বিষয়বস্তুতে চলুন

সামান্থা ইগার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সামান্থা ইগার
Samantha Eggar
১৯৬৪ সালে স্টুডিওর প্রচারণামূলক ছবিতে ইগার
জন্ম
ভিক্টোরিয়া লুইস সামান্থা ম্যারি এলিজাবেথ টেরেজি ইগার

(1939-03-05) ৫ মার্চ ১৯৩৯ (বয়স ৮৭)
মৃত্যু১৫ অক্টোবর ২০২৫(2025-10-15) (বয়স ৮৬)
নাগরিকত্বব্রিটিশ, মার্কিন
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৬০-২০১২
দাম্পত্য সঙ্গীটম স্টার্ন
(বি. ১৯৬৪; বিচ্ছেদ. ১৯৭১)
সন্তাননিকোলাস স্টার্ন
জেনা স্টার্ন

ভিক্টোরিয়া লুইস সামান্থা ম্যারি এলিজাবেথ টেরেজি ইগার (জন্ম ৫ মার্চ ১৯৩৯- ১৫ অক্টোবর ২০২৫) ছিলেন একজন ব্রিটিশ-মার্কিন অভিনেত্রী। শেকসপিয়ারীয় মঞ্চে অভিনয় জীবন শুরুর পর, তিনি উইলিয়াম ওয়াইলারের রোমহর্ষক দ্য কালেক্টর (১৯৬৫) চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তিনি এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা নাট্য চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তিনি এরপর ডক্টর ডুলিটল (১৯৬৭) চলচ্চিত্রে এমা ফেয়ারফ্যাক্স চরিত্রে এবং মার্কিন নাট্যধর্মী দ্য মলি ম্যাগুইয়ারস (১৯৭০) চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৭০-এর দশকের শুরুতে ইগার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় চলে যান, সেখানে তিনি কয়েকটি ভীতিপ্রদ চলচ্চিত্রে অভিনয় করেন, সেগুলো হল দ্য ডেড আর অ্যালাইভ (১৯৭২), দি আনক্যানি (১৯৭৭), ও ডেভিড ক্রোনেনবার্গের জনপ্রিয় রোমহর্ষক চলচ্চিত্র দ্য ব্রুড (১৯৭৯)

ইগার ওয়াল্ট ডিজনির হারকিউলিস (১৯৯৭) চলচ্চিত্রে হেরা চরিত্রের জন্য কণ্ঠ প্রদান করেন এবং কয়েকটি ভিডিও গেমসের জন্য কণ্ঠ দেন, তন্মধ্যে রয়েছে গ্যাব্রিয়েল নাইট ৩: ব্লাড অব দ্য স্যাক্রেড, ব্লাড অব দ্য ডেমড এবং ০০৭: নাইটফায়ার। টেলিভিশনে তার কাজের মধ্যে রয়েছে ফ্যান্টাসি আইল্যান্ড ও সোপ অপেরা অল মাই চিলড্রেন-এর শার্ল্ট ডিভেন চরিত্র।[১]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

সামান্থা ইগার ১৯৩৯ সালের ৫ই মার্চ লন্ডনের হ্যাম্পস্টিডে জন্মগ্রহণ করেন।[২] তার পুরো নাম ভিক্টোরিয়া লুইস সামান্থা ম্যারি এলিজাবেথ টেরেজি ইগার।[৩][৪] তার পিতা রাফ আলফ্রেড জেমস ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার এবং মাতা ম্যুরিয়েল ওলগা পালশ-বুমা ছিলেন ওলন্দাজ ও পর্তুগিজ বংশোদ্ভূত।[৫][৬] তার জন্মের পরপরই তার সপরিবারে বাকিংহামশায়ারের ব্লেডলোতে চলে যান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তিনি সেখানেই তার শৈশব কাটান।[৩]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

১৯৬৪ সালে তিনি অভিনেতা টম স্টার্নকে বিয়ে করেন এবং তাদের দুটি সন্তান চলচ্চিত্র প্রযোজক নিকোলাস স্টার্ন এবং অভিনেত্রী জেনা স্টার্ন । [৭] এগার এবং স্টার্ন ১৯৭১ সালে বিবাহবিচ্ছেদ করেন। [৮]

মৃত্যু

ইগার লস অ্যাঞ্জেলেসে বাস করতেন, যেখানে তিনি ৮৬ বছর বয়সে, ২০২৫ সালের ১৫ই অক্টোবর শেরম্যান ওকসে তার নিজ বাড়িতে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া রোগে মারা যান। [৯][১০][১১] তার মেয়ের মতে, ইগারের ২২ বছর আগে এই রোগটি ধরা পড়েছিল। [১১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Samantha Eggar Biography"। Biography.com। ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২০।
  2. ↑ "Samantha Eggar"। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ১৬ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২০।
  3. 1 2 কুপার ২০১৫, পৃ. ১০৫।
  4. ↑ "The Private Life and Times of Samantha Eggar"। গ্ল্যামার গার্লস অব দ্য সিলভার স্ক্রিন। ৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২০।
  5. ↑ "Samantha Eggar Biography"। দ্য নিউ ইয়র্ক টাইমস। ১৮ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২০।
  6. ↑ "Eggar, Samantha 1939–"। Contemporary Theatre, Film, and Television। গেল রিসার্চ কোম্পানি। ২০০৪। আইএসবিএন ৯৭৮-০৭৮৭৬৭০৯৮৬। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২০ – Encyclopedia.com এর মাধ্যমে।
  7. ↑ "Bio"। JENNA STERN (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৬।
  8. ↑ "People, Apr. 5, 1971"। Time (মার্কিন ইংরেজি ভাষায়)। ৫ এপ্রিল ১৯৭১। আইএসএসএন 0040-781X। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৬।
  9. ↑ Dagan, Carmel (১৭ অক্টোবর ২০২৫)। "Samantha Eggar, Star of 'Doctor Dolittle,' Cronenberg's 'The Brood,' Dies at 86"। Variety (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৬।
  10. ↑ Barnes, Chris Koseluk,Mike (১৭ অক্টোবর ২০২৫)। "Samantha Eggar, Oscar-Nominated Actress in 'The Collector,' Dies at 86"। The Hollywood Reporter (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৬।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  11. 1 2 Sandomir, Richard (২২ অক্টোবর ২০২৫)। "Samantha Eggar, Oscar-Nominated Star of 'The Collector,' Dies at 86"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]