বিষয়বস্তুতে চলুন

উইলিয়াম সালিবা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইলিয়াম সালিবা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম উইলিয়াম আলাঁ অঁদ্রে গাব্রিয়েল সালিবা
জন্ম (2001-03-24) ২৪ মার্চ ২০০১ (বয়স ২৫)[১]
জন্ম স্থান বোঁদি, ফ্রান্স
উচ্চতা ১.৯২ মিটার (৬ ফুট ৩+১⁄২ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আর্সেনাল
জার্সি নম্বর ২
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:৩৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

উইলিয়াম আলাঁ অঁদ্রে গাব্রিয়েল সালিবা (ফরাসি: William Saliba, ফরাসি উচ্চারণ: [wiljam saˈliba]; জন্ম: ২৪ মার্চ ২০০১; উইলিয়াম সালিবা নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৭ সালে, সালিবা ফ্রান্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ফ্রান্সের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

উইলিয়াম আলাঁ অঁদ্রে গাব্রিয়েল সালিবা ২০০১ সালের ২৪শে মার্চ তারিখে ফ্রান্সের বোঁদিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

সালিবা ফ্রান্স অনূর্ধ্ব-১৬, ফ্রান্স অনূর্ধ্ব-১৭, ফ্রান্স অনূর্ধ্ব-১৮, ফ্রান্স অনূর্ধ্ব-১৯, ফ্রান্স অনূর্ধ্ব-২০ এবং ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ২১শে মার্চ তারিখে তিনি পোল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে ফ্রান্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৪]

২০২২ সালের ২৫শে মার্চ তারিখে, ২১ বছর ও ১ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী সালিবা কোত দিভোয়ারের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৫৮তম মিনিটে রাফায়েল ভারানের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন; ম্যাচটি ফ্রান্স ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] ফ্রান্সের হয়ে অভিষেকের বছরে সালিবা সর্বমোট ৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Arsenal FC » Team roster" [আর্সেনাল ফুটবল ক্লাব » দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১ জানুয়ারি ২০২৬।
  2. ↑ "Squad: Men"। Arsenal F.C.। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
  3. ↑ "Arsenal – Squad – Soccerway" [আর্সেনাল – দল – সকারওয়ে]। soccerway.com (ইংরেজি ভাষায়)। সকারওয়ে। ১ জানুয়ারি ২০২৬।
  4. ↑ "William Saliba – Youth Debut" [উইলিয়াম সালিবা – বয়সভিত্তিক অভিষেক]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ১ জানুয়ারি ২০২৬।
  5. ↑ "William Saliba – Debut Match – National Football Teams" [উইলিয়াম সালিবা – অভিষেক ম্যাচ – ন্যাশনাল ফুটবল টিমস]। national-football-teams.com (ইংরেজি ভাষায়)। ন্যাশনাল ফুটবল টিমস। ১ জানুয়ারি ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]