জামাল আবদেল নাসের
জামাল আবদেল নাসের | |
|---|---|
جمال عبد الناصر | |
১৯৬২ সালে | |
| ২য় মিশরের রাষ্ট্রপতি | |
| কাজের মেয়াদ ২৩ জুন ১৯৫৬ – ২৮ সেপ্টেম্বর ১৯৭০ | |
| প্রধানমন্ত্রী | তালিকা
|
| উপরাষ্ট্রপতি | তালিকা
|
| পূর্বসূরী | মুহাম্মদ নজিব |
| উত্তরসূরী | আনোয়ার সাদাত |
| ৩১তম মিশরের প্রধানমন্ত্রী | |
| কাজের মেয়াদ ১৯ জুন ১৯৬৭ – ২৮ সেপ্টেম্বর ১৯৭০ | |
| রাষ্ট্রপতি | নিজে |
| পূর্বসূরী | মোহামেদ সেদকি সুলায়মান |
| উত্তরসূরী | মাহমুদ ফাওজি |
| কাজের মেয়াদ ১৮ এপ্রিল ১৯৫৪ – ২৯ সেপ্টেম্বর ১৯৬২ | |
| রাষ্ট্রপতি | মোহামেদ নাগিব নিজে |
| পূর্বসূরী | মোহামেদ নাগিব |
| উত্তরসূরী | আলী সাবড়ি |
| কাজের মেয়াদ ২৫ ফেব্রুয়ারি ১৯৫৪ – ৮ মার্চ ১৯৫৪ | |
| রাষ্ট্রপতি | মোহামেদ নাগিব |
| পূর্বসূরী | মোহামেদ নাগিব |
| উত্তরসূরী | মোহামেদ নাগিব |
| মিশরের উপ-প্রধানমন্ত্রী | |
| কাজের মেয়াদ ৮ মার্চ ১৯৫৪ – ১৮ এপ্রিল ১৯৫৪ | |
| প্রধানমন্ত্রী | মোহামেদ নাগিব |
| পূর্বসূরী | গামাল সালেম |
| উত্তরসূরী | গামাল সালেম |
| কাজের মেয়াদ ১৮ জুন ১৯৫৩ – ২৫ ফেব্রুয়ারি ১৯৫৪ | |
| প্রধানমন্ত্রী | মোহামেদ নাগিব |
| পূর্বসূরী | সুলায়মান হাফেজ |
| উত্তরসূরী | গামাল সালেম |
| স্বরাষ্ট্র মন্ত্রী | |
| কাজের মেয়াদ ১৮ জুন ১৯৫৩ – ২৫ ফেব্রুয়ারি ১৯৫৪ | |
| প্রধানমন্ত্রী | মোহামেদ নাগিব |
| পূর্বসূরী | সুলায়মান হাফেজ |
| উত্তরসূরী | জাকারিয়া মহিয়েদিনী |
| বিপ্লবী কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান | |
| কাজের মেয়াদ ১৪ নভেম্বর ১৯৫৪ – ২৩ জুন ১৯৫৬ | |
| পূর্বসূরী | মোহামেদ নাগিব |
| উত্তরসূরী | নিজে রাষ্ট্রপতি হিসেবে |
| জোট-নিরপেক্ষ আন্দোলনের মহাসচিব | |
| কাজের মেয়াদ ৫ অক্টোবর ১৯৬৪ – ৮ সেপ্টেম্বর ১৯৭০ | |
| পূর্বসূরী | জোসিপ ব্রজ টিটো |
| উত্তরসূরী | কেনেথ কাউন্ডা |
| অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটের চেয়ারম্যান | |
| কাজের মেয়াদ ১৭ জুলাই ১৯৬৪ – ২১ অক্টোবর ১৯৬৫ | |
| পূর্বসূরী | প্রথম হাইলে সেলাসি |
| উত্তরসূরী | কোয়ামে এনক্রুমা |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৫ জানুয়ারি ১৯১৮ আলেকজান্দ্রিয়া, মিশরের সালতানাত |
| মৃত্যু | ২৮ সেপ্টেম্বর ১৯৭০ (বয়স ৫২) কায়রো, সংযুক্ত আরব প্রজাতন্ত্র |
| মৃত্যুর কারণ | হৃৎপেশীর রক্তাভাবজনিত মৃত্যু |
| সমাধিস্থল | জামাল আবদেল নাসের মসজিদ |
| জাতীয়তা | মিশরীয় |
| রাজনৈতিক দল | আরব সমাজতান্ত্রিক ইউনিয়ন |
| দাম্পত্য সঙ্গী | তাহিয়া কাজেম (বি. ১৯৪৪) |
| সন্তান | পাঁচটি, খালিদ আবদেল নাসের সহ |
| জীবিকা | সামরিক কর্মকর্তা, এবং পরবর্তীতে রাজনীতিবিদ |
| স্বাক্ষর | |
| সামরিক পরিষেবা | |
| আনুগত্য | |
| শাখা | মিশরীয় সেনাবাহিনী |
| কাজের মেয়াদ | ১৯৩৮–১৯৫২ |
| পদ | |
| যুদ্ধ | ১৯৪৮ আরব-ইসরায়েলি যুদ্ধ |
জামাল আবদেল নাসের (আরবি: جمال عبد الناصر حسين, মিশরীয় আরবি: ɡæˈmæːl ʕæbdenˈnɑːsˤeɾ ħeˈseːn) (১৫ই জানুয়ারি, ১৯১৮ – ২৮শে সেপ্টেম্বর, ১৯৭০) ছিলেন মিশরের দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি ১৯৫৬ সাল থেকে মৃত্যু পর্যন্ত উক্ত পদে আসীন ছিলেন। তার নেতৃত্বে ১৯৫২ সালের মিশরীয় বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল যার মধ্য দিয়ে মিশরের তৎকালীন রাজা প্রথম ফারুকের পতন ঘটে ও মিশরে ব্যাপক শিল্পায়নের সূচনা হয়। এই বিপ্লবের মাধ্যমে নাসেরের বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিকশিত হয়েছিল যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে আরব জাতীয়তাবদের চিন্তাধারার সূচনা ঘটে। নাসেরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দ্বারা প্রভাবিত হয়ে আলজেরিয়া, লিবিয়া, ইরাক, ইয়েমেনের মত মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে সমন্বিত আরব জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী চিন্তাধারার সূত্রপাত ঘটে। ১৯৬৪ সালের গঠিত প্যালেস্টাইন লিবারেশান ফ্রন্ট (পিএলও)-র প্রতিষ্ঠায় নাসের প্রভাবশালী ভূমিকা পালন করেছিলেন। জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের সংগঠনেও নাসেরের ভূমিকা প্রধান ছিল।
জামাল আবদেল নাসের অধুনা আরব ইতিহাস ও বিংশ শতাব্দীর উন্নয়নশীল রাষ্ট্রগুলোর রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী একজন ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে থাকেন। নাসেরের জাতীয়তাবাদী চিন্তাধারা ও সমন্বিত আরব জাতীয়তাবাদ বা প্যান-অ্যারাবিজ্ম নীতি যাকে ক্ষেত্রবিশেষে নাসেরবাদ বা নাসেরিজ্ম আখ্যাও দেয়া হয়, ষাটের দশকসহ পরবর্তীকালে মধ্যপ্রাচ্যে বিপুল জনসমর্থন লাভ করে ও সূত্রপাতের পর থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]
