বিটঘর ইউনিয়ন
| বিটঘর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে বিটঘর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৫০′৫″ উত্তর ৯১°২′৪৯″ পূর্ব / ২৩.৮৩৪৭২° উত্তর ৯১.০৪৬৯৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
| উপজেলা | নবীনগর উপজেলা |
| আয়তন | |
| • মোট | ১৫.৭৪ বর্গকিমি (৬.০৮ বর্গমাইল) |
| জনসংখ্যা (বাংলাদেশ জনশুমারি ও গৃহগণনা - ২০২২) | |
| • মোট | ২৯,৯৮৫ |
| • ক্রম | পুরুষ - ১৩,২৪৮
নারী - ১৬,৭৩৬ হিজড়া - ১ |
| • জনঘনত্ব | ১,৯০০/বর্গকিমি (৪,৯০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৭৪.১৮ |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৪১০ |
| ওয়েবসাইট | bitgharup.brahmanbaria.gov.bd |
বিটঘর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]বিটঘর ইউনিয়নের আয়তন ৩,৮৯০ একর (১৫.৭৪ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
[সম্পাদনা]বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা - ২০২২ অনুযায়ী বিটঘর ইউনিয়নের মোট জনসংখ্যা - ২৯,৯৮৫ জন। এর মধ্যে পুরুষ - ১৩,২৪৮ জন, নারী - ১৬,৭৩৬ জন এবং হিজড়া - ১ জন। মোট পরিবার - ৬,৪৮৬ টি। জনসংখ্যার ঘনত্ব ১,৯০৫ (প্রতি বর্গ কি.মি.) জন।
ইতিহাস
[সম্পাদনা]জানা যায় বিশিষ্টজনদের বসবাস ও জন্ম হয়েছে বলে ইউনিয়নটি বিটঘর হিসেবে পরিচিত হয়। যেমন, ‘বিশিষ্ট’ শব্দের বানান লিখতে গিয়ে যদি ‘শিষ’ শব্দটি বাদ দেয়া হয় তাহলে উচ্চারণ হয়’বিট’। বিশিষ্ট বানানের ‘বিট’ ও ‘ঘর’ এর সমন্বয়ে বিটঘর নামটি নামকরণ করা হয়।অর্থাৎ ঐতিহাসিকভাবে বিটঘর নামকরণের পূর্ব থেকেই এই এলাকায় বিশিষ্টজনদের বসবাস ছিলো। যার ফলে বিটঘর নামে নামকরণ হয়। অপর আরেক মতে জানা যায়, এই অঞ্চলে ভিটি ঘর ছিল প্রচুর। এই গ্রামে ভিটি ঘরের বসতি গড়ে ওঠায় নামকরণ করা হয় ‘বিটঘর’। অর্থাৎ ‘ভিটি’ শব্দের পরিবর্তিত রুপ ‘বিট’ এবং ‘ঘর’ এর সমন্বয়ে ‘বিটঘর’ নামের উৎপত্তি।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]নবীনগর উপজেলার দক্ষিণ-পূর্বাংশে বিটঘর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে শিবপুর ইউনিয়ন, পূর্বে কাইতলা উত্তর ইউনিয়ন ও কাইতলা দক্ষিণ ইউনিয়ন, দক্ষিণে কাইতলা দক্ষিণ ইউনিয়ন ও লাউর ফতেপুর ইউনিয়ন এবং পশ্চিমে লাউর ফতেপুর ইউনিয়ন ও ইব্রাহিমপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]বিটঘর ইউনিয়ন নবীনগর উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নবীনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৭নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৫ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা - ২০২২ অনুযায়ী বিটঘর ইউনিয়নের সাক্ষরতার হার ৭৪.১৮%।
খাল ও নদী
[সম্পাদনা]হাট-বাজার
[সম্পাদনা]দর্শনীয় স্থান
[সম্পাদনা]উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- ফুলঝুরি খান – স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত যন্ত্রসঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী।
- ছন্দু মিয়া সাহেব – প্রভাবশালী ব্যবসায়ী ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও সমাজ সেবক।
- শহীদ বীর মুক্তিযোদ্ধা সিপাহী মো. শহিদুল্লাহ- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধরত অবস্থায় পার্শ্ববর্তী মিরপুর গ্রামে শহীদ হোন।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |