জিনি সহগ

(সংজ্ঞানুসারে ত্রিভুজের সম্পূর্ণ এলাকা ১।)
জিনি সহগ (ইংরেজি: Gini coefficient) অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সূচক যা কোনও দেশের আয় বা সম্পদের বণ্টনের অসমতা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এটি একটি অনুপাত বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়, যার মান ০ থেকে ১-এর মধ্যে হতে হয়। ভগ্নাংশটি হলো বণ্টনের লোরেন্ৎস রেখা এবং সুষম বিতরণ রেখার মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল এবং সুষম বিতরণ রেখার নিচে অবস্থিত এলাকার ক্ষেত্রফলের অনুপাত।
সংজ্ঞানুসারে জিনি সহগের মান কম হলে তা অপেক্ষাকৃত সমান আয় বা সম্পদের বণ্টন বা বিতরণ নির্দেশ করে। অন্যদিকে জিনি সহগের মান উচ্চ হলে তা আয় বা সম্পদের বণ্টনে অধিকতর বৈষম্য বা অসমতা নির্দেশ করে। ০ নির্দেশ করে চরম সমতা (অর্থাৎ সবার আয় বা সম্পদের পরিমাণ সমান)। ১ নির্দেশ করে চরম অসমতা (অর্থাৎ একজন ব্যক্তি সব অর্থ আয় করেন, বাকীরা কোন আয় করেন না)। জিনি সহগ পরিমাপে ধরে নেয়া হয়, কারও নীট আয় বা সম্পদ ঋণাত্মক নয়। জিনি সহগকে ১০০ দিয়ে গুণ করে শতকরা হারে প্রকাশ করলে তাকে জিনি সূচক (Gini index) বলা হয়।
ইতালীয় পরিসংখ্যানবিদ কোররাদো জিনি এই সহগটি উদ্ভাবন করেন এবং ১৯১২ খ্রিষ্টাব্দে "Variabilità e mutabilità" নামের গবেষণাপত্রে এটি প্রকাশ করেন।
একটি গবেষণায় বেরিয়ে এসেছে যে ১৮২০ খ্রিস্টাব্দে বিশ্বের জিনি সূচক ছিল ৫০ এবং ১৯৯২ সালে তা বেড়ে ৬৫.৭-এ পরিণত হয়, অর্থাৎ বিশ্বে ধনী-গরিবের বৈষম্য বৃদ্ধি পেয়েছে।
বর্তমান দক্ষিণ আফ্রিকার জিনি সূচক বিশ্বের সর্বোচ্চ: ৬৩। ফলে এটি বিশ্বের সবচেয়ে বেশি অর্থনৈতিক বৈষম্যের দেশ। এর বিপরীতে স্লোভেনিয়ার জিনি সূচক মাত্র ২৪.৬, যা বিশ্বের সর্বনিম্ন।

তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Gini index (World Bank estimate)"। data.worldbank.org। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২২।
আরও পড়ুন
[সম্পাদনা]- Amiel, Y.; Cowell, F. A. (১৯৯৯)। Thinking about Inequality। Cambridge। আইএসবিএন ৯৭৮-০-৫২১-৪৬৬৯৬-৭।
- Anand, Sudhir (১৯৮৩)। Inequality and Poverty in Malaysia। New York: Oxford University Press। আইএসবিএন ৯৭৮-০-১৯-৫২০১৫৩-৬।
- Brown, Malcolm (১৯৯৪)। "Using Gini-Style Indices to Evaluate the Spatial Patterns of Health Practitioners: Theoretical Considerations and an Application Based on Alberta Data"। Social Science & Medicine। ৩৮ (9): ১২৪৩–১২৫৬। ডিওআই:10.1016/0277-9536(94)90189-9। পিএমআইডি 8016689।
- Chakravarty, S. R. (১৯৯০)। Ethical Social Index Numbers। New York: Springer-Verlag। আইএসবিএন ৯৭৮-০-৩৮৭-৫২২৭৪-৬।
- Deaton, Angus (১৯৯৭)। Analysis of Household Surveys। Baltimore MD: Johns Hopkins University Press। আইএসবিএন ৯৭৮-০-৫৮৫-২৩৭৮৭-৯।
- Dixon, Philip M.; Weiner, Jacob; Mitchell-Olds, Thomas; Woodley, Robert (১৯৮৭)। "Bootstrapping the Gini coefficient of inequality"। Ecology। ৬৮ (5): ১৫৪৮–১৫৫১। ডিওআই:10.2307/1939238। জেস্টোর 1939238। এস২সিআইডি 84940050।
- Dorfman, Robert (১৯৭৯)। "A Formula for the Gini Coefficient"। The Review of Economics and Statistics। ৬১ (1): ১৪৬–১৪৯। ডিওআই:10.2307/1924845। জেস্টোর 1924845।
- Firebaugh, Glenn (২০০৩)। The New Geography of Global Income Inequality। Cambridge, Massachusetts: Harvard University Press। আইএসবিএন ৯৭৮-০-৬৭৪-০১০৬৭-৩।
- Gastwirth, Joseph L. (১৯৭২)। "The Estimation of the Lorenz Curve and Gini Index"। The Review of Economics and Statistics। ৫৪ (3): ৩০৬–৩১৬। ডিওআই:10.2307/1937992। জেস্টোর 1937992।
- Giles, David (২০০৪)। "Calculating a Standard Error for the Gini Coefficient: Some Further Results" (পিডিএফ)। Oxford Bulletin of Economics and Statistics। ৬৬ (3): ৪২৫–৪৩৩। সাইটসিয়ারএক্স 10.1.1.202.6462। ডিওআই:10.1111/j.1468-0084.2004.00086.x। এস২সিআইডি 16972099। ৫ মে ২০০৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- Gini, Corrado (১৯১২)। Variabilità e mutabilità। বিবকোড:1912vamu.book.....G। Reprinted in Pizetti, E.; Salvemini, T., সম্পাদকগণ (১৯৫৫)। Memorie di metodologica statistica। Rome: Libreria Eredi Virgilio Veschi।