জামাল আবদেল নাসের ১৯১৮ সালের ১৫ জানুয়ারি তারিখে আলেকজান্দ্রিয়া শহরের ১৮ আনাওয়াতি স্ট্রিট, বাকুস ঠিকানায় জন্মগ্রহণ করেন।[১] নাসেরের পিতা আবদেল নাসের হুসেইন (জন্মঃ ১১ জুলাই, ১৮৮৮) দক্ষিণ মিশরের বেনি মুর গ্রাম হতে আগত ছিলেন ও মা ছিলেন ফাহিমা হামিদ, যিনি একজন সম্পন্ন কয়লা ব্যাবসায়ীর কন্যা ছিলেন এবং নাসেরের আট বছর বয়সে ১৯২৬ সালে মৃত্যুবরণ করেন।
নাসের তার চাচার সাথে কায়রোতে বসবাস করতেন যার কারণে তিনি তার মায়ের মৃত্যুর খবর তাৎক্ষণিক ভাবে জানতে পারেননি তথা মায়ের শেষকৃত্যে উপস্থিত ছিলেননা। নাসেরের জীবণীলেখকদের মতে নাসেরের মা আগে থেকেই অসুস্থ ছিলেন এবং নাসেরকে প্রতিপালন করতে পারবেননা বলে তাকে তার চাচার কাছে রাখতেন। আরেকটি সূত্র হতে জানা যায় শৈশবেই নাসেরের মধ্যে বিশেষ প্রতিভার কথা উপলব্ধি করে তার পিতা তাকে শহরে পাঠিয়ে দেন যেন তার শিক্ষার্জনের কোন ব্যাঘাত না ঘটে। তবে অধিকাংশ জীবণীলেখকদের মতে নাসের তার মার খুবই অনুরাগী ছিল ও মায়ের অকাল মৃত্যু নাসেরের মনে অত্যন্ত প্রভাব ফেলেছিল, যা মায়ের মৃত্যুর এক বছরের কম সময়ের তার বাবার দ্বিতীয় বিয়ের কারণে আরও গভীর হয়।[২][৩]
শিক্ষা
[সম্পাদনা]বেনি মুরে থাকাকালীন নাসের সেখানকার কুরআন শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ছাত্র হিসেবে খ্যাতিলাভ করেন যেখানে তার শিক্ষক বাকি ছাত্রদের নাসেরের মতে হয়ে উঠবার জন্য তাগিদ দিতেন। মায়ের মৃত্যুর পর বাবা ও চাচার সাথে পালা করে থাকবার কারণে নাসেরের শৈশব কেটেছে বিভিন্ন শহরে। এগারো বছর বয়সের পর থেকে নাসের কায়রো, আলেকজান্দ্রিয়া, দামানহুর ও ইসমাইলিয়া অর্থাৎ ভিনভিন্ন শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হন। বারংবার এই বাসস্থান বদলে নাসেরের পড়ালেখার বিশেষ ক্ষতি তো হয়ইনি বরং বিভিন্ন এলাকায় বসবাস করার ফলে নাসের মিশরীয়দের মধ্যে শ্রেণিবিভাজন প্রসঙ্গে স্পষ্ট ধারণা লাভ করেন। নাসেরের বই পড়ার অভ্যাস গড়ে উঠেছিল। ১৯৩৩ সালের নাসের যখন তার চাচার সঙ্গে থাকতেন, তখন তার বাসস্থানের কাছেই ছিল মশরের জাতীয় গ্রন্থাগার যা নাসেরের জন্য বিশেষ সহায়ক হয়। নাসেরের প্রিয় পাঠ্য বিষয় ছিল কুরআন, হাদীস ও হযরত মুহম্মদ-এর সাহাবীদের রচনাবলী। এছাড়াও সেই বয়সেই নাসের নেপোলিয়ন বোনাপার্টে, মহাত্মা গান্ধী, ভলটেয়ার, ভিক্টর হুগো, চার্লস ডিকেন্সের মত ব্যক্তিদের রচনাবলী পড়েছেন। বিশেষ করে মোস্তফা কামাল আতাতুর্ক ও জাতীয়তাবাদী কবি আহমেদ শাওকির লেখা পড়ে নাসের বিশেষভাবে প্রভাবিত হন।
১৯৩৬ সালে একটি ব্রিটিশবিরোধী সভায় যোগদান করেন ও বাধাগ্রস্থ হয়ে তিনিসহ সভায় অন্যান্য যোগদানকারীরা আহত হন। একই সময়ে তিনি গ্রেপ্তারও হন ও দুদিন জেল খাটেন যেখানে তার সাথে মিশরীয় সমাজতান্ত্রিক দলের সদস্যরা আটক ছিলেন। স্কুল জীবনেই নাসের রাজনীতির সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েন।[৪]
পরিবার
[সম্পাদনা]নাসের ১৯৪৪ সালে বাইশ বছর বয়সী বন্ধুভগ্নী ইরানি বংশদ্ভুদ তাহিয়া কাজেমকে বিয়ে করেন। বিয়ের সময়ে নাসের ছিলেন একজন সামরিক কর্মকর্তা যিনি তার পরিবারকে নিয়ে কায়রোর মানশিয়াত এলাকায় বসবাস শুরু করেন। নাসের মৃত্যু পর্যন্ত এই বাড়িটিতেই বসবাস করেছেন।
নাসের তাহিয়া দম্পতি তিন পুত্র ও দুই কন্যার জন্ম দেন যারা হলেন খালিদ, আবদেল হাকিম, আব্দেক হামিদ, হুদা ও মোনা।[৫]
সন্তানদের মাঝে জ্যেষ্ঠ হুদা আবদেল নাসের বর্তমানে কায়রো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন গবেষক যার সাহায্যে সংশ্লিষ্ট অনেক প্রাচীন দলিল দস্তাবেজ সংগ্রহ ও সংরক্ষণ করা সম্ভব হয়েছে। আরেক কন্যা মোনা আবদেল নাসেরের স্বামী ছিলেন মিশরীয় কোটিপতি আশরাফ মারওয়ান (মৃত্যুঃ ২০০৭)। মোনা ও আশরাফ দম্পতির পুত্র আহমেদ মারওয়ানের স্ত্রী হচ্ছেন আরব লীগের বর্তমান মহাসচিব ও সাবেক মিশরীয় মন্ত্রী আমর মুসার কন্যা হানিয়া মুসা।
সামরিক জীবন
[সম্পাদনা]
নাসের ১৯৩৭ সালে মিশরীয় মিলিটারি অ্যাকাডেমিতে যোগদানের জন্য আবেদন করেন। কিন্তু ওয়াস্তা নামক এক বিশেষ যোগ্যতা না থাকায় তার আবেদন ফিরিয়ে দেয়া হয়। সামরিক বাহিনীতে যোগদানে ব্যর্থ হয়ে নাসের আইন পড়ার উদ্দেশ্যে ল’স্কুলে ভর্তি হন। সেখানেও সাফল্য না পেয়ে তিনি পুলিশ বাহিনীতে যোগদানের আবেদন করেন এবং এখানেও সামরিক বাহিনী প্রদর্শিত একই কারণে তাকে ফিরিয়ে দেয়া হয়। পরে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহীম খায়েরী পাশার সাথে দেখা করে তার সাহায্যে নাসের মিলিটারি অ্যাকাডেমিতে যোগ দেন। এখানে নাসেরের সাথে আবদেল হাকিম আমের ও আনোয়ার সাদাতের দেখা হয় যারা পরে নাসেরের রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। মিলিটারি অ্যাকাডেমি থেকে উত্তীর্ণ হয়ে নাসের একজন সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন।[৪]
