বিষয়বস্তুতে চলুন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর প্রতীক
প্রাক্তন নাম
নীতিবাক্য
প্রযুক্তিই প্রগতি
ধরনসরকারি
স্থাপিত১৯৮০; ৪৬ বছর আগে (1980) প্রকৌশল কলেজ হিসেবে
১৯৮৬; ৪০ বছর আগে (1986) ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে
২০০৩; ২৩ বছর আগে (2003) প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
বৃত্তিদান৮৮.৬২ কোটি (২০২৩-২৪)[]
ইআইআইএন১৩৬৬২৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যঅধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন
ডিন
  • ড. মোহাম্মদ নাসিম উদ্দিন (ফ্যাকাল্টি অব সিভিল ইঞ্জিনিয়ারিং)
  • ড. রুমা (ফ্যাকাল্টি অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং)
  • ড. মোঃ আনোয়ার হোসেন (ফ্যাকাল্টি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)
  • ড. মোঃ কামাল -আল হোসেন (ফ্যাকাল্টি অব সায়েন্স)
স্বীকৃতি
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৭৫+
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৪৬১+
শিক্ষার্থী৩৫০০+
স্নাতক২৯০০+
স্নাতকোত্তর৬০০+
৫০+
ঠিকানা, ,
১৭০৭
,
২৪°০১′০৯″ উত্তর ৯০°২৫′০৪″ পূর্ব / ২৪.০১৯২৯০° উত্তর ৯০.৪১৭৮৯৯° পূর্ব / 24.019290; 90.417899
শিক্ষাঙ্গনশহুরে, প্রধান ক্যাম্পাস ২৩.৪২ একর (৯.৪৮ হেক্টর)
দ্বিতীয় ক্যাম্পাস ১৩ একর (৫.৩ হেক্টর)
ভাষাইংরেজি
পোশাকের রঙ  সবুজ
  লাল
সংক্ষিপ্ত নামডুয়েট
ওয়েবসাইটduet.ac.bd
মানচিত্র
ডুয়েটের প্রধান ফটক

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর (সংক্ষেপে ডুয়েট, পূর্বনাম বিআইটি ঢাকা) বাংলাদেশের একটি সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ হিসেবে ঢাকার তেজগাঁওয়ে প্রতিষ্ঠিত হয়। ১৯৮১ সালে প্রতিষ্ঠানটিকে ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ নামকরণ করা হয়। ১৯৮৬ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির নাম ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, ঢাকা। দেশে ক্রমবর্ধমান আধুনিক প্রকৌশল বিদ্যার প্রয়োজনীয়তা বিবেচনা করে এই বিশ্ববিদ্যালয় পুরকৌশল, যন্ত্রকৌশল এবং তড়িৎ কৌশল অনুষদের অধীনে দশটি বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রী প্রদান করে আসছে। বিশ্ববিদ্যালয়টি কেবল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে পাশকৃত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্নাতক পর্যায়ে ভর্তির সুযোগ দেয়।

বর্তমানে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চারটি অনুষদের অধীনে ১৬টি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) প্রোগ্রাম প্রদান করে। অনুষদগুলির পাশাপাশি আরও তিনটি ইনস্টিটিউট রয়েছে, যা স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে এবং গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মোট ৩,৫০০-এর অধিক শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছে। স্নাতক পর্যায়ে প্রতি বছর প্রায় ৮০০ শিক্ষার্থী ভর্তি হয়, এবং স্নাতকোত্তর পর্যায়ে (মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামসহ) প্রায় ২৪০ শিক্ষার্থী ভর্তি হয়। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ৩০০ জন শিক্ষক রয়েছেন।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৮০ সালে ১২০ জন শিক্ষার্থী নিয়ে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় কলেজ অব ইঞ্জিনিয়ারিং হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। সেসময় এখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রী অর্জন করা যেতো। ১৯৮৩ সালে কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর নাম পরিবর্তন করে ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ (ডিইসি) নামে গাজীপুরের বর্তমান ক্যাম্পাসে স্থানান্তর করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যা মোকাবেলায় ১৯৮৬ সালে সরকারের অর্ডিন্যান্সের মাধ্যমে ডিইসিকে বাংলাদেশ ইন্সটিটিউট অফ টেকনোলজি (বিআইটি) ঢাকাতে রুপান্তরিত করা হয়। সর্বশেষ ২০০৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।[]

বিআইটি ঢাকা (1986)

সেপ্টেম্বর ২০০৩ সালে, "ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর আইন, ২০০৩" এর মাধ্যমে বিআইটি, ঢাকা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এ রূপান্তরিত হয়। এটি অন্যান্য তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট))-এর মতো একই আইনের অধীনে পরিচালিত হয়। এই আইনের অধীনে, বিশ্ববিদ্যালয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থায় পরিণত হয়।

ডুয়েট তার নিকটবর্তী দ্বিতীয় ক্যাম্পাসে নতুন শিক্ষাগত সম্প্রসারণ করছে। ২০২০ সাল থেকে বিশ্ববিদ্যালয়টি একটি সম্পূর্ণ আইটি সিস্টেম প্রতিষ্ঠা করেছে, যার মধ্যে রয়েছে BdREN নেটওয়ার্ক, ডুয়েট ই-লার্নিং প্ল্যাটফর্ম, প্রতিষ্ঠানিক ইমেল, ডুয়েট গেটওয়ে এবং পে-রোল সিস্টেম, যা সহজ অনলাইন যোগাযোগ করতে সক্ষম করে এবং কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি করে।

ডুয়েট আউটকাম-ভিত্তিক শিক্ষা (ওবিই) মডেলে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম অফার করে, যা বর্তমান ও ভবিষ্যত চাহিদা পূরণ করে। এছাড়াও, ডুয়েট জার্নাল প্রকাশ করে, যেখানে নিয়মিত গবেষণা প্রকাশিত হয়।[][][][]

উপাচার্যবৃন্দ

[সম্পাদনা]

নিম্নোক্ত ব্যক্তিবর্গ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:

