বিষয়বস্তুতে চলুন

দুই জীবন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দুই জীবন
পরিচালকআবদুল্লাহ আল মামুন
প্রযোজকসূচনা ফিল্মস
চিত্রনাট্যকারআবদুল্লাহ আল মামুন
কাহিনিকারআবদুল্লাহ আল মামুন
শ্রেষ্ঠাংশে
সুরকারআলম খান
চিত্রগ্রাহকরফিকুল বারী চৌধুরী
সম্পাদকআতিকুর রহমান মল্লিক
পরিবেশকসূচনা ফিল্মস (১৯৮৮)
নিউ ঈগল ভিডিও (২০১১)
মুক্তি১৯৮৮
স্থিতিকাল১৩৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

দুই জীবন ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার সামাজিক চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার আবদুল্লাহ আল মামুন।[১] ছায়াছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ আল মামুন এবং সংলাপ লিখেছেন জহিরুল হক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, কবরী[২], আফজাল হোসেন, দিতি প্রমুখ।[৩] ছায়াছবিটি ১৯৮৮ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ছয়টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

শ্রেষ্ঠাংশে

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]

দুই জীবন ছায়াছবির সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান। গীত রচনা করেছেন মনিরুজ্জামান মনির।[৪] গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, ও শামীমা ইয়াসমিন দিবা। এ ছায়াছবির গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

গানের তালিকা

[সম্পাদনা]
নংগানের শিরোনামকণ্ঠশিল্পীপর্দায় শিল্পীগানের দৈর্ঘ্য
১তুমি ছাড়া আমি একাসাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীবুলবুল আহমেদ ও নিপা মোনালিসা৪:৪৪
২আবার দুজনে দেখা হলসাবিনা ইয়াসমিনবুলবুল আহমেদ ও কবরী সারোয়ার৩:৪৭
৩আমি একদিন তোমায় না দেখিলেসাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরআফজাল হোসেন ও দিতি৫:১১
৪তুমি আজ কথা দিয়েছোএন্ড্রু কিশোর ও রুনা লায়লাআফজাল হোসেন ও দিতি৪:৪৮
৫আব্বু আমার বন্ধুশামীমা ইয়াসমিন দিবাবুলবুল আহমেদ ও নিপা মোনালিসা

পুরস্কার

[সম্পাদনা]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "বাংলা ছায়াছবি: দুই জীবন"। টিভি গাইড বাংলাদেশ। ১৮ নভেম্বর ২০১৫। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৬।
  2. ↑ সারাহ বেগম কবরী (১৬ জুলাই ২০১০)। "তার স্মিত হাসি"। দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৬।
  3. ↑ শান্তা মারিয়া (২০ মার্চ ২০১৬)। "অদ্বিতীয়া দিতির অকাল প্রয়াণ"। বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. ↑ নুসরাত শারমিন (১৯ জুলাই ২০১৫)। "সোনালী দিনের সেইসব গান"। চ্যানেল আই। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]