কাইতলা উত্তর ইউনিয়ন
| কাইতলা উত্তর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে কাইতলা উত্তর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৫২′১৩″ উত্তর ৯১°৪′৪৮″ পূর্ব / ২৩.৮৭০২৮° উত্তর ৯১.০৮০০০° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
| উপজেলা | নবীনগর উপজেলা |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ১৬,৫১৭ |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৪১৭ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কাইতলা উত্তর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]কাইতলা উত্তর ইউনিয়নের আয়তন ২,২১১ একর (৮.৯৫ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাইতলা উত্তর ইউনিয়নের মোট জনসংখ্যা ১৬,৫১৭ জন। এর মধ্যে পুরুষ ৭,৪৯১ জন এবং মহিলা ৯,০২৬ জন। মোট পরিবার ২,৯৪২টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৮৪৬ জন।[২]
ইতিহাস
[সম্পাদনা]এটি পূর্বে কাইতলা ইউনিয়ন নামে পরিচিত ছিল। পরবর্তীকালে বৃহত্তর কাইতলাকে ভেঙ্গে কাইতলা দক্ষিণ ইউনিয়ন এবং কাইতলা উত্তর ইউনিয়ন নামে ২টি পৃথক ইউনিয়ন প্রতিষ্ঠা করা হয়।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]নবীনগর উপজেলার দক্ষিণ-পূর্বাংশে কাইতলা উত্তর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে নাটঘর ইউনিয়ন; পশ্চিমে শিবপুর ইউনিয়ন ও বিটঘর ইউনিয়ন; দক্ষিণে কাইতলা দক্ষিণ ইউনিয়ন ও কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন এবং পূর্বে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন, তিতাস নদী ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]কাইতলা উত্তর ইউনিয়ন নবীনগর উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নবীনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৭নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- ব্রাহ্মণহাতা
- কোনাউর
- নারুই
- নোয়াগাঁও
- শিবনগর
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাইতলা উত্তর ইউনিয়নের সাক্ষরতার হার ৪০.৩%।[১]
হাট-বাজার
[সম্পাদনা]ব্রাহ্মণহাতা (নারুই) বাজার, নোয়াগাও বাজার, কোনাউর বাজার।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]১//ব্রাহ্মণহাতা তিতাস ব্রিজ ২//কোনাউর খাতা শাহ্ (রা) এর মাজার ৩// নোয়াগাঁও অলেক শাহ্ (রা) এর মাজার
জনপ্রতিনিধি
[সম্পাদনা]চেয়ারম্যান - আল ইমরান ১নং ওয়ার্ড সদস্য - মোঃ মমিন ২নং ওয়ার্ড সদস্য - মুসা মিয়া ৩নং ওয়ার্ড সদস্য - আবু হানিফ ৪নং ওয়ার্ড সদস্য - জাকির হোসেন ৫নং ওয়ার্ড সদস্য - ফোরকান আহমেদ ৬নং ওয়ার্ড সদস্য - মোঃ মোজাম্মেল ৭নং ওয়ার্ড সদস্য - আবু জামাল ৮নং ওয়ার্ড সদস্য - সেলিম মিয়া ৯নং ওয়ার্ড সদস্য - আমির হোসেন
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ১৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