  • ১ম উপাচার্য (২০০৩ – ২০০৪): অধ্যাপক ড. নাসিম আহমেদ
  • ২য় উপাচার্য (২০০৪ – ২০০৮): অধ্যাপক ড.-ইং. এম. আনোয়ারুল আজিম
  • ৩য় উপাচার্য (২০০৮ – ২০১২): অধ্যাপক ড. মোহাম্মদ সাবদের আলী
  • ৪র্থ উপাচার্য (২০১২ – ২০১৬): অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন
  • ৫ম উপাচার্য (২০১৬ – ২০২০): অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন []
  • ৬ষ্ঠ উপাচার্য (২০২০ – ১১ আগস্ট ২০২৪): অধ্যাপক ড. হাবিবুর রহমান [][][১০]
  • ৭ম উপাচার্য (২১ অক্টোবর ২০২৪-এ নিযুক্ত): অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন [১১][১২]

উপ-উপাচার্যবৃন্দ

[সম্পাদনা]
  • ১ম প্রো ভাইস চ্যান্সেলর (২০২১ - ১৪ আগস্ট ২০২৪): অধ্যাপক আবদুর রশীদ [১৩][১৪]
  • ২য় প্রো ভাইস চ্যান্সেলর (২১ অক্টোবর ২০২৪ তারিখে নিযুক্ত): অধ্যাপক আরেফিন কাউসার [১৫][১৬]

পরিচালক (ছাত্রকল্যাণ)

[সম্পাদনা]
  • ড. উৎপল কুমার দাস, পরিচালক
  • ড. মো. নজরুল ইসলাম, সাবেক পরিচালক

অবস্থান

[সম্পাদনা]

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) বাংলাদেশের গাজীপুর জেলা-তে অবস্থিত। এটি ঢাকা শহর থেকে প্রায় ৪০ কিমি (২৫ মাইল) উত্তর দিকে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২০ কিমি (১২ মাইল) দূরে এবং গাজীপুর শহর থেকে তিন কিলোমিটার উত্তরে ভাওয়াল গড় এলাকায় অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি গাজীপুরের সড়ক ও রেলপথের মাধ্যমে ঢাকা এবং দেশের অন্যান্য প্রধান শহরের সঙ্গে সহজে সংযুক্ত।

মানচিত্র
ডুয়েট মূল ও দ্বিতীয় ক্যাম্পাস

ডুয়েট দ্বিতীয় ক্যাম্পাস গাজীপুরের মাঝির খোলা রোডে, ডুয়েট মূল ক্যাম্পাসের নিকটে অবস্থিত। এটি শিক্ষার্থীদের জন্য আধুনিক সুবিধাসমৃদ্ধ। মানচিত্রে মূল ক্যাম্পাস সবুজ রঙে এবং দ্বিতীয় ক্যাম্পাস লাল রঙে হাইলাইট করা হয়েছে।

বিভাগসমূহ

[সম্পাদনা]

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) স্নাতক পর্যায়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং স্নাতকোত্তর পর্যায়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং ও পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারীরা এই বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল এবং স্থাপত্যবিদ্যার বিভিন্ন শাখায় ব্যাচেলর ডিগ্রী অর্জনের জন্য ভর্তি হতে পারে। এছাড়া বাংলাদেশের নয়টি পিএইচডি ডিগ্রী প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি হল ডুয়েট। বর্তমানে ডুয়েটে ৪টি অনুষদ ও ৩টি ইনস্টিটিউটের মাধ্যমে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে। বিশ্ববিদ্যালয়ে ১৬টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম চালু রয়েছে। এখানে ২৭১ জনেরও বেশি শিক্ষক, প্রায় ১৫১ জন কর্মকর্তা ও প্রায় ৩৩০ জন কর্মচারী মিলে প্রায় ৩,৫০০ শিক্ষার্থীকে সেবা প্রদান করে থাকে।

অনুষদ ও বিভাগ

[সম্পাদনা]
  • সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ
    • সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগ
    • আর্কিটেকচার (আর্ক) বিভাগ
  • ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ
    • ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ
    • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ
    • বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগ
    • ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ
    • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগ
    • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগ
    • ফুড ইঞ্জিনিয়ারিং (এফই) বিভাগ
    • কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগ
    • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ
    • ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগ
  • বিজ্ঞান অনুষদ
    • রসায়ন বিভাগ
    • গণিত বিভাগ
    • পদার্থবিদ্যা বিভাগ
    • মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগ

আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম ও সিট সংখ্যা

[সম্পাদনা]
  • সিভিল ইঞ্জিনিয়ারিং- ১২০টি
  • ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং - ১২০টি
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং - ১২০টি
  • কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং - ১২০টি
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং - ১২০টি
  • আর্কিটেকচার-৩০টি
  • ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং - ৩০টি
  • কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং - ৩০টি
  • ফুড ইঞ্জিনিয়ারিং - ৩০টি
  • মেটারিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং - ৩০টি
  • বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং - ৩০টি
  • ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং - ৩০টি

মোট সিট সংখ্যা=৮১০টি

ডিরেক্টরেটসমূহ

[সম্পাদনা]
  • সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাসটেইনাবিলিটি রিসার্চ
  • ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট
  • ইনস্টিটিউট অফ এনার্জি ইঞ্জিনিয়ারিং
  • ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি
  • কম্পিউটার সেন্টার
  • রিসার্চ অ্যান্ড এক্সটেনশন
  • ছাত্র কল্যাণ পরিচালকের দপ্তর
  • পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর
  • পরিবহন পরিচালনা
  • কনসালটেন্সি, রিসার্চ অ্যান্ড টেস্টিং সার্ভিস
  • শারীরিক শিক্ষা কেন্দ্র
  • ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল

পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রাম

[সম্পাদনা]
  • এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী – মেয়াদ: ৩ বছর
  • এম.ফিল ডিগ্রী – মেয়াদ: ৪ বছর
  • পিএইচডি ডিগ্রী – মেয়াদ: ৪ বছর

প্রকাশনা

[সম্পাদনা]
  • ডুয়েট জার্নাল[১৭]
  • ডুয়েট বুলেটিন[১৮]
  • ডুয়েট পাবলিকেশন[১৯]