১৯৩৯ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে নাসের ও আমের সুদান নিয়োগ লাভ করেন; সুদান সেসময়ে প্রশাসনিক ভাবে মিশরের সাথে সংযুক্ত ছিল।[৬] নাসের সেখানে ১৯৪১ সাল পর্যন্ত দায়িত্ম পালন করেন। তিনি যুদ্ধ চলাকালে ঐ এলাকায় অবস্থান করছেন অক্ষশক্তির এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করেন। বিশেষ করে সেখানে অবস্থানকারী ইটালির কিছুর কর্মকর্তার সাথে তিনি যোগাযোগ করেন এবং একটি পরিকল্পনা করেন যার দ্বারা নাসের অক্ষশক্তির সাহায্যে একটি অভ্যুত্থান করে মিশরের তৎকালীন ব্রিটিশ শাসনকর্তাদের বিতাড়িত করবেন। কিন্তু এই পরিকল্পনা পরে আর বাস্তবায়িত হয়নি।[৭] নাসের ১৯৪২ সালের সুদান থেকে ফিরে আসেন ও পরের বছর মিলিটারি অ্যাকাডেমিতে একজন প্রশিক্ষক হিসেবে দায়িত্ম পালন শুরু করেন।[৮]
আরউইন রমেলের আফ্রিকা কর্পস মিশরের অভ্যন্তরে প্রবেশ করার কারণে ব্রিটিশ কর্তৃপক্ষ তৎকালীন মিশরীয় প্রধানমন্ত্রী আলী মাহেরকে সন্দেহের দৃষ্টিতে দেখা শুরু করে ও তাকে অক্ষশক্তির একজন সমর্থক হিসেবে চিহ্নিত করে। এই কারণে মিশরে ব্রিটিশ রাষ্ট্রদূত লর্ড ল্যাম্পসন ১৯৪২ সালে একটি ক্ষুদ্র ব্রিটিশ বাহিনীর সাহায্যে মিশরের রাজা প্রথম ফারুকের প্রতি চাপ প্রয়োগ করেন যার ফলে ফারুক আলী মাহেরকে বরখাস্ত করতে বাধ্য হন ও ল্যাম্পসনের পরামর্শে ব্রিটিশবান্ধব হিসেবে বিশেষভাবে পরিচিত মুস্তফা আল-নাহহাসকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। এই ঘটনায় নাসেরসহ সাধারণ মিশরীয়দের মধ্যে প্রচন্ড বিরূপ প্রতিক্রিয়া হয়। নাসের এই সিদ্ধান্তকে মিশরের স্বাধীনতার প্রতি প্রচন্ড অপমান হিসেবে চিহ্নিত করেন ও সংশ্লিষ্ট সময়ে সশস্ত্র বাহিনীর নিষ্ক্রিয়তায় হতাশ হয়ে পড়েন। এই ঘটনার পর নাসের সশস্ত্র বাহিনীতে জাতীয়তাবাদী চিন্তাধারার তরুণ অফিসারদের সংগঠিত করতে শুরু করেন। তরুণ অফিসারদের সাথে যোগাযোগের ক্ষেত্রে নাসের প্রধান মাধ্যম ছিল আবদেল হাকিম আমের যিনি স্বাধীনতাকামী অফিসারদের চিহ্নিত করে তাদের ব্যাপারে তথ্যসামগ্রী নাসেরকে সরবরাহ করতেন।[৯]
আরব-ইসরায়েল যুদ্ধ ১৯৪৮
[সম্পাদনা]এল আলামিনের যুদ্ধ চলাকালীন মিশর আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ ছিল বিধায় কোন পক্ষ অবলম্বন করেনি। এক্ষেত্রে মিশরীয় সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় নাসেরের যুদ্ধের প্রথম অভিজ্ঞতা হয় ১৯৪৮ সালে ফিলিস্তিনে আরব-ইসরায়েল যুদ্ধে।[১০] এ যুদ্ধে মিশর যোগ দেয়ার আগেই ঐ অঞ্চলের বিভিন্ন উপদল বা মিলিশিয়া যুদ্ধে লিপ্ত ছিল যেমন মুসলিম ব্রাদারহুড, আরব লিবারেশান ফ্রন্ট ইত্যাদি। নাসের এসব উপদলের উদ্দেশ্যর ব্যাপারে সন্দিহান ছিলেন ও এদের প্রতি বীতশ্রদ্ধ ছিলেন। যার কারণে নাসের উপদলগুলোকে সমর্থন করার বদলে ফিলিস্তিনের তৎকালীন মুফতি আমিন আল-হোসায়নিকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। পরে অবশ্য মিশর সরকার নাসেরকে সেই অনুমতি দেয়নি।[১১]
১৯৪৮ সালের মে মাসে রাজা প্রথম ফারুক মিশরীয় বাহিনীকে যুদ্ধের উদ্দেশ্যে ফিলিস্তিনে প্রেরণ করেন, যে বাহিনীতে নাসের ৬ষ্ঠ পদাতিক ব্যাটেলিয়নের অধিনায়ক হিসেবে নিয়োজিত ছিলেন।[১২] নাসের এই যুদ্ধে মিশরীয় বাহিনীর অপ্রস্তুত অবস্থার কথা লিখেছিলেন। নাসেরের নেতৃত্বাধীন বাহিনী ফালুযা পকেট নামক একটি এলাকা অধিকারে আনতে সক্ষম হয়। অধিকারের পরপরই ঐ বছরের আগস্ট মাসে ইসরায়েলি বাহিনী নাসেরের বাহিনীকে ঘিরে ফেলে। পরে ইসরায়েল ঐ এলাকার দখল লাভ করেছিল ঠিকই কিন্তু সেটি হয়েছিল আরব ও ইসরায়েলের মধ্যে চুক্তির মাধ্যমে, নাসের পুরো সময়ে কখনওই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করেননি।[১২]
১৯৪৯ সালের ফেব্রুয়ারিতে নাসের ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি আলোচনায় মিশরের প্রতিনিধি হিসেবে প্রেরিত হন এবং আলোচনার বিষয়বস্তুকে মিশরের জন্য অপমানকর হিসেবে চিহ্নিত করেন।[১৩] যুদ্ধপরবর্তী সময়ে নাসের আবার কায়রোতে মিলিটারি অ্যাকাডেমির প্রশিক্ষক হিসেবে নিয়োগ পান।[১৪] ইতোমধ্যে সংশ্লিষ্ট তৎপরতা চালিয়ে যাবার উদ্দেশ্যে তিনি মুসলিম ব্রাদারহুড নাম্নী উপদলটির সাথে আলোচনার জন্য দূত পাঠান। কিন্তু নাসের অল্প সময়ের মধ্যে উপলব্ধি করেন যে ঐ উপদলটি জাতীয়তাবাদের ব্যাপারে তার সমমত পোষণ করে না। এই উপলব্ধির পর থেকে নাসের তার রাজনৈতিক জীবনে এই দলটির সংস্পর্শ থেকে দূরে থেকেছেন।[১২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Vatikiotis 1978, পৃ. 23
- ↑ Aburish 2004, পৃ. 8–9
- ↑ Vatikiotis 1978, পৃ. 24
- 1 2 Aburish 2004, পৃ. 15-16
