বিষয়বস্তুতে চলুন

ইরাকের জাতীয় পতাকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আরবি কুফিক লিপি সংবলিত ইরাকের বর্তমান পতাকা

ইরাকের পতাকা (আরবি: علم العراق) আরব মুক্তির পতাকার মত তিনটি সমান অনুভূমিক লাল, সাদা এবং কালো ডোরা অন্তর্ভুক্ত, যার কেন্দ্রে কুফিক লিপিতে লেখা তাকবীর ʾআল্লাহু আকবার ( ٱللَّٰهُ أَكْبَرُ ), যার অর্থ "আল্লাহ সর্বশ্রেষ্ঠ"। [][]

এই মৌলিক ত্রিবর্ণটি ৩১ জুলাই ১৯৬৩ সালে গ্রহণের পর থেকে ব্যবহার করা হচ্ছে, কেন্দ্রীয় সাদা ডোরায় সবুজ প্রতীকে বেশ কয়েকটি পরিবর্তন সহ; ২২ জানুয়ারী ২০০৮ তারিখে গৃহীত সবচেয়ে সাম্প্রতিক সংস্করণটিতে তাকবীর গাঢ় সবুজ রঙের করা হয়েছে।

১৯৬৩ এবং ২০০৮ এর মধ্যে পতাকায় তিনটি সবুজ তারা ছিল, ২০০৮ সাল থেকে তারাগুলি সরানো হয়েছে। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. nationsonline.org, klaus kästle-। "Islamic world, countries with a cultural Islamic population - Nations Online Project"www.nationsonline.org (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২১
  2. Engber, Daniel (১২ সেপ্টেম্বর ২০০৬)। "Why do Muslims say, "God is great?""Slate Magazine (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২১
  3. "Evolution of the Iraqi Flag"www.fotw.info। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২১