র‍্যাঙ্কিং

[সম্পাদনা]
বিশ্ববিদ্যালয় ক্রম
আঞ্চলিক – সামগ্রিকভাবে
কিউএস এশিয়া[২০]৪৬১–৪৭০ (২০২৫)

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিউএস এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং ২০২৫ অনুযায়ী #৪৬১–৪৭০ অবস্থানে রয়েছে।[২০] এছাড়াও এটি একই র‍্যাঙ্কিং বছরের দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে #১২৭ অবস্থান ধরে রেখেছে।[২১][২২]

ছাত্র সংগঠন ও সংঘসমূহ

[সম্পাদনা]

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিভিন্ন ধরনের শিক্ষার্থী সংগঠন রয়েছে, যা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত হতে উৎসাহিত করে।

সংগঠন

[সম্পাদনা]

রাজনৈতিক সংগঠন, আঞ্চলিক সংগঠন এবং সব ধরনের অনিবন্ধিত সংগঠন সেপ্টেম্বর ২০২৪ থেকে নিষিদ্ধ করা হয়েছে।[২৩][২৪][২৫][২৬]

শিক্ষামূলক ক্লাব

[সম্পাদনা]
২০০০ সালে ডুয়েটের ইএলসি ক্লাব
  • ডুয়েট রোবোটিক্স ক্লাব (ডিআরসি)

এই ক্লাব শিক্ষার্থীদের রোবট ও প্রযুক্তি নিয়ে শেখার সুযোগ দেয়। তারা কর্মশালা, প্রতিযোগিতা ও দলগত কার্যক্রম আয়োজন করে। রোবট তৈরি ও প্রোগ্রামিং শেখার পাশাপাশি ক্লাবটি বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কারও অর্জন করেছে।[২৭]

  • ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব (ইএলসি), ডুয়েট

এই ক্লাব শিক্ষার্থীদের ইংরেজি চর্চা, আত্মবিশ্বাস বৃদ্ধি ও নেতৃত্বের দক্ষতা উন্নয়নে সাহায্য করে। এখানে সদস্যরা ইংরেজি বক্তৃতা, যোগাযোগ ও নেতৃত্বের বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।[২৮]

  • ডুয়েট ডিবেটিং সোসাইটি (ডিডিএস)

ডিডিএস শিক্ষার্থীদের চিন্তা, যুক্তি ও বক্তৃতার দক্ষতা বৃদ্ধি করে। সদস্যরা বিতর্ক প্রতিযোগিতা, পাবলিক স্পিকিং অনুশীলন ও যৌক্তিক চিন্তা গড়ে তোলে।[২৯]

  • এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার, ডুয়েট

এই ক্লাব সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের একত্র করে দলগত কাজ, প্রকল্প ও অভিজ্ঞ প্রকৌশলীদের কাছ থেকে শেখার সুযোগ দেয়।[৩০]

  • আইইইই ডুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ

এই ক্লাব ইলেকট্রনিক্স ও ইঞ্জিনিয়ারিং-প্রেমী শিক্ষার্থীদের জন্য। সদস্যরা বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রযুক্তি ইভেন্টে অংশ নেন, যা তাদের পেশাগত দক্ষতা গড়ে তোলে।

  • ডুয়েট কম্পিউটার সোসাইটি (ডিসিএস)

এই ক্লাব শিক্ষার্থীদের বাস্তব কম্পিউটার দক্ষতা, জটিল প্রোগ্রামিং সমস্যা সমাধান ও চাকরির প্রস্তুতিতে সহায়তা করে। তারা প্রযুক্তি প্রশিক্ষণ, ওয়ার্কশপ ও শিল্প-সংযোগমূলক কার্যক্রম আয়োজন করে।[৩১][৩২]

  • ডুয়েট অটোমোবাইল সোসাইটি

গাড়ি ও মোটর প্রযুক্তিতে আগ্রহী শিক্ষার্থীরা এখানে একত্র হন। তারা অটোমোবাইল সম্পর্কিত সেমিনার, প্রদর্শনী ও মজার কার্যক্রম আয়োজন করে।

  • ডুয়েট এনার্জি ক্লাব

এই ক্লাব শক্তি সংরক্ষণ, নবায়নযোগ্য শক্তি ও ভবিষ্যতের জ্বালানি নিয়ে আলোচনা ও গবেষণা করে।

  • ডুয়েট নিউক্লিয়ার এনার্জি ক্লাব

এই ক্লাব পারমাণবিক শক্তি ও প্রযুক্তি নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ায় এবং বিশেষজ্ঞদের আলোচনায় অংশ নেওয়ার সুযোগ দেয়।

  • ডুয়েট ম্যাথমেটিক্স ক্লাব (ডিএমসি)

গণিতপ্রেমী শিক্ষার্থীদের জন্য এই ক্লাব। এখানে সদস্যরা গণিত প্রতিযোগিতা ও সমস্যা সমাধানের কার্যক্রমে অংশ নেন।

  • ডুয়েট স্থপত্য সংঘ

ডুয়েটের স্থাপত্য বিভাগভিত্তিক একটি ছাত্র সংগঠন, যা স্থাপত্য শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, পারস্পরিক সহযোগিতা এবং সাংস্কৃতিক কার্যক্রমকে উৎসাহিত করে।[৩৩]

  • ডুয়েট এমএমই এলায়েন্স

ডুয়েটের এমএমই শিক্ষার্থীদের গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন এবং সহ-পাঠক্রমিক কার্যক্রমের মাধ্যমে সহায়তা প্রদান করে, যা দক্ষতা, নেতৃত্ব এবং দলবদ্ধ কাজকে উৎসাহিত করে।[৩৪]

  • ইইই স্টুডেন্ট অ্যাসোসিয়েশন

ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) শিক্ষার্থীদের জন্য একটি ছাত্র সংগঠন, যা একাডেমিক এবং পেশাগত উন্নয়নকে উৎসাহিত করে।[৩৫]

  • ডুয়েট সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স

ডুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য একটি ছাত্র সংগঠন, যা একাডেমিক, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত বৃদ্ধিকে সমর্থন করে।[৩৬]