- Gini, Corrado (১৯২১)। "Measurement of Inequality of Incomes"। The Economic Journal। ৩১ (121): ১২৪–১২৬। ডিওআই:10.2307/2223319। জেস্টোর 2223319।
- Giorgi, Giovanni Maria (১৯৯০)। "Bibliographic portrait of the Gini concentration ratio" (পিডিএফ)। Metron। ৪৮: ১৮৩–২৩১। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- Karagiannis, E.; Kovacevic, M. (২০০০)। "A Method to Calculate the Jackknife Variance Estimator for the Gini Coefficient"। Oxford Bulletin of Economics and Statistics। ৬২: ১১৯–১২২। ডিওআই:10.1111/1468-0084.00163।
- Mills, Jeffrey A.; Zandvakili, Sourushe (১৯৯৭)। "Statistical Inference via Bootstrapping for Measures of Inequality" (পিডিএফ)। Journal of Applied Econometrics। ১২ (2): ১৩৩–১৫০। সাইটসিয়ারএক্স 10.1.1.172.5003। ডিওআই:10.1002/(SICI)1099-1255(199703)12:2<133::AID-JAE433>3.0.CO;2-H। এইচডিএল:10419/186818। জেস্টোর 2284908। ১৮ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)।
- Modarres, Reza; Gastwirth, Joseph L. (২০০৬)। "A Cautionary Note on Estimating the Standard Error of the Gini Index of Inequality"। Oxford Bulletin of Economics and Statistics। ৬৮ (3): ৩৮৫–৩৯০। ডিওআই:10.1111/j.1468-0084.2006.00167.x। এস২সিআইডি 122716409।
- Morgan, James (১৯৬২)। "The Anatomy of Income Distribution"। The Review of Economics and Statistics। ৪৪ (3): ২৭০–২৮৩। ডিওআই:10.2307/1926398। জেস্টোর 1926398।
- Ogwang, Tomson (২০০০)। "A Convenient Method of Computing the Gini Index and its Standard Error"। Oxford Bulletin of Economics and Statistics। ৬২: ১২৩–১২৯। ডিওআই:10.1111/1468-0084.00164।
- Ogwang, Tomson (২০০৪)। "Calculating a Standard Error for the Gini Coefficient: Some Further Results: Reply"। Oxford Bulletin of Economics and Statistics। ৬৬ (3): ৪৩৫–৪৩৭। ডিওআই:10.1111/j.1468-0084.2004.00087.x। এস২সিআইডি 122160535।
- Xu, Kuan (জানুয়ারি ২০০৪)। "How has the Literature on Gini's Index Evolved in the Past 80 Years?" (পিডিএফ)। SSRN Electronic Journal। Economics Working Paper। Dalhousie University। ডিওআই:10.2139/ssrn.423200। ২৮ সেপ্টেম্বর ২০০৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০০৬। The Chinese version of this paper was published as Xu, Kuan (২০০৩)। "How Has the Literature on Gini's Index Evolved in the Past 80 Years?"। China Economic Quarterly। ২: ৭৫৭–৭৭৮।
- Yitzhaki, Shlomo (১৯৯১)। "Calculating Jackknife Variance Estimators for Parameters of the Gini Method"। Journal of Business and Economic Statistics। ৯ (2): ২৩৫–২৩৯। ডিওআই:10.2307/1391792। জেস্টোর 1391792।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Deutsche Bundesbank: Do banks diversify loan portfolios?, 2005 (on using e.g. the Gini coefficient for risk evaluation of loan portfolios)
- Forbes: In praise of inequality
- Measuring Software Project Risk With The Gini Coefficient, an application of the Gini coefficient to software
- The World Bank: Measuring Inequality ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ জুন ২০১৩ তারিখে
- Travis Hale, University of Texas Inequality Project:The Theoretical Basics of Popular Inequality Measures, online computation of examples: 1A, 1B
- Article from The Guardian analysing inequality in the UK 1974–2006
- World Income Inequality Database
- BBC News: What is the Gini coefficient?
- Income Distribution and Poverty in OECD Countries
- U.S. Income Distribution: Just How Unequal?