বিষয়বস্তুতে চলুন

এনগোলো কঁতে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এনগোলো কঁতে
২০১৮ সালে এনগোলো কঁতে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এনগোলো কঁতে[]
জন্ম (1991-03-29) ২৯ মার্চ ১৯৯১ (বয়স ৩৫)
জন্ম স্থান প্যারিস, ফ্রান্স
উচ্চতা ১.৭১ মিটার (৫ ফুট + ইঞ্চি)[]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল-ইত্তিহাদ
জার্সি নম্বর
যুব পর্যায়
১৯৯৯–২০১০ জেএস সুরেন্সেস
২০১০–২০১২ বুলোগ্নে
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৩ বুলোগ্নে ৩৮ (৩)
২০১৩–২০১৫ কঁন ৭৫ (৪)
২০১৫–২০১৬ লেস্টার সিটি ৩৭ (১)
২০১৬–২০২৩ চেলসি ১৯০ (১১)
২০২৩– আল-ইত্তিহাদ ৬১ (৬)
জাতীয় দল
২০১৬– ফ্রান্স ৬৪ (২)
অর্জন ও সম্মাননা
ফ্রান্স ফ্রান্স-এর প্রতিনিধিত্বকারী
ফিফা বিশ্বকাপ
বিজয়ী২০১৮ রাশিয়া
উয়েফা নেশনস লিগ
বিজয়ী২০২১ ইতালি
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
রানার-আপ২০১৬ ফ্রান্স
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১ জুলাই ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

এনগোলো কঁতে (ফরাসি : [ŋɡolo kɑ̃te]; জন্ম: ২৯ মার্চ ১৯৯১) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

ইউএস বুলোগ্নের হয়ে খেলার মাধ্যমে কঁতে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন এবং পরবর্তীতে দুই মৌসুমের জন্য স্তাদ মালয়ার্ব কঁনের লিগ ১-এ খেলেন। ২০১৫ সালে, তিনি প্রিমিয়ার লিগ ক্লাব লেস্টার সিটিতে ৫.৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে এক চুক্তি স্বাক্ষর করেন। যোগদানের পর থেকেই তিনি ক্লাবটির একজন অখণ্ড খেলোয়াড়ে পরিণত হন। তিনি ২০১৫–১৬ মৌসুমে লেস্টার সিটিকে তাদের ইতিহাসে প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয়লাভ করতে সাহায্য করেন। তিনি উক্ত ক্লাবের হয়ে শুধুমাত্র একটি মৌসুম অতিবাহিত করেন। এর পরবর্তী বছরে, তিনি প্রিমিয়ার লিগের এক ক্লাব চেলসিতে ৩২ মিলিয়ন ইউরোর যোগদান করেন। চেলসিতে যোগদানের প্রথম মৌসুমেই তিনি আবারো প্রিমিয়ার লিগ শিরোপা জয়লাভ করতে সক্ষম হন। ২০১৬–১৭ মৌসুমে, তিনি পিএফএ খেলোয়াড়দের বছরের সেরা খেলোয়াড় এবং এফডাব্লিউএ বছরের সেরা ফুটবলারের পুরস্কার জয়লাভ করেন। ১৯৯২ এবং ১৯৯৩ সালে এরিক কাঁতোয়াঁর পর, তিনি প্রথম খেলোয়াড় হিসেবে একজন আউটফিল্ড খেলোয়াড় হিসেবে পরপর দুই প্রিমিয়ার লিগ শিরোপা দুই ক্লাবের হয়ে জয়লাভ করেন।[]

২০১৬ সালে ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি একই বছরের ২০১৬ উয়েফা ইউরো রানার-আপ ফ্রান্স দলের একজন সদস্য ছিলেন।

কর্মজীবন পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৭ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[]
জাতীয় দল এবং সাল অনুযায়ী উপস্থিতি এবং গোলসংখ্যা
জাতীয় দলসালউপস্থিতিগোল
ফ্রান্স ২০১৬১৩
২০১৭
২০১৮১০
মোট৩০

আন্তর্জাতিক গোল

[সম্পাদনা]
স্কোর এবং কলামের তালিকায় ফ্রান্সের গোলসংখান প্রথমে উল্লেখ করা হয়েছে।[]
#তারিখভেন্যুম্যাচপ্রতিপক্ষস্কোরফলাফলপ্রতিযোগিতা
১.২৯ মার্চ ২০১৬স্তাদ দে ফ্রান্স, সেন্ট-দেনিস, ফ্রান্স রাশিয়া
১–০
৪–২
প্রীতি ম্যাচ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Updated squads for 2017/18 Premier League confirmed"। Premier League। ২ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮
  2. "N'Golo Kante"। Chelsea F.C.। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২৩
  3. Mark Ogden (৯ ফেব্রুয়ারি ২০১৭)। "Chelsea's N'Golo Kante should be top contender for Footballer of the Year"। ESPN FC। ৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৮
  4. 1 2 "N'Golo Kanté profile"। National-Football-Teams.com। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]