  • আইএএডি স্টুডেন্ট চ্যাপ্টার, ডুয়েট

আর্কিটেকচার এবং ডিজাইন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ক্যারিয়ার ফোকাস প্রোগ্রাম, প্রতিযোগিতা, অ্যালামনাই ইন্টারঅ্যাকশন, কল্যাণমূলক কার্যক্রম এবং মেধা পুরস্কারের মাধ্যমে সহায়তা প্রদান করে। সদস্যপদ শুধুমাত্র আইপিই শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ।[৩৭]

স্পোর্টস ক্লাব

[সম্পাদনা]
  • ডুয়েট স্পোর্টস ক্লাব (ডিএসসি)

এই ক্লাব শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক ফিটনেসে উৎসাহ দেয়। তারা বিভিন্ন টুর্নামেন্ট ও স্পোর্টস প্রোগ্রাম আয়োজন করে।[৩৮]

গবেষণা ক্লাব

[সম্পাদনা]
  • ডুয়েট ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাব

এই ক্লাব শিক্ষার্থীদের গবেষণা, নতুন জ্ঞান অনুসন্ধান ও ক্যারিয়ার পরিকল্পনায় সহায়তা করে।[৩৯]

  • ডুয়েট ইনোভেশন সোসাইটি (ডিআইএস)

এই ক্লাব শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও নতুন কিছু তৈরি করার অনুপ্রেরণা দেয়। তারা উদ্ভাবনী প্রতিযোগিতা ও দলগত প্রকল্প আয়োজন করে।[৪০]

  • ডুয়েট টেক্সটাইল ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাব

এই ক্লাব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য। তারা পেশাগত পরামর্শ ও শেখার সুযোগ পায়।

  • আশ্রায়ে ডুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ

এই সংগঠনটি ডুয়েটের শিক্ষার্থীদের জন্য এইচভিএসি, রেফ্রিজারেশন ও টেকসই ভবন ব্যবস্থা বিষয়ে কর্মশালা, সেমিনার, গবেষণা কার্যক্রম এবং পেশাগত নেটওয়ার্কিংয়ের সুযোগ প্রদান করে।[৪১]

সাংস্কৃতিক ও মিডিয়া ক্লাব

[সম্পাদনা]
  • সৃজনী – সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন

সৃজনী সংগঠন সংগীত, নাটক, চিত্রকলা ও উৎসবের মাধ্যমে সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করে।

  • ডুয়েট ড্রামা সোসাইটি

এই ক্লাব নাটক ও মঞ্চকলা ভালোবাসেন এমন শিক্ষার্থীদের জন্য। তারা নাট্যচর্চা ও প্রদর্শনী আয়োজন করে।

  • ডুয়েট ফটোগ্রাফিক সোসাইটি

এই ক্লাব ফটোগ্রাফি শেখা ও সৃজনশীলতা বিকাশে সহায়তা করে। সদস্যরা তাদের ছবি প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করে।

  • ডুয়েট সাহিত্য সংসদ

সৃজনীর অধীনে পরিচালিত এই সাহিত্য সাব-কমিটি ডুয়েটে সাহিত্যচর্চা বিকাশে কাজ করে। সংসদটি ক্লাসিক সাহিত্য নিয়ে নিয়মিত পোস্ট, সাপ্তাহিক পাঠসভা এবং ক্যাম্পাসে ওপেন বুকশেলফ স্থাপনের মতো উদ্যোগ পরিচালনা করে। এর লক্ষ্য পাঠসংস্কৃতি ও সাহিত্যচর্চা সক্রিয় করা।

  • ডুয়েট অ্যাডভেঞ্চার ক্লাব

শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা ও অভিযাত্রার আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে গঠিত একটি শিক্ষার্থী সংগঠন, যা ভ্রমণ, পর্বতারোহণ ও আউটডোর দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আয়োজন করে।

সাংবাদিকতা ক্লাব

[সম্পাদনা]
  • ডুয়েট সাংবাদিক সমিতি (ডুসাস)

এই ক্লাব শিক্ষার্থীদের সাংবাদিকতা, লেখা ও প্রতিবেদন তৈরির অভিজ্ঞতা দেয়। তারা বিশ্ববিদ্যালয়ের খবর প্রকাশ করে।

স্বেচ্ছাসেবী ক্লাব

[সম্পাদনা]
  • স্বজন – ডুয়েট স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন

এই সংগঠন রক্তদান কার্যক্রম আয়োজন করে এবং শিক্ষার্থীদের জীবন রক্ষায় অংশ নিতে উৎসাহিত করে।

  • ডুয়েট ব্লাড ডোনেশন সোসাইটি (ডিবিডিএস)

ডিবিডিএস নিয়মিত রক্তদান কর্মসূচি আয়োজন করে এবং হাসপাতাল ও রোগীদের সহায়তা করে।

  • ডুয়েট সিআর ফোরাম

ডুয়েটের একটি ছাত্র সংগঠন যা ক্লাস প্রতিনিধিদের প্রতিনিধিত্ব করে। এটি ছাত্রদের অংশগ্রহণ, নেতৃত্ব এবং শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর মধ্যে সমন্বয়কে উৎসাহিত করে।

ধর্মীয় সংগঠন

[সম্পাদনা]
  • ডুয়েট দাওয়াহ সার্কেল

শিক্ষার্থীদের মধ্যে ইসলামী শিক্ষা ও মূল্যবোধ প্রচারের জন্য কাজ করে। এটি ইসলামী নীতির ওপর ভিত্তি করে নৈতিক জীবন, সামাজিক দায়বদ্ধতা এবং ব্যক্তিগত উন্নয়নকে উৎসাহিত করে, একই সাথে সকল ধর্মের অনুসারীদের প্রতি শ্রদ্ধা বজায় রাখে।[৪২]

  • বাণী অর্চনা সংসদ (ডুয়েট)

এই ক্লাব সনাতনী শিক্ষার্থীদের আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নয়নে সহায়তা করে।

