বুধল ইউনিয়ন
| বুধল | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে বুধল ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৪°২′২৫″ উত্তর ৯১°২′১২″ পূর্ব / ২৪.০৪০২৮° উত্তর ৯১.০৩৬৬৭° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
| উপজেলা | ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৪০০ |

বুধল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]বুধল ইউনিয়নের আয়তন ২,১৭৬ একর (৮.৮১ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুধল ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫,৫১৫ জন। এর মধ্যে পুরুষ ১৩,২২৩ জন এবং মহিলা ১২,২৯২ জন। মোট পরিবার ৪,৩৫৭টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ২,৮৯৭ জন।[২]
ইতিহাস
[সম্পাদনা]অবস্থান ও সীমানা
[সম্পাদনা]ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তরাংশে বুধল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে মজলিশপুর ইউনিয়ন, দক্ষিণে সুহিলপুর ইউনিয়ন, পশ্চিমে তালশহর পূর্ব ইউনিয়ন ও সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন এবং উত্তরে সরাইল উপজেলার সরাইল সদর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]বুধল ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৫নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৩ এর অংশ।
এই ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রামগুলো হলো– বুধল, মালিহাতা, ছাতিয়াইন, সিরাজনগর, নন্দনপুর সুতিয়ারা, চান্দিয়ারা, খাঁটিহাতা, বেতবাড়িয়া।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুধল ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.৬%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মালিহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তাজুল উলুম মালিহাতা মাদ্রাসা
- বুধল উচ্চ বিদ্যালয়
- বুধল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছাতিয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চান্দিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]সিএনজি, অটোরিক্সা, রিক্সা, বিভাটেক ইত্যাদি
খাল ও নদী
[সম্পাদনা]হাট-বাজার
[সম্পাদনা]- বুধল বাজার
- নন্দনপুর বাজার
- খাটিহাতা বিশ্বরোড বাজার
- মালিহাতা বাজার
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- বিসিক শিল্পএলাকা নন্দনপুর এখানে কয়েকশ মিল ফ্যাক্টরি
- মালিহাতা তিতাস গ্যাসফিল্ড
- সুতিয়ারা তিতাস গ্যাসফিল্ড
- খাটিহাতা গ্যাসফিল্ড
- তিতাস লেক ভিউ পার্ক (চান্দিয়ারা সাতপুকুর পাড়)
জনপ্রতিনিধি
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ১৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |