বিষয়বস্তুতে চলুন

অলিভিয়ে জিরু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অলিভিয়ে জিরু
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম অলিভিয়ে জিরু[]
জন্ম (1986-09-30) ৩০ সেপ্টেম্বর ১৯৮৬ (বয়স ৩৯)
জন্ম স্থান শামবেরি, ফ্রান্স
উচ্চতা ১.৯২ মি (৬ ফু ৪ ইঞ্চি)[]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
এসি মিলান
জার্সি নম্বর
যুব পর্যায়
১৯৯২–১৯৯৯ ফ্রগেস
১৯৯৯–২০০৫ গ্রেনোবল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৫–২০০৮ গ্রেনোবল ২৩ (২)
২০০৭–২০০৮ইস্ত্রেস (ধার) ৩৩ (১৪)
২০০৮–২০১০ তুরস ৪৪ (২৪)
২০১০–২০১২ মন্তপিলিয়ার ৭৩ (৩৩)
২০১০তুরস (ধার) ১৭ (৬)
২০১২–২০১৮ আর্সেনাল ১৮০ (৭৩)
২০১৮–২০২১ চেলসি ৭৫ (১৭)
২০২১– এসি মিলান ৮৪ (৩৬)
জাতীয় দল
২০১১– ফ্রান্স ১২৮ (৫৬)
অর্জন ও সম্মাননা
পুরুষদের ফুটবল
 ফ্রান্স-এর প্রতিনিধিত্বকারী
ফিফা বিশ্বকাপ
বিজয়ী২০১৮ রাশিয়া
রানার-আপ২০২২ কাতার
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:১২, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:১২, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

অলিভিয়ে জিরু (ফরাসি উচ্চারণ: [ɔlivje ʒiʁu]; জন্ম: ৩০ সেপ্টেম্বর ১৯৮৬) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবলার, যিনি ইতালির সেরিয়ে আ ক্লাব এসি মিলান এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন এবং বর্তমানে তার দেশের সর্বোচ্চ গোলদাতা।

২০০৮ সালে লিগ ২-এর ক্লাব গ্রেনোবলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ২০০৯–১০ মৌসুমে, তুরস এফসির হয়ে খেলার সময় তিনি উক্ত বিভাগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়লাভ করেন; উক্ত মৌসুমে তিনি ২১টি গোল করেছিলেন। তার এই অসাধারণ খেলা দেখে মুগ্ধ হয়ে মন্তপিলিয়ার তাকে দলে নেয়। ২০১০–১০১ মৌসুমে, আবারো জিরুঁ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়লাভ করেন, এবার তিনি এই পুরস্কার জয়লাভ করেন লিগ ১-এ। তার এই খেলা ক্লাবটিকে তাদের প্রথম লিগ ১ শিরোপা জয়লাভ করতে সাহায্য করে। অতঃপর ২০১২ সালে, তিনি প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনালে যোগদান করেন। এই ক্লাবের হয়ে তিনি ২০১৪ এফএ কাপ, ২০১৫ এফএ কাপ এবং ২০১৭ এফএ কাপ জয়লাভ করতে সক্ষম হন। এই আর্সেনালের হয়ে ২৫৩টি ম্যাচ খেলেন, যার মধ্যে ১০৫টি গোল করেন। ২০১৮ সালের জানুয়ারি মাসে, তিনি প্রিমিয়ার লিগের অন্য এক ক্লাব চেলসির সাথে ১৮ মাসের জন্য এক চুক্তি স্বাক্ষর করেন।

২০১১ সালে, ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। এপর্যন্ত তিনি ৫০-এর অধিক ম্যাচ খেলেছেন যার মধ্যে তিনি ৩০-এর অধিক গোল করেছেন। তিনি ২০১২ উয়েফা ইউরো, ২০১৪ ফিফা বিশ্বকাপ এবং ২০১৬ উয়েফা ইউরোর মতো প্রতিযোগিতায় ফ্রান্সের হয়ে খেলেছেন। তিনি ২০১৬ উয়েফা ইউরো যুগ্ম ২য় সর্বোচ্চ গোলদাতা ছিলেন এবং টুর্নামেন্টের ব্রোঞ্জ বুট জয়লাভ করতে সক্ষম হন।

ক্যারিয়ার পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৭ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[]
জাতীয় দল এবং সাল অনুযায়ী উপস্থিতি এবং গোলসংখ্যা
জাতীয় দলসালউপস্থিতিগোল
ফ্রান্স ২০১১
২০১২১২
২০১৩১২
২০১৪
২০১৫১০
২০১৬১৪
২০১৭১০
২০১৮
মোট৭১৩০

সম্মাননা

[সম্পাদনা]

মন্তপিলিয়ার

আর্সেনাল[]

চেলসি

  • এফএ কাপ: ২০১৭–১৮[]

ফ্রান্স

ব্যক্তিগত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Squads for 2017/18 Premier League confirmed"। Premier League। ১ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৭
  2. "Player Profile: Olivier Giroud"। Premier League। ৬ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১২
  3. ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে "অলিভিয়ে জিরু"ন্যাশনাল ফুটবল টিমস। বেঞ্জামিন স্ট্রাক-জিমারমান। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৫
  4. 1 2 "Olivier Giroud"Eurosport.com (French ভাষায়)।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  5. McNulty, Phil (১৯ মে ২০১৮)। "Chelsea 1–0 Manchester United"। BBC Sport। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৮
  6. "France – Topscorers"RSSSF.com
  7. "UNFP: Trophées UNFP du football: Le palmarès complet..." (French ভাষায়)। National Union of Professional Footballers। ১৪ মে ২০১২। ৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  8. "Arsenal's Arsene Wenger and Olivier Giroud win awards"BBC.com
  9. "OFFICIAL TOP SCORER CHART: 2009–10 Ligue 1"Ligue 1.com। ৮ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৮
  10. "Trophées UNFP: Olivier Giroud: Palmarès & trophée"National Union of Professional Footballers (French ভাষায়)। ৫ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১২{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]