  • বুদ্ধ ছাত্র কল্যাণ পরিষদ

২০০৪ সালে প্রতিষ্ঠিত, এটি ডুয়েটের বৌদ্ধ ছাত্রদের একমাত্র সংগঠন। এটি ছাত্র কল্যাণ, ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম এবং সামাজিক সেবায় মনোনিবেশ করে।[৪৩]

ভর্তি প্রক্রিয়া

[সম্পাদনা]

স্নাতক প্রোগ্রাম

[সম্পাদনা]

প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ৮০০ জন ছাত্রছাত্রী প্রকৌশল এবং স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রী অর্জনের জন্য ভর্তি হয়ে থাকে। প্রতিবছর ভর্তি পরীক্ষায় প্রায় ১৪ হাজার জন পরীক্ষার্থীদের মধ্যে মাত্র ৫% ছাত্রছাত্রী এখানে ভর্তির সুযোগ পেয়ে থাকে।[১৩] এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা প্রায় ৩০০ জন।

ডুয়েট চারটি অনুষদে ১২টি স্নাতক ডিগ্রি প্রদান করে। প্রতিটি শিক্ষাবর্ষে দুটি সেমিস্টার থাকে, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সেমিস্টার। শিক্ষার্থীরা সাধারণত প্রথম বছরের দ্বিতীয় সেমিস্টার ক্লাসে ভর্তি হয়। প্রার্থীদের ১০ বছর স্কুলে পড়ার পর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে ন্যূনতম চার বছরের ডিপ্লোমা শেষ করার কারণে প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ছাড় দেওয়া হয়েছে। নিম্নলিখিত শাখায় ডিগ্রী প্রদান করা হয়:

  • ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
  • স্থাপত্য
  • শিল্প ও উৎপাদন প্রকৌশল
  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • উপকরণ এবং ধাতব প্রকৌশল
  • কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • ফুড ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
  • বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং

আসন সংখ্যা

[সম্পাদনা]

প্রকৌশলে ৪-বছরের স্নাতক ডিগ্রি প্রোগ্রাম এবং স্থাপত্যে ৫-বছরের স্নাতক ডিগ্রি প্রোগ্রামের জন্য আসন সংখ্যা নিচে দেওয়া হল:

আসন সংখ্যা
ক্রমিকবিভাগআসন
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই)৩০
ফুড ইঞ্জিনিয়ারিং (এফই)৩০
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)১২০
সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই)১২০
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)১২০
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই)১২০
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)১২০
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই)৩০
ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই)৩০
১০আর্কিটেকচার (আর্চ)৩০
১১বায়ো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই)৩০
১২ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই)৩০
মোট৮১০[৪৪]

স্নাতকোত্তর প্রোগ্রাম

[সম্পাদনা]

ডুয়েট তার চারটি অনুষদে ১৬টি স্নাতকোত্তর ডিগ্রি অফার করে, যার মধ্যে রয়েছে মাস্টার্স (Master's degree) এবং পিএইচডি (Doctor of Philosophy) ডিগ্রি। বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন ক্ষেত্রে এম.এসসি. ইঞ্জ., এম.ইঞ্জ., পিএইচডি, এবং এম.ফিল. ডিগ্রি প্রদান করে।[৪৫]

বিভিন্ন বিভাগ দ্বারা প্রদত্ত ডিগ্রী

[সম্পাদনা]

মাস্টার অফ সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং (এম.এসসি. ইঞ্জ.) এবং মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (এম.ইঞ্জ.)

বিভাগপ্রদত্ত ডিগ্রী
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • এম.এসসি. ইঞ্জ. (সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল)
  • এম.এসসি. ইঞ্জ. (সিভিল অ্যান্ড জিওটেকনিক্যাল)
  • এম.এসসি. ইঞ্জ. (সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল)
  • এম.এসসি. ইঞ্জ. (সিভিল অ্যান্ড ট্রান্সপোর্টেশন)
  • এম.এসসি. ইঞ্জ. (সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস)
  • এম.এসসি. ইঞ্জ. (এনভায়রনমেন্টাল)
  • এম.এসসি. ইঞ্জ. ইন ক্লাইমেট চেঞ্জ (ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট)
  • এম.ইঞ্জ. (সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল)
  • এম.ইঞ্জ. (সিভিল অ্যান্ড জিওটেকনিক্যাল)
  • এম.ইঞ্জ. (সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল)
  • এম.ইঞ্জ. (সিভিল অ্যান্ড ট্রান্সপোর্টেশন)
  • এম.ইঞ্জ. (সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস)
  • এম.ইঞ্জ. (এনভায়রনমেন্টাল)
  • এম.ইঞ্জ. ইন ক্লাইমেট চেঞ্জ (ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট)
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • এম.এসসি. ইঞ্জ. (ইইই)
  • এম.ইঞ্জ. (ইইই)
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • এম.এসসি. ইঞ্জ. (এমই)
  • এম.ইঞ্জ. (এমই)
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • এম.এসসি. ইঞ্জ. (সিএসই)
  • এম.ইঞ্জ. (সিএসই)
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • এম.এসসি. ইঞ্জ. (টিই)
  • এম.ইঞ্জ. (টিই)
ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • এম.এসসি. ইঞ্জ. (এফই)
  • এম.ইঞ্জ. (এফই)
ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • এম.এসসি. ইঞ্জ. (আইপিই)
  • এম.ইঞ্জ. (আইপিই)

মাস্টার অফ সায়েন্স (এম.এসসি.) এবং মাস্টার অফ ফিলোসফি (এম.ফিল.)

বিভাগপ্রদত্ত ডিগ্রী
রসায়ন বিভাগ
  • এম.ফিল. (কেম.)
  • এম.এসসি. (কেম.)
গণিত বিভাগ
  • এম.ফিল. (ম্যাথ.)
  • এম.এসসি. (ম্যাথ.)
পদার্থবিদ্যা বিভাগ
  • এম.ফিল. (ফিজি.)
  • এম.এসসি. (ফিজি.)
মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগ
  • এমএ (অ্যাপ্লায়েড লিঙ্গুইস্টিক্স ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং)
  • এম.এসসি (অর্থনীতি)
  • এমবিএ

ডক্টর অফ ফিলোসফি (পিএইচডি)

বিভাগপ্রদত্ত ডিগ্রী
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগপিএইচডি (সিই)
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগপিএইচডি (ইইই)
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগপিএইচডি (এমই)
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগপিএইচডি (সিএসই)
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগপিএইচডি (টিই)
রসায়ন বিভাগপিএইচডি (কেম.)
গণিত বিভাগপিএইচডি (ম্যাথ.)
পদার্থবিদ্যা বিভাগপিএইচডি (ফিজি.)