- ↑ Aburish 2004, পৃ. 313-320
- ↑ Nutting 1972, পৃ. 16
- ↑ Stephens 1972, পৃ. 50-54
- ↑ Alexander 2005, পৃ. 25–27
- ↑ Aburish 2004, পৃ. 22
- ↑ Stephens 1972, পৃ. 63
- ↑ Aburish 2004, পৃ. 23
- 1 2 3 Aburish 2004, পৃ. 25-26
- ↑ Aburish 2004, পৃ. 27–28
- ↑ Heikal 1973, পৃ. 17
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- Abd-al-Malik, Anwar (১৯৬৮)। Egypt: military society: the army regime, the left, and social change under Nasser (English ভাষায়)। New York: Random House। ওসিএলসি 314333504।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - Aburish, Saïd K. (২০০৪)। Nasser : the last Arab। Internet Archive। New York : St. Martin's Press/Thomas Dunne Books। আইএসবিএন ৯৭৮-০-৩১২-২৮৬৮৩-৫।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Adi, Hakim; Sherwood, Marika (২০০৩)। Pan-African History: Political Figures from Africa and the Diaspora Since 1787 (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন ৯৭৮-০-৪১৫-১৭৩৫২-০।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Alexander, Anne (২০০৫)। Nasser (ইংরেজি ভাষায়)। Haus Publishing। আইএসবিএন ৯৭৮-১-৯০৪৩৪১-৮৩-৩।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Akram-Lodhi, A. Haroon; Borras, Saturnino M.; Kay, Cristóbal (২০০৭)। Land, Poverty and Livelihoods in an Era of Globalization: Perspectives from Developing and Transition Countries (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন ৯৭৮-০-৪১৫-৪১৪৪৯-৪।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Ansari, Hamied। Egypt: The Stalled Society (ইংরেজি ভাষায়)। SUNY Press। আইএসবিএন ৯৭৮-০-৭৯১৪-৯৪৯৯-৮।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Astarjian, Henry D. (২০০৭)। The Struggle for Kirkuk: The Rise of Hussein, Oil, and the Death of Tolerance in Iraq (ইংরেজি ভাষায়)। Praeger Security International। আইএসবিএন ৯৭৮-০-২৭৫-৯৯৫৮৯-৮।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Atiyeh, George N.; Oweiss, Ibrahim M. (১৯৮৮)। Arab Civilization: Challenges and Responses: Studies in Honor of Dr. Constantine Zurayk (ইংরেজি ভাষায়)। SUNY Press। আইএসবিএন ৯৭৮-০-৭৯১৪-৯৫৪১-৪।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Beinin, Joel (২০০৫)। The Dispersion of Egyptian Jewry: Culture, Politics, and the Formation of a Modern Diaspora (ইংরেজি ভাষায়)। American Univ in Cairo Press। আইএসবিএন ৯৭৮-৯৭৭-৪২৪-৮৯০-০।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Bernard-Maugiron, Nathalie (২০০৮)। Judges and Political Reform in Egypt (ইংরেজি ভাষায়)। American Univ in Cairo Press। আইএসবিএন ৯৭৮-৯৭৭-৪১৬-২০১-৫।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Bidwell, Robin Leonard (১৯৯৮)। Dictionary of Modern Arab History: An A to Z of Over 2,000 Entries from 1798 to the Present Day (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন ৯৭৮-০-৭১০৩-০৫০৫-৩।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Kai Bird (২০১০)। Crossing Mandelbaum Gate। Internet Archive। Scribner। আইএসবিএন ৯৭৮-১-৪১৬৫-৪৪৪০-১।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Botman, Selma (১ আগস্ট ১৯৮৮)। Rise of Egyptian Communism, 1939-1970 (ইংরেজি ভাষায়)। Syracuse University Press। আইএসবিএন ৯৭৮-০-৮১৫৬-২৪৪৩-১।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Brightman, Carol (২০০৪)। Total insecurity : the myth of American omnipotence। Internet Archive। London ; New York : Verso। আইএসবিএন ৯৭৮-১-৮৪৪৬৭-০১০-৯।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Brooks, Risa A.; Brooks, Risa (২০০৮)। Shaping Strategy: The Civil-military Politics of Strategic Assessment (ইংরেজি ভাষায়)। Princeton University Press। আইএসবিএন ৯৭৮-০-৬৯১-১২৯৮০-৮।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Brown, Leon Carl (২০০০)। Religion and State: The Muslim Approach to Politics (ইংরেজি ভাষায়)। Columbia University Press। আইএসবিএন ৯৭৮-০-২৩১-১২০৩৮-৮।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Brownlee, Jason (১৬ জুলাই ২০০৭)। Authoritarianism in an Age of Democratization (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। আইএসবিএন ৯৭৮-০-৫২১-৮৬৯৫১-৫।