বিষয়বস্তুতে চলুন

আখাউড়া উত্তর ইউনিয়ন

আখাউড়া উত্তর
ইউনিয়ন
আখাউড়া উত্তর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
আখাউড়া উত্তর
আখাউড়া উত্তর
আখাউড়া উত্তর বাংলাদেশ-এ অবস্থিত
আখাউড়া উত্তর
আখাউড়া উত্তর
বাংলাদেশে আখাউড়া উত্তর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৩′৪০″ উত্তর ৯১°১২′৫৬″ পূর্ব / ২৩.৮৯৪৪৪° উত্তর ৯১.২১৫৫৬° পূর্ব / 23.89444; 91.21556 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলাআখাউড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমো. শাহাজাহান
আয়তন
 • মোট৯.০৪ বর্গকিমি (৩.৪৯ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১১,৯৫১
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৫.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আখাউড়া উত্তর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন।

আয়তন

[সম্পাদনা]

আখাউড়া উত্তর ইউনিয়নের আয়তন ২,২৩৩ একর (৯.০৪ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আখাউড়া উত্তর ইউনিয়নের মোট জনসংখ্যা ১১,৯৫১ জন। এর মধ্যে পুরুষ ৫,৭৪৭ জন এবং মহিলা ৬,২০৪ জন। মোট পরিবার ২,২৫৬টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৩২৩ জন।[২]

ইতিহাস

[সম্পাদনা]

আগে আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদটি ইউনিয়ন বোর্ড ছিল। পরবর্তীতে এ ইউনিয়ন পরিষদে নির্বাচিত পরিষদ গঠিত হয়। ১২/১২/১৯৯৯ সালে এই ইউনিয়নের একটি বড় অংশ নিয়ে আখাউড়া পৌরসভা গঠিত হয়।

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

আখাউড়া উপজেলার সর্ব-উত্তরে আখাউড়া উত্তর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন ও আখাউড়া পৌরসভা; পশ্চিমে আখাউড়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ও মাছিহাতা ইউনিয়ন; উত্তরে বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

আখাউড়া উত্তর ইউনিয়ন আখাউড়া উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আখাউড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • আমোদাবাদ
  • আমোদাবাদ পশ্চিম
  • রাজাপুর
  • রামধননগর
  • রামধননগর পশ্চিম
  • করুয়াতলী পূর্ব
  • করুয়াতলী পশ্চিম
  • আজমপুর
  • চাঁনপুর
  • আনোয়ারপুর
  • কল্যাণপুর
  • খালাজুড়া

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আখাউড়া উত্তর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৫.৭%।[১]

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
  • মাধ্যমিক বিদ্যালয় : ১টি
  • (আমোদাবাদ আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়)
  • প্রাথমিক বিদ্যালয় : ৬টি
  • মাদ্রাসা : ৪টি

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

আখাউড়া উত্তর ইউনিয়নে যাতায়াতের মাধ্যম হচ্ছে রেলপথ, সড়কপথ ও নৌপথ। সব ধরনের যানবাহননে যোগাযোগ করা যায়। আখাউড়া উত্তর ইউনিয়নে একটি রেলওয়ে স্টেশন রয়েছে,নাম আজমপুর রেলওয়ে স্টেশন।

খাল ও নদী

[সম্পাদনা]

আখাউড়া উত্তর ইউনিয়নে প্রবাহিত হয়েছে তিতাস নদী। এছাড়াও এ ইউনিয়নে খালও রয়েছে।

হাট-বাজার

[সম্পাদনা]

আখাউড়া উত্তর ইউনিয়নে অনেক হাটবাজার রয়েছে। এর মধ্যে আজমপুর বাজার উল্লেখযোগ্য।

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • আজমপুর রেলওয়ে স্টেশন
  • তিতাস নদী
  • আম বাগান
  • কাঁঠাল বাগান
  • লিচু বাগান
  • পেঁয়ারা বাগান
  • জাম বাগান

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]

বীরউত্তম শহীদ সাফিল মিয়া

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
চেয়ারম্যানগণের তালিকা[৩]
ক্রম নং চেয়ারম্যানের নাম মেয়াদ
০১ জনাব আলহাজ্ব এম.এ. তাহের ১৯৬০-১৯৭৭
০২ জনাব দেওয়ান খা খাদেম ১৯৭৭-১৯৮৪
০৩ জনাব সহিদুল হক ভুইয়া ১৯৮৪-১৯৮৮
০৪ জনাব মাইনুল ইসলাম ১৯৮৮-১৯৯২
০৫ জনাব সহিদুল হক ভুইয়া ১৯৯২-১৯৯৮
০৬ জনাব মাইনুল ইসলাম ১৯৯৮-২০০৩
০৭ জনাব আবুল কাসেম ২০০৩-২০১১
০৮ জনাব মোঃ হান্নান ভূঁইয়া ২০১১-২০২১
০৯ মো. শাহাজাহান ২০২১-বর্তমান

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  2. ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ১৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  3. ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - আখাউড়া উত্তর ইউনিয়ন"। akhauranup.brahmanbaria.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]