বিভিন্ন ইনস্টিটিউট দ্বারা প্রদত্ত ডিগ্রী

[সম্পাদনা]
ইনস্টিটিউটপ্রদত্ত ডিগ্রী
ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট (আইডব্লিউই)
  • মাস্টার অফ সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং (ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট)
  • মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট)
  • পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট)
  • মাস্টার অফ সায়েন্স ইন ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট
  • মাস্টার্স ইন ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট
  • পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট
ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)
  • এম.এসসি. ইঞ্জ. ইন আইসিটি
  • এম.ইঞ্জ. ইন আইসিটি
  • পিজিডি ইন আইসিটি
  • পিজিডি ইন বিজনেস আইটি
ইনস্টিটিউট অফ এনার্জি ইঞ্জিনিয়ারিং (আইইই)
  • এম.এসসি. ইঞ্জ. ইন এনার্জি ইঞ্জিনিয়ারিং
  • এম.ইঞ্জ. ইন এনার্জি ইঞ্জিনিয়ারিং
  • পিজিডি ইন এনার্জি ইঞ্জিনিয়ারিং

ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্র

[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়ে তিনটি ইনস্টিটিউট রয়েছে:[৪৬]

  • ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সেস (আইডব্লিউই)
  • ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)
  • ইনস্টিটিউট অফ এনার্জি ইঞ্জিনিয়ারিং (আইইই)

ছাত্রজীবন

আবাসিক হল

[সম্পাদনা]

ডুয়েটে সাতটি পুরুষ ও দুটি মহিলা ছাত্রাবাস রয়েছে, যার নাম:

হলের নাম বর্তমান প্রভোস্ট ধারণক্ষমতা
ড. ফজলুর রহমান খান হল (এফআর খান হল) মো: আনোয়ার হোসেন ১৩০
ড. মুহাম্মদ কুদরত-ই-খুদা হল (কিউকে হল) মো: আরিফুর রহমান ১৪০
শহীদ মুক্তিযোদ্ধা হল (এসএম হল) এস. এম. মাহফুজ আলম ১২০
কাজী নজরুল ইসলাম হল (কেএনআই হল) মো: সাহাব উদ্দিন ৪০০ (এক্সটেনশনসহ)
শহীদ তাজউদ্দিন আহমদ হল (এসটিএ হল) উৎপল কুমার দাস ৬৫০
ম্যাডাম কুরি হল (এমসি হল) উম্মে রায়হান ৩০০ (এক্সটেনশনসহ)
বিজয় ২৪ হল (বি২৪ হল) মুহাম্মদ আবদুর রশিদ ৩৫০

ক্রীড়া সুবিধা

[সম্পাদনা]

ডুয়েট ছাত্রদের জন্য তিনটি প্রধান খেলার মাঠ রয়েছে যার মধ্যে একটি দ্বিতীয় ক্যাম্পাসে অবস্থিত এবং একটি ছোট খেলার মাঠ, একটি বাস্কেটবল কোর্ট এবং একটি ভলিবল কোর্ট রয়েছে। ডুয়েটে খেলাধুলার মধ্যে ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, টেবিল টেনিস, ক্যারাম এবং ব্যাডমিন্টন খেলার সুযোগ-সুবিধা রয়েছে। ডুয়েটে প্রতিবছর আন্তঃবিভাগ এবং আন্তঃ-হল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শিক্ষার্থী কমপ্লেক্স

[সম্পাদনা]

ডুয়েট স্টুডেন্ট কমপ্লেক্স হলো একটি বহুমুখী ভবন যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন কার্যকলাপের জন্য একত্রিত হয়। এতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, রোবোটিক্স ক্লাব, ডুয়েট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এবং সৃজনীসহ বিভিন্ন ক্লাব-এর অফিস রয়েছে। কমপ্লেক্সে শহীদ মোস্তফা ক্যাফেটেরিয়া অবস্থিত, যেখানে শিক্ষার্থীরা খাবার ও আড্ডার সুযোগ পায়। ভবনটিতে সভা ও আলোচনার জন্য নির্দিষ্ট স্থান এবং একটি আধুনিক জিমনেসিয়াম ও রয়েছে।

শিক্ষার্থী কমপ্লেক্স ভবন

কম্পিউটার সেন্টার

[সম্পাদনা]

কম্পিউটার সেন্টার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটিং ও নেটওয়ার্কিং অবকাঠামো উন্নয়ন ও পরিচালনার দায়িত্বে রয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষাদান, শিক্ষা এবং গবেষণা কার্যক্রমে প্রয়োজনীয় আইটি সহায়তা প্রদান করে। [৪৮]

সমাবর্তন

[সম্পাদনা]
  • দ্বিতীয় সমাবর্তন: ২০১৮ [৪৯][৫০]
  • প্রথম সমাবর্তন: ২০১০
  • প্রথম সমাবর্তন: ১৯৯৪ (বিআইটি, ঢাকা হিসেবে)

সম্মেলন এবং কর্মশালা

[সম্পাদনা]

ডুয়েট নিয়মিত সম্মেলন এবং কর্মশালার আয়োজন করে, যা একাডেমিক বিনিময়, পেশাদার বিকাশ এবং জ্ঞান প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

  • নেক্সট-জেনারেশন কম্পিউটিং, আইওটি এবং মেশিন লার্নিং সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন
  • টেকসই প্রকৌশল উন্নয়নের আন্তর্জাতিক সম্মেলন
  • রোবোটিক্স এবং অটোমেশনের উপর কর্মশালা
  • মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং এবং প্রসেস ইঞ্জিনিয়ারিং-এর আন্তর্জাতিক সম্মেলন
  • বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ অগ্রগতির আন্তর্জাতিক সম্মেলন
  • মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং এবং প্রসেস ইঞ্জিনিয়ারিং-এর উপর ২য় আন্তর্জাতিক সম্মেলন
  • বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ অগ্রগতির উপর তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন
  • টেকসই উন্নয়নের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারে সাম্প্রতিক উদ্ভাবনের উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন

