব্রিজিতে এঁরিকেস
ওয়েবসাইটwww.fff.fr

ফরাসি ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération Française de Football; ফরাসি ভাষায় ফেদেরাসিওঁ ফ্রঁসেজ দ্য ফুতবোল এবং সংক্ষেপে এফএফএফ নামেও পরিচিত) হচ্ছে পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্সের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে বিদেশী জেলা (গুয়াদলুপ, ফরাসি গুইয়ান, মার্তিনিক, মায়ত এবং রেউ্যনিয়োঁ) এবং বিদেশী দল (নতুন ক্যালিডোনিয়া, ফরাসি পলিনেশিয়া, ওয়ালিস ও ফুতুনা, সাঁ-পিয়ের ও মিকলোঁ এবং সাঁ বার্তলেমি-সাঁ মারতাঁ) এবং মোনাকো রয়েছে। এই সংস্থাটি ১৯১৯ সালের ৭ই এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়। এটি ১৯০৭ সালে ইউএসএফএসএর পরিবর্তে ফিফায় যোগ দিয়েছিল, উক্ত সময় তারা সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল।[] অন্যদিকে, প্রতিষ্ঠার ৩৫ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত।

এই সংস্থাটি ফ্রান্সের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লিগ ১, লিগ ২ এবং কুপ দে ফ্রান্সের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন নোয়েল লে গ্রাত এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন লোরা গেওর্গেস।

পৃষ্ঠপোষক

[সম্পাদনা]

কর্মকর্তা

[সম্পাদনা]
৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থাননাম
সভাপতিনোয়েল ল্য গ্রাত
সহ-সভাপতিব্রিজিত অঁরিক
সাধারণ সম্পাদকলোরা জর্জ
কোষাধ্যক্ষলিওনেল বোলঁদ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকআলেক্সঁদ্র শামর
প্রযুক্তিগত পরিচালকউ্যবের ফুর্নিয়ে
ফুটসাল সমন্বয়কারীপাত্রিক পিয়ন
জাতীয় দলের কোচ (পুরুষ)দিদিয়ে দেশঁ
জাতীয় দলের কোচ (নারী)কোরিন দিয়াক্রে
রেফারি সমন্বয়কারীপাস্কাল গারিবিয়ান

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৫ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০
  2. "De nouveaux logos pour la FFF"fff.fr। ২৫ জুলাই ২০১৮। ৩০ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]