আইয়ুবপুর ইউনিয়ন, বাঞ্ছারামপুর
| আইয়ুবপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে আইয়ুবপুর ইউনিয়ন, বাঞ্ছারামপুরের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৪৬′২৯″ উত্তর ৯০°৪৬′১৩″ পূর্ব / ২৩.৭৭৪৭২° উত্তর ৯০.৭৭০২৮° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
| উপজেলা | বাঞ্ছারামপুর উপজেলা |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৪২০ |
আইয়ুবপুর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]আইয়ুবপুর ইউনিয়নের আয়তন ৩,০৪৮ একর (১২.৩৩ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আইয়ুবপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২১,১৫৭ জন। এর মধ্যে পুরুষ ৯,৮২১ জন এবং মহিলা ১১,৩৩৬ জন। মোট পরিবার ৪,২২৯টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৭১৫ জন।[২]
ইতিহাস
[সম্পাদনা]আইয়ুবপুর ইউনিয়ন পূর্বে বাঞ্ছারামপুর দক্ষিণ ইউনিয়ন নামে পরিচিত ছিল।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বাঞ্ছারামপুর উপজেলার পশ্চিমাংশে আইয়ুবপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে মানিকপুর ইউনিয়ন ও বাঞ্ছারামপুর ইউনিয়ন, পূর্বে বাঞ্ছারামপুর ইউনিয়ন ও বাঞ্ছারামপুর পৌরসভা, উত্তরে সোনারামপুর ইউনিয়ন এবং পশ্চিমে মেঘনা নদী ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]আইয়ুবপুর ইউনিয়ন বাঞ্ছারামপুর উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঞ্ছারামপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৮নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৬ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আইয়ুবপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৩৩.৯%।[১]
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]কড়ইকান্দি ফেরীঘাট হইতে সি.এন.জি যোগে যাওয়া যায়। উপজেলা পরিষদ হইতে সি.এন.জি, রিক্সা বা অন্য যে কোন যানবাহনে করেও যাওয়া যায়।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ১৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