লাইব্রেরি

[সম্পাদনা]

ডুয়েট কেন্দ্রীয় গ্রন্থাগারে ৩৭,০০০-এর বেশি বই এবং ৩,৫০০-এর বেশি ই-বুক রয়েছে। পাঠকরা ৩.৭ মিলিয়নেরও বেশি ই-জার্নালও অ্যাক্সেস করতে পারেন। গ্রন্থাগারে ৩৩০-এর বেশি পিরিয়ডিক্যাল, ২৫০-এর বেশি ম্যাগাজিন এবং হাজার হাজার থিসিস বই সংরক্ষিত আছে। পাঠকদের জন্য পাঁচটির বেশি জনপ্রিয় দৈনিক পত্রিকা উপলব্ধ। ডুয়েট লাইব্রেরি কোহা ভিত্তিক সিস্টেম প্রদান করে যা লাইব্রেরির তথ্য বিনিময়ের জন্য MARC21/UNIMARC/Z39.50 স্ট্যান্ডার্ড প্রদান করে। যা ডুয়েট কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য একটি আন্তর্জাতিক মান প্রদান করে। এছাড়াও,অফিস সময়ে প্রতি পৃষ্ঠার জন্য ৫০ পয়সা খরচে ফটোকপি সেবা পাওয়া যায়।[৫১]

ডুয়েট কেন্দ্রীয় গ্রন্থাগার

মেডিকেল সেন্টার

[সম্পাদনা]

ডুয়েট মেডিকেল সেন্টার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গ্রন্থাগার ভবনের নিচতলায় অবস্থিত। ডুয়েট মেডিকেল সার্ভিস ডুয়েটের সকল সদস্যের জন্য স্বাস্থ্যসেবা প্রদান করে, যার মধ্যে ছাত্র, অনুষদ, কর্মচারী রয়েছে। ডাক্তার, নার্স, ফার্মাসিউটিক্যাল অফিসার এবং কারিগরি কর্মীদের মতো দক্ষ পেশাদারদের নিয়ে মেডিক্যাল টিম গঠিত, যা রোগীদের জন্য দক্ষ এবং কার্যকর সেবা নিশ্চিত করে।

ডুয়েট মেডিকেল সেন্টার

পরিবহন

[সম্পাদনা]

ডুয়েট গাজীপুর, ঢাকা শহর এবং ডুয়েট ক্যাম্পাসের সাথে পরিবহন সুবিধা পরিচালনা করে, যা ছাত্র, শিক্ষক এবং কর্মীদের জন্য পরিবহন সুবিধা প্রদান করে।

দ্বিতীয় ক্যাম্পাস

[সম্পাদনা]

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) দ্বিতীয় ক্যাম্পাস হল ডুয়েটে ক্রমবর্ধমান শিক্ষার্থী সংখ্যা ধারণ করার লক্ষ্যে একটি চলমান উন্নয়ন প্রকল্প। ডুয়েট মূল ক্যাম্পাসের নিকটে, গাজীপুরের মাঝির খোলা রোডে অবস্থিত এই সম্প্রসারণ উদ্যোগে আইসিটি ইনকিউবেটর ভবন, একটি একাডেমিক ভবন এবং একটি শিক্ষার্থী হল নির্মাণসহ বিভিন্ন সুবিধার নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। উন্নয়ন পরিকল্পনা বর্তমান নির্মাণ পর্যায়ের বাইরেও প্রসারিত, যার অধীনে ২০৪১ সালের মধ্যে ক্যাম্পাস আরও বড় করার একটি মাস্টার প্ল্যান রয়েছে।

এটি সম্পন্ন হলে, শিক্ষার্থীদের শিক্ষাগত চাহিদা পূরণের জন্য উন্নত সুবিধা প্রদান করবে এবং ডুয়েটের সামগ্রিক একাডেমিক উৎকর্ষতায় অবদান রাখবে। ডুয়েট প্রশাসন জানুয়ারি ২০২৫-এ দ্বিতীয় ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু করেছে।[৫২][৫৩]

সমালোচনা

[সম্পাদনা]

২০২৫ সালের ২৪ জুলাই ডুয়েট কর্তৃপক্ষ ৫ জন ছাত্রকে সমকামিতার অভিযোগে হল থেকে বহিষ্কার করে।[৫৪][৫৫]

ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল

[সম্পাদনা]

ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল (English: Dhaka Engineering University School) হল ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস সংলগ্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান, যা গাজীপুর জেলার ভুরুলিয়া এলাকায় অবস্থিত। এটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন ডুয়েট বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি (বিআইটি) হিসেবে পরিচিত ছিল। বিদ্যালয়টি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাদান করে এবং ডুয়েটের শৈক্ষিক পরিবেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। এখানে সরকার অনুমোদিত শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম অনুসরণ করে পাঠদান করা হয় এবং শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়। [৫৬] [৫৭]

ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল

বিদ্যালয়টি বিশেষভাবে ডুয়েটে অধ্যয়নরত শিক্ষার্থী ও কর্মরত অভিভাবকদের সন্তানের জন্য সুবিধাজনক। ডুয়েট সংযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটি নিয়মিতভাবে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে, যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। [৫৮] [৫৯]

চিত্রশালা

[সম্পাদনা]

