হাছন রাজা (চলচ্চিত্র)
| হাছন রাজা | |
|---|---|
![]() চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার | |
| পরিচালক | চাষী নজরুল ইসলাম |
| প্রযোজক | হেলাল খান |
| রচয়িতা | মমতাজউদ্দীন আহমেদ |
| শ্রেষ্ঠাংশে |
|
| সুরকার | সুজেয় শ্যাম |
| চিত্রগ্রাহক | শহীদুল্লাহ দুলাল |
| সম্পাদক | আতিকুর রহমান মল্লিক |
| পরিবেশক | হাকস প্রডাকশন |
| মুক্তি | ১৭ আগস্ট ২০০২ |
| স্থিতিকাল | ১৫৭ মিনিট |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
হাছন রাজা চাষী নজরুল ইসলাম পরিচালিত ২০০২-এর জীবনী ভিত্তিক একটি বাংলাদেশী চলচ্চিত্র।[১] ছবিটি মূলত মরমী কবি এবং বাউল শিল্পী হাছন রাজার জীবন ও কর্ম নিয়ে নির্মিত। কোকা-কোলা নিবেদিত এই ছবিটি প্রযোজনা করেছেন অভিনেতা হেলাল খান। ছবির নাম ভূমিকায় (হাছন রাজা) অভিনয় করেছেন হেলাল খান এবং বিনোদিনী চরিত্রে শমী কায়সার। এছাড়াও আছেন শিমলা, মুক্তি, ববিতা, রেবেকা মনি, শানু, কাজী খুরশিদুজ্জামান উত্পল, অমল বোস এবং মমতাজউদ্দীন আহমেদ। চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ[২] আরও ছয়টি বিভাগে পুরস্কার লাভ করে, এবং দুটি বিভাগে বাচসাস পুরস্কার লাভ করে।
কাহিনী সংক্ষেপ
[সম্পাদনা]শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]- হেলাল খান - হাছন রাজা
- শমী কায়সার - বিনোদিনী
- শিমলা -বাইজী আতরজান
- মুক্তি - হাছন রাজার স্ত্রী
- ববিতা - হাছন রাজার মা
- রেবেকা মনি -
- শানু -নর্তকী পিয়ারী
- কাজী খুরশিদুজ্জামান উত্পল -
- অমল বোস -
- মমতাজউদ্দীন আহমেদ -
- জামিলুর রহমান শাখা
নির্মাণ
[সম্পাদনা]সংগীত
[সম্পাদনা]হাছন রাজা ছবির সংগীত পরিচালনা করেন সুজেয় শ্যাম। হাছন রাজার রচিত গানের সংগীত উপদেষ্টা ছিলেন বিদিত লাল দাস। কণ্ঠশিল্পীরা হলেন সুবীর নন্দী, শাকিলা জাফর, খান আসিফ আগুন, পলাশ, রঞ্জন চৌধুরী, সুজেয় শ্যাম, বিদিত লাল দাস এবং উমা খান।
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]| পুরস্কার | বিভাগ | পুরস্কার গ্রহীতা/মনোনীত | ফলাফল |
|---|---|---|---|
| ২৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার[৩] | শ্রেষ্ঠ চলচ্চিত্র | হেলাল খান (প্রযোজক) | বিজয়ী |
| শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | ববিতা | বিজয়ী | |
| শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | সুজেয় শ্যাম[৪] | বিজয়ী | |
| শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী | উমা খান | বিজয়ী | |
| শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | শহীদুল্লাহ দুলাল | বিজয়ী | |
| শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | উত্তম গুহ | বিজয়ী | |
| শ্রেষ্ঠ রূপসজ্জা | আবদুর রহমান | বিজয়ী | |
| ১ম বিনোদন বিচিত্রা পুরস্কার[৫] | সেরা চলচ্চিত্র পরিচালক | চাষী নজরুল ইসলাম | বিজয়ী |
| সেরা চলচ্চিত্র অভিনেতা | হেলাল খান | বিজয়ী | |
| সেরা চলচ্চিত্র অভিনেত্রী | শমী কায়সার | বিজয়ী | |
| ৫ম সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার[৬][৭] | সেরা চলচ্চিত্র | হাছন রাজা | বিজয়ী |
| সেরা চলচ্চিত্র পরিচালক | চাষী নজরুল ইসলাম | বিজয়ী | |
| সেরা চলচ্চিত্র অভিনেতা | হেলাল খান | বিজয়ী | |
| সেরা নেপথ্য গায়িকা | উমা খান | বিজয়ী | |
| ৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কার | সেরা চলচ্চিত্র (সমালোচক) | হেলাল খান (প্রযোজক) | মনোনীত |
| সেরা চলচ্চিত্র পরিচালক (সমালোচক) | চাষী নজরুল ইসলাম | মনোনীত | |
| সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) | শমী কায়সার | মনোনীত | |
| ২৫তম বাচসাস পুরস্কার[৮] | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | ববিতা | বিজয়ী |
| শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | মমতাজউদ্দীন আহমেদ | বিজয়ী |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জাতীয় কবিকে নিয়ে চলচ্চিত্র"। দৈনিক আমার দেশ। ৩ মে ২০১০। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৬।
- ↑ "অভিনেতা হেলাল খান গ্রেপ্তার"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৬ ফেব্রুয়ারি ২০১৫। ১০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৬।
- ↑ "List of National award film"। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৬।
- ↑ "National film awards for 2002 and 2003 declared"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৪ নভেম্বর ২০০৪। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৬।
- ↑ "Uro Binodon Bichitra Award 2003"। দ্য ডেইলি স্টার। ২৮ মার্চ ২০০৪। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫।
- ↑ ইসলাম, সাইফুল (২০০৪)। "ফিজআপ-সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড"।
{{ওয়েব উদ্ধৃতি}}:|url=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ ইসলাম, মইনুল (২০০৪)। "সিজেএফবি পুরস্কার-২০০৩"।
{{ওয়েব উদ্ধৃতি}}:|url=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ আহমেদ, আফসার (২৮ জুন ২০০৪)। "32nd BACHSAS Awards: A glitzy night Recognition of outstanding media talents"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে হাছন রাজা (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে হাছন রাজা
- বাংলা ভাষার চলচ্চিত্র
- ২০০২-এর চলচ্চিত্র
- ২০০০-এর দশকের নাট্য চলচ্চিত্র
- বাংলাদেশী চলচ্চিত্র
- বাংলাদেশী নাট্য চলচ্চিত্র
- বাংলাদেশী জীবনীমূলক চলচ্চিত্র
- চাষী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র
- শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) বিজয়ী
- কল্পকাহিনিতে হাছন রাজা
- সঙ্গীতজ্ঞ সম্পর্কে চলচ্চিত্র
- ২০০০-এর দশকের বাংলা ভাষার চলচ্চিত্র
- ২০০২-এর নাট্য চলচ্চিত্র
- বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র
- সুজেয় শ্যাম সুরারোপিত চলচ্চিত্র
