বীরগাঁও ইউনিয়ন
| বীরগাঁও | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে বীরগাঁও ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৫৭′১৬″ উত্তর ৯০°৫৮′১৮″ পূর্ব / ২৩.৯৫৪৪৪° উত্তর ৯০.৯৭১৬৭° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
| উপজেলা | নবীনগর উপজেলা |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৪০০ |
বীরগাঁও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]বীরগাঁও ইউনিয়নের আয়তন ২,৮২৫ একর (১১.৪৩ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বীরগাঁও ইউনিয়নের মোট জনসংখ্যা ১৭,৪৩২ জন। এর মধ্যে পুরুষ ৮,০৪৫ জন এবং মহিলা ৯,৩৮৭ জন। মোট পরিবার ৩,২১৪টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৫২৫ জন।[২]
ইতিহাস
[সম্পাদনা]অবস্থান ও সীমানা
[সম্পাদনা]নবীনগর উপজেলার উত্তরাংশে বীরগাঁও ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণ-পশ্চিমে মেঘনা নদী ও নবীনগর পশ্চিম ইউনিয়ন, দক্ষিণে ও পূর্বে কৃষ্ণনগর ইউনিয়ন, উত্তরে আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়ন এবং পশ্চিমে মেঘনা নদী ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]বীরগাঁও ইউনিয়ন নবীনগর উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নবীনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৭নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৫ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বীরগাঁও ইউনিয়নের সাক্ষরতার হার ৩৫.৩%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]বিদ্যালয়ঃ
বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ।
বাইশমৌজা সোবহানিয়া দাখিল মাদ্রাসা।
সানবিম কিন্টার গার্ডেন
হাজ্বী পীর মোহাম্মদ উচ্চবিদ্যালয়।
রাহমাতাল্লিল আলামিন কিন্টার গার্ডেন।
আশার আলো কিন্টার গার্ডেন।
তাছাড়াও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
যোগাযোগ ব্যবস্থাঃ
[সম্পাদনা]ভৈরব থেকে লঞ্চ অথবা নৌকাযোগে।
ব্রাহ্মণবাড়িয়া হতে সিএনজি করে।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]মালিক ভরসা মাজার
দুর্গারামপুর লঞ্চঘাট
বাইশমৌজা পাগলাসেতু
তিতাস নদী
মেঘনা নদী
পাগলা নদী
জনপ্রতিনিধি
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ১৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
