বিষয়বস্তুতে চলুন

রামরাইল ইউনিয়ন

রামরাইল
ইউনিয়ন
রামরাইল চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
রামরাইল
রামরাইল
রামরাইল বাংলাদেশ-এ অবস্থিত
রামরাইল
রামরাইল
বাংলাদেশে রামরাইল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৬′৩৫″ উত্তর ৯১°৬′১২″ পূর্ব / ২৩.৯৪৩০৬° উত্তর ৯১.১০৩৩৩° পূর্ব / 23.94306; 91.10333 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলাব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

রামরাইল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

রামরাইল ইউনিয়নের আয়তন ৩,৪৯০ একর (১৪.১২ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

2022 সালের আদমশুমারী অনুযায়ী রামরাইল ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৭,০০০ জন।[]।এই উপাত্ত পুরো সদর উপজেলার ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে (আয়তন অনুযায়ী গড়ে)। []

ইতিহাস

[সম্পাদনা]

পূর্বে এই এলাকায় প্রচুর হিন্দুর আনাগোনা ছিলো। এলিট হিন্দুরা বসবাস করতো। দেশ দেশ বিভাগের সময় থেকে শুরু করে ৭১, হিন্দু মুসলিম মাইগ্রেশিন পাকিস্তান- ভারতের মধ্যে চলমান ছিলো। সেই সময়ের এলিট হিন্দুরাই রামরাইল গ্রামের নাম স্থাপনা করেন।

রামরাইল ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজনীতি, ঐতিহ্য , সংস্কৃতি নিয়ন্ত্রণ করে।

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যাংশে রামরাইল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, পূর্বে মাছিহাতা ইউনিয়নসুলতানপুর ইউনিয়ন, দক্ষিণে সুলতানপুর ইউনিয়ন এবং দক্ষিণে তিতাস নদীনবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

রামরাইল ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৫নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৩ এর অংশ। নিকট ভবিষ্যতে এই ইউনিয়ন পৌরসভায় যুক্ত হওয়ার প্রত্যয় রয়েছে।

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রামরাইল ইউনিয়নের সাক্ষরতার হার ৪৮.৬%।[] তবে ২২ সালের আদমশুমারী তে উল্লেখযোগ্যভাবে এর হাড় বেড়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]

১. ধীরেন্দ্রনাথ দত্ত উচ্চ বিদ্যালয়, রামরাইল, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া।

২. ভোলাচং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলাচং, রামরাইল, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া।

৩. রামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়

৪. লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন, রামরাইল(মাগুরা)

৫. সোহাতা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

হাট-বাজার

[সম্পাদনা]

ভোলাচং কুরবানীর পশুর হাট, ভোলাচং, রামরাইল, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া।

এই হাট ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাউতলী থেকে দক্ষিণ দিকে যেকোনো যানবাহন যোগে ১০ মিনিটের দূরত্বে অবস্থিত। একটি ঐতিহ্যবাহী বাৎসরিক হাট এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অন্যতম কুরবানির পশুর হাট। প্রতিবছর ঈদুল আযহা উপলক্ষে ১০ দিন ব্যাপী এই হাট হয়ে থাকে।

এছাড়া রামরাইল বাজার উক্ত ইউনিয়নের সবচেয়ে জনবসতিপূর্ণ এলাকা। এই বাজার অতিক্রম করে শ্রীরামপুর, সোহাতা যাওয়া যায়।

সেন্দ বাজার, মোহাম্মদপুর বাজার, বিজেশ্বর বাজার, উলচাপাড়া বাজার সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার রয়েছে।

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]
  • ধীরেন্দ্রনাথ দত্ত - ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, আইনজীবী এবং রাজনীতিবিদ।
  • আলী আজম ভূঁইয়া - সাবেক সংসদ সদস্য, কুমিল্লা-৩
  • মীর মাহফুযুর রহমান মুগ্ধ - ২০২৪ সালে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ।
  • শামীম মোল্লা - সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল
  • হাজী আবুল হাশেম - বিশিষ্ট ঠিকাদার, ব্রাহ্মণবাড়িয়া সৃতিসৌধ, ফারুকী পার্ক
  • এছাড়া হাজারী বংশ জেলা শহরে প্রসিদ্ধমান
  • (মাগুরা) জনগোষ্ঠী

দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  2. "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ১৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]