কসবা পশ্চিম ইউনিয়ন
| কসবা পশ্চিম | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে কসবা পশ্চিম ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৪৫′২″ উত্তর ৯১°৬′৫৮″ পূর্ব / ২৩.৭৫০৫৬° উত্তর ৯১.১১৬১১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
| উপজেলা | কসবা উপজেলা |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৪৬০ |

কসবা পশ্চিম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার একটি ইউনিয়ন। ২০১৭ সালে কসবা পশ্চিম ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়।[১]
আয়তন
[সম্পাদনা]কসবা পশ্চিম ইউনিয়নের আয়তন ১,৩৩৫ একর (৫.৪০ বর্গ কিলোমিটার)। এটি আয়তনের দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।[২]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কসবা পশ্চিম ইউনিয়নের মোট জনসংখ্যা ১০,০৪২ জন। এর মধ্যে পুরুষ ৪,৭৬৩ জন এবং মহিলা ৫,২৭৯ জন। মোট পরিবার ১,৮৭১টি।[২] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৮৫৯ জন।[৩]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]কসবা উপজেলার মধ্যাংশে কসবা পশ্চিম ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে কসবা পৌরসভা, উত্তরে বিনাউটি ইউনিয়ন ও খাড়েরা ইউনিয়ন, পশ্চিমে মেহারী ইউনিয়ন ও কুটি ইউনিয়ন এবং দক্ষিণে কায়েমপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]কসবা পশ্চিম ইউনিয়ন কসবা উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কসবা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কসবা পশ্চিম ইউনিয়নের সাক্ষরতার হার ৪৮.৬%।[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বিশেষ অর্জন - কসবা উপজেলা"। kasba.brahmanbaria.gov.bd। ১২ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২০।
- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ১৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |