মনিয়ন্দ ইউনিয়ন
| মনিয়ন্দ | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে মনিয়ন্দ ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৪৮′৪৩″ উত্তর ৯১°১২′৮″ পূর্ব / ২৩.৮১১৯৪° উত্তর ৯১.২০২২২° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
| উপজেলা | আখাউড়া উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মো. মাহবুবুল আলম চৌধুরী |
| আয়তন | |
| • মোট | ২২.২১ বর্গকিমি (৮.৫৮ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২৪,৫৪০ |
| • জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪৬.৭% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৪৫০ |
| ওয়েবসাইট | moniondaup |
মনিয়ন্দ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]মনিয়ন্দ ইউনিয়নের আয়তন ৫,৪৮৭ একর (২২.২১ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মনিয়ন্দ ইউনিয়নের মোট জনসংখ্যা ২৪,৫৪০ জন। এর মধ্যে পুরুষ ১১,৭৩৪ জন এবং মহিলা ১২,৮০৬ জন। মোট পরিবার ৪,৮০০টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,১০৫ জন।[২]
ইতিহাস
[সম্পাদনা]মনিয়ন্দ ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন। পূর্বে মনিয়ন্দ ইউনিয়ন ত্রিপুরার অর্ন্তগত একটি প্রাচীন গ্রাম হিসেবে পরিচিত ছিল।[৩] এই গ্রামের পত্তনের সময়, গ্রামের বড় পুকুরপাড়ে একটি বটবৃক্ষের নিচে একজন অন্ধ মুনি (ঋষি) বাস করতেন। এই কারণে গ্রামটির নাম হয় "মুনিঅন্ধ"। পরবর্তীতে লোকমুখে এই মুনিঅন্ধ নামটি "মনিঅন্ধ" বা "মনিয়ন্দ" রূপে প্রচলিত হয়।[৪][৫]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]আখাউড়া উপজেলার সর্ব-দক্ষিণে মনিয়ন্দ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে মোগড়া ইউনিয়ন, পশ্চিমে ধরখাড় ইউনিয়ন ও কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন, দক্ষিণে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]মনিয়ন্দ ইউনিয়ন আখাউড়া উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আখাউড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মনিয়ন্দ ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৭%।[১]
- শিক্ষা প্রতিষ্ঠান
- মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়
- তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়
- কর্মমঠ উচ্চ বিদ্যালয়
- মনিয়ন্দ মহিলা কলেজ
- তুলাইশিমূল কলেজ
- টনকী সাদেকুল উলুম ফাযিল(স্নাতক) মাদ্রাসা
- মনিয়ন্দ দাখিল মাদ্রাসা
- কর্নেল বাজার দাখিল মাদ্রাসা
- মনিয়ন্দ দক্ষিণ পাড়া হাফিজিয়া মাদ্রাসা
- মাদ্রাসায়ে নুরে মদিনা মনিয়ন্দ
- মনিয়ন্দ স্টার কিন্ডার গার্টেন
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]মনিয়ন্দ ইউনিয়নে সিএনজি যোগে যোগাযোগ করা যায়। উপজেলা সদর হতে সিএনজি ভাড়া (২০ টাকা জনপ্রতি)। পরিষদ থেকে কর্মমঠ সিএনজি ভাড়া (৩০ টাকা জনপ্রতি)। কর্মমঠ থেকে কর্ণেল বাজার (২০ টাকা জনপ্রতি)। পরিষদ থেকে কর্ণেল বাজার (১৫ টাকা জনপ্রতি)। পরিষদ থেকে তুলাইশিমুল চকবাজার (১০ টাকা জনপ্রতি)। পরিষদ থেকে মনিয়ন্দ দক্ষিণ (১০ টাকা জনপ্রতি)
খাল ও নদী