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Political liberalization and democratization in the Arab world। Internet Archive। Boulder, Colo. : Lynne Rienner Publishers। ১৯৯৫। আইএসবিএন ৯৭৮-১-৫৫৫৮৭-৫৫৯-৬।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অন্যান্য (লিঙ্ক) - Byman, Professor of Security Studies Daniel; Byman, Daniel; Waxman, Matthew (৪ ফেব্রুয়ারি ২০০২)। The Dynamics of Coercion: American Foreign Policy and the Limits of Military Might (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। আইএসবিএন ৯৭৮-০-৫২১-০০৭৮০-১।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Cook, Steven A.; Cook, Steven (১৫ সেপ্টেম্বর ২০১১)। The Struggle for Egypt: From Nasser to Tahrir Square (ইংরেজি ভাষায়)। Oxford University Press। আইএসবিএন ৯৭৮-০-১৯-৯৭৯৫২৬-০।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Cooper, Mark N. (১ জানুয়ারি ১৯৮২)। The Transformation of Egypt (ইংরেজি ভাষায়)। Croom Helm। আইএসবিএন ৯৭৮-০-৭০৯৯-০৭২১-৩।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Cubert, Harold M. (১৯৯৭)। The PFLP's Changing Role in the Middle East (ইংরেজি ভাষায়)। Psychology Press। আইএসবিএন ৯৭৮-০-৭১৪৬-৪৭৭২-২।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Daigle, Craig (৩০ অক্টোবর ২০১২)। The Limits of Detente: The United States, the Soviet Union, and the Arab-Israeli Conflict, 1969-1973 (ইংরেজি ভাষায়)। Yale University Press। আইএসবিএন ৯৭৮-০-৩০০-১৬৭১৩-৯।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Dann, Uriel (১৯৮৯)। King Hussein and the Challenge of Arab Radicalism: Jordan 1955-1967 (ইংরেজি ভাষায়)। Oxford University Press। আইএসবিএন ৯৭৮-০-১৯-৫৩৬১২১-৬।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Darling, Linda T. (২ মে ২০১৩)। A History of Social Justice and Political Power in the Middle East: The Circle of Justice From Mesopotamia to Globalization (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন ৯৭৮-১-১৩৬-২২০১৮-০।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Dawisha, A. I.; Dawīša, ʿAdīd (২০০৩)। Arab Nationalism in the Twentieth Century: From Triumph to Despair (ইংরেজি ভাষায়)। Princeton University Press। আইএসবিএন ৯৭৮-০-৬৯১-১০২৭৩-৩।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Dekmejian, R. Hrair (১৯৭১)। Egypt Under Nasir: A Study in Political Dynamics (ইংরেজি ভাষায়)। State University of New York Press। আইএসবিএন ৯৭৮-০-৮৭৩৯৫-০৮০-০।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Dokos, Thanos P. (২০০৭)। Security Sector Transformation in Southeastern Europe and the Middle East (ইংরেজি ভাষায়)। IOS Press। আইএসবিএন ৯৭৮-১-৫৮৬০৩-৭৫৭-৪।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Fahmy, Ismail (১৩ সেপ্টেম্বর ২০১৩)। Negotiating for Peace in the Middle East (Routledge Revivals) (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন ৯৭৮-১-১৩৫-০৯৪১৫-৭।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Farid, Abdel Majid (১৯৯৬)। Nasser: The Final Years (ইংরেজি ভাষায়)। Ithaca Press। আইএসবিএন ৯৭৮-০-৮৬৩৭২-২১১-০।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Ferris, Jesse (২০১৩)। Nasser's Gamble: How Intervention in Yemen Caused the Six-Day War and the Decline of Egyptian Power (ইংরেজি ভাষায়)। Princeton University Press। আইএসবিএন ৯৭৮-০-৬৯১-১৫৫১৪-২।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Ginat, Rami (২০১০)। Syria and the Doctrine of Arab Neutralism: From Independence to Dependence (ইংরেজি ভাষায়)। Sussex Academic Press। আইএসবিএন ৯৭৮-১-৮৪৫১৯-৩৯৬-৬।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Goldschmidt, Arthur (২০০৮)। A Brief History of Egypt (ইংরেজি ভাষায়)। Facts on File। আইএসবিএন ৯৭৮-০-৮১৬০-৬৬৭২-৮।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Armbrust, Walter (২০০০)। Mass Mediations: New Approaches to Popular Culture in the Middle East and Beyond (ইংরেজি ভাষায়)। University of California Press। আইএসবিএন ৯৭৮-০-৫২০-২১৯২৫-০।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Hamad, Mahmoud (২০০৮)। When the Gavel Speaks: Judicial Politics in Modern Egypt (ইংরেজি ভাষায়)। Department of Political Science, University of Utah।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Hollywood in the Holy Land : essays on film depictions of the Crusades and Christian-Muslim clashes। Internet Archive। Jefferson, N.C. : McFarland। ২০০৯। আইএসবিএন ৯৭৮-০-৭৮৬৪-৪১৫৬-৩।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অন্যান্য (লিঙ্ক) - Haykal, Muḥammad Ḥasanayn; 騂asanayn·Haykal, Mu騢ammad; Heikal, Mohamed (১৯৭৩)। The Cairo Documents: The Inside Story of Nasser and His Relationship with World Leaders, Rebels, and Statesmen (ইংরেজি ভাষায়)। Doubleday। আইএসবিএন ৯৭৮-০-৩৮৫-০৬৪৪৭-৭।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Hourani, Albert Habib; Hourani, Albert; Ruthven, Malise (২০০২)। A History of the Arab Peoples (ইংরেজি ভাষায়)। Harvard University Press। আইএসবিএন ৯৭৮-০-৬৭৪-০১০১৭-৮।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Hourani, Albert; Khoury, Philip S.; Wilson, Mary C. (৪ মার্চ ২০০৪)। The Modern Middle East (ইংরেজি ভাষায়)। Bloomsbury Academic। আইএসবিএন ৯৭৮-১-৮৬০৬৪-৯৬৩-৯।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Smith, Simon C. (২০০৮)। Reassessing Suez 1956: New Perspectives on the Crisis and Its Aftermath (ইংরেজি ভাষায়)। Ashgate Publishing, Ltd.। আইএসবিএন ৯৭৮-০-৭৫৪৬-৬১৭০-২।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Jankowski, James P. (২০০২)। Nasser's Egypt, Arab Nationalism, and the United Arab Republic (ইংরেজি ভাষায়)। Lynne Rienner Publishers। আইএসবিএন ৯৭৮-১-৫৮৮২৬-০৩৪-৫।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Joesten, Joachim (১৯৬০)। Nasser, the rise to power (English ভাষায়)। Westport, Conn.: Greenwood Press। আইএসবিএন ৯৭৮-০-৮৩৭১-৭৪৭১-৬। ওসিএলসি 317256563।
{{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য); অবৈধ|সূত্র=harv(সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - Kandil, Hazem (১৩ নভেম্বর ২০১২)। Soldiers, Spies, and Statesmen: Egypt's Road to Revolt (ইংরেজি ভাষায়)। Verso Books। আইএসবিএন ৯৭৮-১-৮৪৪৬৭-৯৬২-১।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Qîmmerlîng, Bārûk̲; Nelson, James G.; Kimmerling, Baruch; Migdal, Joel S.; Migdal, Robert F. Philip Professor of International Studies Joel S. (২০০৩)। The Palestinian People: A History (ইংরেজি ভাষায়)। Harvard University Press। আইএসবিএন ৯৭৮-০-৬৭৪-০১১৩১-১।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Tal, David (২০০১)। The 1956 War: Collusion and Rivalry in the Middle East (ইংরেজি ভাষায়)। Psychology Press। আইএসবিএন ৯৭৮-০-৭১৪৬-৪৮৪০-৮।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Kyle, Keith (১৫ ফেব্রুয়ারি ২০১১)। Suez: Britain's End of Empire in the Middle East (ইংরেজি ভাষায়)। Bloomsbury Academic। আইএসবিএন ৯৭৮-১-৮৪৮৮৫-৫৩৩-৫।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Litvin, Margaret (২৩ অক্টোবর ২০১১)। Hamlet's Arab Journey: Shakespeare's Prince and Nasser's Ghost (ইংরেজি ভাষায়)। Princeton University Press। আইএসবিএন ৯৭৮-০-৬৯১-১৩৭৮০-৩।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Makdisi, Ussama Samir (২০১০)। Faith Misplaced: The Broken Promise of U.S.-Arab Relations: 1820-2001 (ইংরেজি ভাষায়)। PublicAffairs। আইএসবিএন ৯৭৮-১-৫৮৬৪৮-৬৮০-৮।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Mehrotra, Raja R. (১ জানুয়ারি ১৯৯০)। Nehru: Man Among Men (ইংরেজি ভাষায়)। Mittal Publications। আইএসবিএন ৯৭৮-৮১-৭০৯৯-১৯৬-০।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Mutawi, Samir A. (১৮ জুলাই ২০০২)। Jordan in the 1967 War (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। আইএসবিএন ৯৭৮-০-৫২১-৫২৮৫৮-০।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Nelson, Cynthia (২০০০)। Situating Globalization: Views from Egypt (ইংরেজি ভাষায়)। Transcript। আইএসবিএন ৯৭৮-৩-৯৩৩১২৭-৬১-৭।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Nutting, Anthony (১৯৭২)। Nasser। Internet Archive। New York : E. P. Dutton। আইএসবিএন ৯৭৮-০-৫২৫-১৬৪১৫-৯।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Osman, Tarek (২০১০)। Egypt on the brink : from Nasser to Mubarak। Internet Archive। New Haven : Yale University Press। আইএসবিএন ৯৭৮-০-৩০০-১৬২৭৫-২।