ডুয়েট ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ও দৃষ্টিনন্দন স্থানসমূহ।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ইউজিসির বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত টাকা পাচ্ছে"ডেইলি ক্যাম্পাস। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৪
  2. "ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর আইন,২০০৩"। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৬
  3. "E-Learning Platform DUET, Gazipur"DUET E-Learning Platform। Dhaka University of Engineering & Technology (DUET)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৫
  4. "DUET Gateway – Mobile Application System"DUET Gateway। Dhaka University of Engineering & Technology (DUET)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৫
  5. "DUET Payroll"DUET Payroll and Transport Service। Dhaka University of Engineering & Technology (DUET) – ICT Cell। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৫
  6. "DUET Eduroam"DUET Eduroam। Dhaka University of Engineering & Technology (DUET)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৫
  7. "Prof Alauddin made new VC of DUET"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২১
  8. "Buet Professor Dr Habib made new VC of Duet"The Business Standard (ইংরেজি ভাষায়)। ১৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২১
  9. "Prof Habibur Rahman new VC of DUET"Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২১
  10. "President accepts 16 public universities' VCs resignations"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৫ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৪
  11. "ডুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন"Kaler Kantho। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২৪
  12. "পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য"Banglanews24.com। ২১ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৪
  13. 1 2 "7,645 candidates vie for 600 places in DUET admission test"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৬
  14. "DUET VC, pro-VC, 3 others resign"দ্য ডেইলি স্টার। ১২ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৪
  15. "ডুয়েটের নতুন উপ-ভিসি অধ্যাপক আরেফিন কাওসার [Professor Arefin Kauser appointed as new DUET Pro-VC]"Naya Diganta। ২২ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৪
  16. "ডুয়েটের নবনিযুক্ত ভিসি ও প্রো-ভিসির দায়িত্ব গ্রহণ [Newly appointed DUET VC and Pro-VC assume office]"Naya Diganta। ২৫ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৪
  17. "DUET JOURNAL"Advanced Sciences Index। ৪ জুন ২০২১।
  18. "DUET Bulletin"DUET। Dhaka University of Engineering & Technology। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৫
  19. "List of Publications, Dhaka University of Engineering & Technology"DUET। Dhaka University of Engineering & Technology। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৫
  20. 1 2 "QS World University Rankings 2025"। Quacquarelli Symonds। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৪
  21. "QS World University Rankings 2025 - Southern Asia"। Quacquarelli Symonds। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৪
  22. "QS Asia University Rankings 2024"QS China। QS Quacquarelli Symonds। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৪
  23. ডুয়েটে নিষিদ্ধ হলো ছাত্র রাজনীতিJamuna TV। ৪ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪
  24. "ডুয়েটে রাজনীতি করলেই শাস্তি"Somoy News। ৪ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৫
  25. "আগামী ২১ নভেম্বর ডুয়েট ছাত্রদলের সাবেকদের মিলনমেলা"দৈনিক নয়া দিগন্ত। ২৭ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৫
  26. "ডুয়েট ছাত্রদলের সাবেকদের মিলনমেলার নিবন্ধন চলছে"Somoy News। ২৮ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৫
  27. "DUET Robotics Club"DUET Robotics Club। Dhaka University of Engineering & Technology। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৫
  28. "ELC, DUET"। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৫
  29. "ডিবেট বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি কোরাইশ, সম্পাদক নোমান"Dhaka Mail। ২২ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৫
  30. "ASCE Student Chapter, DUET"। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৫
  31. "DUET Computer Society"DUET Computer Society। Dhaka University of Engineering & Technology। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৫
  32. "ডুয়েটে 'বেটোপিয়া প্রেজেন্টস ডুয়েট আইইউপিসি ২০২৫'"Somoy News। ১২ মে ২০২৫। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৫
  33. "Stapotta Shongha"Dhaka University of Engineering & Technology। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬
  34. "DUET MME Alliance"Dhaka University of Engineering & Technology। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬
  35. "EEE Students Association"Dhaka University of Engineering & Technology। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬
  36. "DUET Society of Mechanical Engineers (DSME)"Dhaka University of Engineering & Technology। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬
  37. "IAAD Student Chapter"Dhaka University of Engineering & Technology। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬
  38. "DUET Clubs & Communities"। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৫
  39. "হাইড্রোজেন প্রযুক্তিতে ডুয়েটের প্রাক্তন শিক্ষার্থীর বিস্ময়কর আবিষ্কার 'এইচআরএল ইনডেক্স'"BD Today। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৫
  40. "হাইড্রোজেন প্রযুক্তিতে ডুয়েটের প্রাক্তন শিক্ষার্থীর বিস্ময়কর আবিষ্কার 'এইচআরএল ইনডেক্স'"The Daily Campus। ২১ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৫
  41. "ASHRAE DUET Student Branch"Dhaka University of Engineering & Technology। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬
  42. "DUET Dawah Circle (DDC)"Dhaka University of Engineering & Technology। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬
  43. "Buddha Chatro Kalyan Parishad"Dhaka University of Engineering & Technology। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬
  44. DUET
  45. "Postgraduate Admission System"DUET Postgraduate Admission। Dhaka University of Engineering & Technology (DUET)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৫
  46. Dhaka University of Engineering & Technology, Institute List, accessed on 25 August 2024
  47. "ডুয়েটের বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে রাখা হলো বিজয় ২৪"। The Daily Campus। ১৩ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৫
  48. "Computer Center"Dhaka University of Engineering & Technology। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৫
  49. "2nd Convocation"Dhaka University of Engineering & Technology (DUET), Gazipur (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২১
  50. "2nd Convocation of DUET - City News -"The Daily Observer। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২১
  51. "Central Library"Dhaka University of Engineering & Technology। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২৫
  52. শিক্ষাক্ষেত্রে নতুন উদ্যোগDainik Paribar। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৫
  53. ডুয়েটে বিজয় ২৪ হল উদ্বোধনDaily Naya Diganta। ২০ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২৫
  54. "সমকামিতার অভিযোগ ওঠার পর ডুয়েটের পাঁচ ছাত্রকে হল থেকে বহিষ্কার"প্রথম আলো। ২৪ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৫
  55. "সমকামিতার অভিযোগে ডুয়েটের ৫ শিক্ষার্থী হল থেকে বহিষ্কার, বিক্ষোভ"রাইজিংবিডি। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৫
  56. "ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজ"Facebook। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৬
  57. "ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের প্রতিষ্ঠান তথ্য"EduPortal Bangladesh। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৬
  58. "Dhaka Engineering University School EIIN তথ্য"Honours Admission। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৬
  59. "ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা"Dhaka University of Engineering and Technology। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]