আনাস্তাসিও সোমোসা দেবাইলে
অবয়ব
আনাস্তাসিও সোমোসা দেবাইলে | |
|---|---|
| নিকারাগুয়ার রাষ্ট্রপতি | |
| কাজের মেয়াদ ১ ডিসেম্বর ১৯৭৪ – ১৭ জুলাই ১৯৭৯ | |
| পূর্বসূরী | উদারপন্থী-রক্ষণশীল স্পেনের রাষ্ট্র্রপরিষদ |
| উত্তরসূরী | ফ্রান্সিসকো উর্কুইও |
| কাজের মেয়াদ ১ মে ১৯৬৭ – ১ মে ১৯৭২ | |
| উপরাষ্ট্রপতি | ফ্রান্সিসকো উর্কুইও এবং আলফনসো কুলজাস দেশন |
| পূর্বসূরী | লরেঞ্জো গুয়েরো |
| উত্তরসূরী | লিবারেল-রক্ষনশীল স্পেইনের রাষ্ট্র্রপরিষৎ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৫ ডিসেম্বর ১৯২৫ লেওন, নিকারাগুয়া |
| মৃত্যু | সেপ্টেম্বর ১৭, ১৯৮০ (বয়স ৫৪) আসুনসিয়ন, প্যারাগুয়ে |
| রাজনৈতিক দল | জাতীয়তাবাদী লিবারেল পার্টি |
| দাম্পত্য সঙ্গী | হোপ পোর্তোকারারো (বিবাহিত ১৯৫০- ১৯৭০) |
| সন্তান | আন্নাস্তাসিও সোমোসা পোর্তোকারারো, হুলিও সোমোসা পোর্তোকারারো, কারোলিনা সোমোসা পোর্তোকারারো, কারলা সোমোসা পোর্তোকারারো, রোবের্তো সোমোসা পোর্তোকারারো |

আনাস্তাসিও সোমোসা দেবাইলে (স্পেনীয়: Anastasio Somoza Debayle) (৫ ডিসেম্বর ১৯২৫ - ১৭ সেপ্টেম্বর ১৯৮০) ছিলেন একজন নিকারাগুয়ান রাজনীতিবিদ। তিনি আনুষ্ঠানিকভাবে নিকারাগুয়ার ৭৩তম এবং ৭৬তম রাষ্ট্রপতি হিসেবে ১ মে, ১৯৬৭ থেকে ১ মে, ১৯৭২ এবং ১ ডিসেম্বর ১৯৭৪ থেকে ১৭ জুলাই, ১৯৭৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ন্যাশনাল গার্ডের প্রধান হিসেবে তিনি ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দেশটির প্রকৃত শাসক ছিলেন। তিনি সোমোজা পরিবারের শেষ সদস্য ছিলেন। তার রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে ১৯৩৬ সাল থেকে ক্ষমতায় থাকা এই রাজবংশের অবসান ঘটে। এফএসএলএন-এর নেতৃত্বে একটি বিদ্রোহে পরাজিত হওয়ার পর তিনি নিকারাগুয়া থেকে পালিয়ে যান। এরপর জাতীয় পুনর্গঠনের জুনতা ক্ষমতায় অধিষ্ঠিত হয়। প্যারাগুয়েতে নির্বাসনে থাকাকালীন তাকে অবশেষে হত্যা করা হয়।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Diederich, Bernard. Somoza and the Legacy of U.S. Involvement in Central America. p. 14
| রাজনৈতিক দপ্তর | ||
|---|---|---|
| পূর্বসূরী লরেঞ্জো গুয়েরো |
নিকারাগুয়ার প্রেসিডেন্ট ১৯৬৭–১৯৭২ |
উত্তরসূরী লিবারেল-রক্ষণশীল স্পেইনের রাষ্ট্র্রপরিষৎ |
| পূর্বসূরী লিবারেল-রক্ষণশীল স্পেইনের রাষ্ট্র্রপরিষৎ |
নিকারাগুয়ার প্রেসিডেন্ট ১৯৭৪–১৯৭৯ |
উত্তরসূরী ফ্রান্সিসকো উর্কুইও |