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: প্রকাশকের অবস্থান (লিঙ্ক) - Parker, Richard Bordeaux (১৯৯৬)। The Six-day War: A Retrospective (ইংরেজি ভাষায়)। University Press of Florida। আইএসবিএন ৯৭৮-০-৮১৩০-১৩৮৩-১।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Peretz, Don (১৯৯৪)। The Middle East Today (ইংরেজি ভাষায়)। Greenwood Publishing Group। আইএসবিএন ৯৭৮-০-২৭৫-৯৪৫৭৬-৩।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Podeh, Elie; Pôde, Ēlî (১৯৯৯)। The Decline of Arab Unity: The Rise and Fall of the United Arabic Republic (ইংরেজি ভাষায়)। Sussex Academic Press। আইএসবিএন ৯৭৮-১-৯০২২১০-২০-৯।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Podeh, Elie; Winckler, Onn (২০০৪)। Rethinking Nasserism: Revolution and Historical Memory in Modern Egypt (ইংরেজি ভাষায়)। University Press of Florida। আইএসবিএন ৯৭৮-০-৮১৩০-২৭০৪-৩।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Pollack, Kenneth Michael; Pollack, Senior Fellow & Director Saban Center Kenneth M. (২০০২)। Arabs at War: Military Effectiveness, 1948-1991 (ইংরেজি ভাষায়)। University of Nebraska Press। আইএসবিএন ৯৭৮-০-৮০৩২-৩৭৩৩-৯।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Rasler, Karen; Thompson, William R.; Ganguly, Sumit (১৯ এপ্রিল ২০১৩)। How Rivalries End (ইংরেজি ভাষায়)। University of Pennsylvania Press। আইএসবিএন ৯৭৮-০-৮১২২-৪৪৯৮-৪।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Reich, Bernard (১৯৯০)। Political Leaders of the Contemporary Middle East and North Africa: A Biographical Dictionary (ইংরেজি ভাষায়)। Greenwood Publishing Group। আইএসবিএন ৯৭৮-০-৩১৩-২৬২১৩-৫।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Reid, Donald Malcolm (১৯৮১)। Lawyers and Politics in the Arab World, 1880-1960 (ইংরেজি ভাষায়)। Bibliotheca Islamica। আইএসবিএন ৯৭৮-০-৮৮২৯৭-০২৮-৮।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Rogan, Eugene (৫ নভেম্বর ২০০৯)। The Arabs: A History (ইংরেজি ভাষায়)। Penguin Books Limited। আইএসবিএন ৯৭৮-০-১৪-১৯৩৯৬২-৯।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Rubin, Barry M. (২০১০)। Guide to Islamist Movements (ইংরেজি ভাষায়)। M.E. Sharpe। আইএসবিএন ৯৭৮-০-৭৬৫৬-১৭৪৭-৭।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Seale, Patrick (১৯৮৯)। Asad: The Struggle for the Middle East (ইংরেজি ভাষায়)। University of California Press। আইএসবিএন ৯৭৮-০-৫২০-০৬৯৭৬-৩।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Salam, Nawaf A. (২২ অক্টোবর ২০০৪)। Options for Lebanon (ইংরেজি ভাষায়)। Bloomsbury Academic। আইএসবিএন ৯৭৮-১-৮৫০৪৩-৯২৮-৮।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Stephens, Robert Henry (১৯৭২)। Nasser: A Political Biography (ইংরেজি ভাষায়)। Simon and Schuster। আইএসবিএন ৯৭৮-০-৬৭১-২১২২৪-৭।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Troen, Selwyn Ilan; Shemesh, Moshe (১৯৯০)। The Suez-Sinai Crisis, 1956: Retrospective and Reappraisal (ইংরেজি ভাষায়)। F. Cass। আইএসবিএন ৯৭৮-০-৭১৪৬-৩৩৫৬-৫।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Louis, Wm Roger; Shlaim, Avi; Louis, William Roger (১৩ ফেব্রুয়ারি ২০১২)। The 1967 Arab-Israeli War: Origins and Consequences (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। আইএসবিএন ৯৭৮-১-১০৭-০০২৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Krieger, Norma Wilentz Hess Professor of Political Science Joel; Nzongola-Ntalaja; Krieger, Joel; Crahan, Margaret E.; Jacobs, Lawrence R.; Joseph, William A.; Paul, James A. (২ আগস্ট ২০০১)। The Oxford Companion to Politics of the World (ইংরেজি ভাষায়)। Oxford University Press, USA। আইএসবিএন ৯৭৮-০-১৯-৫১১৭৩৯-৪।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Sullivan, Earl L. (১ মার্চ ১৯৮৬)। Women in Egyptian Public Life (ইংরেজি ভাষায়)। Syracuse University Press। আইএসবিএন ৯৭৮-০-৮১৫৬-২৩৫৪-০।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Talhami, Ghada Hashem (২০০৭)। Palestine in the Egyptian Press: From Al-Ahram to Al-Ahali (ইংরেজি ভাষায়)। Lexington Books। আইএসবিএন ৯৭৮-০-৭৩৯১-১৭৮৪-২।