[সম্পাদনা]মনিয়ন্দ ইউনিয়নে প্রবাহিত নদীর সংখ্যা ১টি ও খালের সংখ্যা ১৩টি। টানমান্দাইলের হাওড় নদী ও পদ্মবিল এবং কচোয়ামুড়া থেকে আগড়তলা খাল উল্লেখযোগ্য।
হাট-বাজার
[সম্পাদনা]মনিয়ন্দ ইউনিয়নের উল্লেখযোগ্য বাজার সমূহ:
- কর্ণেল বাজার
- কর্মমঠ বাজার
- দীঘিরজান বাজার
- বান্দর মার্কেট বাজার
- শেখ মার্কেট বাজার
- তুলাইশিমূল চক বাজার
- মাষ্টার মার্কেট
দর্শনীয় স্থান
[সম্পাদনা]মনিয়ন্দ ইউনিয়নের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:
- টনকী ফাটা বিল ও মৎস্য প্রকল্প
- টনকী সংলগ্ন বাঘাই মুড়া ও জাগুর মুড়া
- ঘাগুটিয়া ও কালিবাড়িস্থ পদ্মবিল
- কচোয়ামুড়া পুরাতন ইটখলা
- নোয়ামুড়ার লাল পাহাড়
- মনিয়ন্দ কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দান ও হিন্দুদের মঠ
- তুলাইশিমূলের শাহ সাহেবের ইকিনালিশার মাজার শরীফ
- মিনারকোট পদ্মা বিল
- সীমান্ত রেলওয়ে
- হাওড়া নদীর বাধ
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- মিয়া আব্দুল মতিন — ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধা
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মো. মাহবুবুল আলম চৌধুরী
- চেয়ারম্যানগণের তালিকা[৬]
| ক্রম নং | চেয়ারম্যানের নাম | মেয়াদ |
|---|---|---|
| ০১ | শ্রী গিরিস চন্দ্র বর্ধন | ১৯২৪ - [৭] |
| ০২ | জনাব আব্দুল লতিফ চৌধুরী | |
| ০৩ | শ্রী ভারত দাস | |
| ০৪ | জনাব আঃ রশিদ চৌধুরী | |
| ০৫ | শ্রী ক্ষেত্র মোহন শর্মা | |
| ০৬ | জনাব আঃ রশিদ চৌধুরী | ১৯৫৮-১৯৬৪ |
| ০৭ | শ্রী হেমেন্দ্র দাস | ১৯৬৫-১৯৬৯ |
| ০৮ | জনাব নুরুল ইসলাম ভুঁইয়া | ১৯৭১-১৯৭২ |
| ০৯ | জনাব আঃ রশিদ চৌধুরী | ১৯৭৩-১৯৭৬ |
| ১০ | জনাব তোরার আলী সরকার | ভারপ্রাপ্ত |
| ১১ | জনাব নুরুল ইসলাম ভুঁইয়া | ১৯৭৭-১৯৮৩ |
| ১২ | জনাব নুরুল ইসলাম ভুঁইয়া | ১৯৮৪-১৯৮৮ |
| ১৩ | জনাব নুরুল ইসলাম ভুঁইয়া | ১৯৮৮-১৯৯২ |
| ১৪ | জনাব আব্দুল ওয়াহাব ভুঁইয়া | ১৯৯২-১৯৯৮ |
| ১৫ | জনাব মাহবুবুল আলম চৌধুরী (দিপক) | ১৯৯৮-২০০৩ |
| ১৬ | জনাব মাহবুবুল আলম চৌধুরী (দিপক) | ২০০৩-২০১১ |
| ১৭ | জনাব আব্দুল ওয়াহাব ভুঁইয়া | ২০১১ |
| ১৮ | জনাব একেএম নিয়াজী নাজির | ভারপ্রাপ্ত |
| ১৯ | জনাব মো. কামাল ভূঁইয়া | ২০১৬-২০২১ |
| ২০ | জনাব মাহবুবুল আলম চৌধুরী (দিপক) | ২০২১-বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ১৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "মনিয়ন্দ ইউনিয়নের ইতিহাস"। moniondaup.brahmanbaria.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২১।
- ↑ বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা: ব্রাহ্মণবাড়িয়া (প্রথম সংস্করণ)। বাংলা একাডেমি। এপ্রিল ২০১৪। পৃ. ১৭২। আইএসবিএন ৯৮৪-০৭-৫১১৯-০।
- ↑ যূথিকা বসু ভৌমিক (১৯৯৯)। "বাংলা পুথির পুষ্পিকা" (প্রথম সংস্করণ)। সুবর্ণরেখা, কলকাতা। পৃ. ১৮।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - মনিয়ন্দ ইউনিয়ন"। moniondaup.brahmanbaria.gov.bd।
- ↑ The Calcutta Gazette : August 1924। ১৯২৪। পৃ. ১৪৭৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
