বিষয়বস্তুতে চলুন

ধরখার ইউনিয়ন

(ধরখাড় ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)
ধরখার
ইউনিয়ন
ধরখার চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ধরখার
ধরখার
ধরখার বাংলাদেশ-এ অবস্থিত
ধরখার
ধরখার
বাংলাদেশে ধরখার ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫০′৫″ উত্তর ৯১°৯′১৮″ পূর্ব / ২৩.৮৩৪৭২° উত্তর ৯১.১৫৫০০° পূর্ব / 23.83472; 91.15500 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলাআখাউড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  চেয়ারম্যানমো. সফিকুল ইসলাম
আয়তন
  মোট৩৩.১২ বর্গকিমি (১২.৭৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৩৪,২২১
  জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫০.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ধরখার বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

ধরখাড় ইউনিয়নের আয়তন ৮,১৮৩ একর (৩৩.১২ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধরখার ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৪,২২১ জন। এর মধ্যে পুরুষ ১৬,২৮৮ জন এবং মহিলা ১৭,৯৩৩ জন। মোট পরিবার ৬,০৭৮টি।[] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,০৩৩ জন।[]

ইতিহাস

[সম্পাদনা]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

আখাউড়া উপজেলার সর্ব-পশ্চিমে ধরখার ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে মোগড়া ইউনিয়নমনিয়ন্দ ইউনিয়ন, দক্ষিণে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নবাদৈর ইউনিয়ন, পশ্চিমে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন এবং উত্তরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

ধরখাড় ইউনিয়ন আখাউড়া উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আখাউড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[]

  • ছতুরা শরীফ
  • তন্তর
  • ভাটামাথা
  • চাঁন্দপুর
  • রাণীখার
  • ঘোলখার
  • রুডি
  • নোয়াপাড়া
  • মধুপুর
  • নূরপুর
  • তোলাতালা
  • ইদিলপুর
  • আদিলপুর
  • ঝিঘুটিয়া

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধরখার ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.৫%।[] এ ইউনিয়নে ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪টি বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, ৫টি উচ্চ বিদ্যালয় রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদী বিধৌত আখাউড়া উপজেলা সদর হইতে প্রায় ৮/১০ কি.মি. দূরে আখাউড়া ধরখার ইউনিয়ন অবস্থিত। আখাউড়া উপজেলা সদর হইতে এই ইউনিয়নের অভ্যন্তরে যাতায়াতের মাধ্যম হচ্ছে সড়কপথ ও নৌপথ।

খাল ও নদী

[সম্পাদনা]

ধরখার ইউনিয়নে অনেক নদী, খাল ও বিল রয়েছে। এ ইউনিয়েনের উত্তর দিকে প্রবাহিত তিতাস নদী। পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়েছে বিজনী নদী

হাট-বাজার

[সম্পাদনা]

ধরখার ইউনিয়নে ৭টি হাটবাজার রয়েছে।[]

উল্লেখযোগ্য হাটবাজার
  • তন্তর চক বাজার
  • তন্তর গরুর বাজার
  • ঘোলখার গরুর বাজার
  • ঘোলখার চক বাজার
  • চান্দপুর চক বাজার
  • রানীখার সড়ক বাজার
  • রুটি চক বাজার

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • ছতুরা মাজার শরীফ

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]
  • প্রফেসর আব্দুল খালেক (রহ) – কুদওয়াতুছ ছালেকীন, জুবদাতুল আরেফিন,কুতুবুল ইরশাদ।
  • মোহাম্মদ জাহাঙ্গীর ওসমান বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সাংসদ।
  • শহিদুল হক ভূঁইয়া - বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
  • এড. এ,কে,এম এমদাদুল বারী— বীর মুক্তিযোদ্ধা,ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সাংসদ সদস্য।

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: মো. সফিকুল ইসলাম
চেয়ারম্যানগণের তালিকা[]
ক্রম নং চেয়ারম্যানের নাম মেয়াদ
০১ মাহাবুব আলম চৌধুরী
০২ হুমায়ুন আহাম্মদ
০৩ শেখ সিরাজুল ইসলাম
আলী হোসেন ভুইয়া
সাহেদ মিয়া ভারপ্রাপ্ত
শফিকুল ইসলাম
বাছির মো : আরিফুল হক
মো. সফিকুল ইসলাম ২০২১-বর্তমান

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  2. "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ১৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  3. "গ্রামসমূহের তালিকা - ধরখার ইউনিয়ন"dharkharup.brahmanbaria.gov.bd
  4. "হাট-বাজারের-তালিকা - ধরখার ইউনিয়ন"dharkharup.brahmanbaria.gov.bd
  5. "প্রাক্তন চেয়ারম্যান বৃন্দ - ধরখার ইউনিয়ন"dharkharup.brahmanbaria.gov.bd

বহিঃসংযোগ

[সম্পাদনা]