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Tan, See Seng; Acharya, Amitav (২০০৮)। Bandung Revisited: The Legacy of the 1955 Asian-African Conference for International Order (ইংরেজি ভাষায়)। NUS Press। আইএসবিএন ৯৭৮-৯৯৭১-৬৯-৩৯৩-০।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Tsourapas, Gerasimos (২ জুলাই ২০১৬)। "Nasser's Educators and Agitators across al-Watan al-'Arabi: Tracing the Foreign Policy Importance of Egyptian Regional Migration, 1952-1967"। British Journal of Middle Eastern Studies। ৪৩ (3): ৩২৪–৩৪১। ডিওআই:10.1080/13530194.2015.1102708। আইএসএসএন 1353-0194।
{{সাময়িকী উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Yaqub, Salim (২০০৪)। Containing Arab Nationalism: The Eisenhower Doctrine and the Middle East (ইংরেজি ভাষায়)। UNC Press Books। আইএসবিএন ৯৭৮-০-৮০৭৮-৫৫০৮-৯।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Vatikiotis, Panayiotis J. (১৯৭৮)। Nasser and His Generation (ইংরেজি ভাষায়)। Croom Helm। আইএসবিএন ৯৭৮-০-৮৫৬৬৪-৪৩৩-৭।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Viorst, Milton (১৯৮৭)। Sands of Sorrow: Israel's Journey from Independence (ইংরেজি ভাষায়)। Tauris। আইএসবিএন ৯৭৮-১-৮৫০৪৩-০৬৪-৩।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Weston, Mark (২৮ জুলাই ২০০৮)। Prophets and Princes: Saudi Arabia from Muhammad to the Present (ইংরেজি ভাষায়)। John Wiley & Sons। আইএসবিএন ৯৭৮-০-৪৭০-১৮২৫৭-৪।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Wilford, Hugh (২০১৩)। America's great game : the CIA's secret Arabists and the shaping of the modern Middle East। Internet Archive। New York : Basic Books, a member of the Perseus Books Group। আইএসবিএন ৯৭৮-০-৪৬৫-০১৯৬৫-৬।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - Woodward, Peter (১৯৯২)। Nasser। Internet Archive। London ; New York : Longman। আইএসবিএন ৯৭৮-০-৫৮২-০৩৩৮৮-৭।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- (আরবি) Official website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ জুলাই ২০১৯ তারিখে An archive of speeches, pictures and documents related to Nasser
- Video Clip analysing why Nasser ordered UN out of Sinai in 1967
- Video Clip analysing unintended consequences of Nasser's action
- Nasser's Challenge by Professor Martin Gilbert
- The philosophy of the revolution an English translation of Nassers philosophical declaration.
- ইন্টারনেট আর্কাইভে Gamal Abdel-Nasser (1968) নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিনামূল্যে ডাউনলোডের জন্য অবমুক্ত আছে [আরও]
- ইন্টারনেট আর্কাইভে Egypt (1971) নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিনামূল্যে ডাউনলোডের জন্য অবমুক্ত আছে [আরও]
| রাজনৈতিক দপ্তর | ||
|---|---|---|
| পূর্বসূরী Muhammad Naguib |
মিশরের রাষ্ট্রপতি ১৯৫৪ – ১৯৭০ |
উত্তরসূরী Anwar El Sadat |
| পূর্বসূরী Josip Broz Tito |
জোট-নিরপেক্ষ আন্দোলনের মহাসচিব ১৯৬৪ – ১৯৭০ |
উত্তরসূরী Kenneth Kaunda |
টেমপ্লেট:Egyptian Revolutionary Command Council টেমপ্লেট:EgyptPresidents
- উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: প্রকাশকের অবস্থান
- ১৯১৮-এ জন্ম
- ১৯৭০-এ মৃত্যু
- আরব জাতীয়তাবাদি রাষ্ট্রপ্রধান
- আরব জাতীয়তাবাদী চিন্তাবিদ
- স্নায়ুযুদ্ধের নেতা
- আফ্রিকান ইউনিয়নের সভাপতি
- হত্যাকাণ্ডের প্রচেষ্টা থেকে বেঁচে যাওয়া ব্যক্তি
- মাওকার্দিয়াল ইনফার্কশন থেকে মৃত্যু
- মিশরীয় আরব জাতীয়তাবাদী
- মিশরীয় কর্নেল
- মিশরীয় মুসলিম
- মিশরীয় বিপ্লবী
- মিশরীয় সমাজবাদী
- সোভিয়েত ইউনিয়নের বিদেশী বীর
- অভ্যুত্থান করে ক্ষমতা গ্রহণকারী নেতা
- সুয়েজ সংকটের মানুষ
- মিশরীয় রাজনীতিবিদ
- মিশরের রাষ্ট্রপতি
- আরব সমাজতান্ত্রিক ইউনিয়ন (মিশর) রাজনীতিবিদ
- বান্দুং সম্মেলন অংশগ্রহণকারী
- আসিউত গভর্নোরেট থেকে মানুষ
- রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা
- স্নায়ুযুদ্ধের ব্যক্তি
- জোট-নিরপেক্ষ আন্দোলনের মহাসচিব
- আলেকজান্দ্রিয়ার ব্যক্তি
- আফ্রিকান বিপ্লবী
- কায়রো বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণকারী নেতা
- সিরিয়ার রাষ্ট্রপতি
- সাম্রাজ্যবাদ বিরোধী
- ২০শ শতাব্দীর আফ্রিকার রাষ্ট্রপতি
- ২০শ শতাব্দীর মিশরের রাষ্ট্রপতি






