বিষয়বস্তুতে চলুন

মালতো ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মালতো
পাহাড়িয়া
অঞ্চলবাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বঙ্গ
জাতিমালতো জনগোষ্ঠী সাউরিয়া পাহাড়িয়া জনগোষ্ঠী
মাতৃভাষী
৭৪,০০০ (২০০৩)[]
to ১,১৭,০০০ (২০১৫)[]
বাংলা লিপি, দেবনাগরী লিপি
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩639-3সমেত কোড
পৃথক কোডসমূহ:
kmj  কুমারভাগ পাহাড়িয়া
mjt  সাউরিয়া পাহাড়িয়া
গ্লোটোলগmalt1248[]

মালতো /ˈmælt/[] বা পাহাড়িয়া /pəˈhɑːriə/[] পূর্ব ভারতে প্রচলিত উত্তর দ্রাবিড় ভাষা। অঞ্চল ভেদে এই ভাষার লেখ্যরূপ বাংলা লিপি অথবা দেবনাগরী লিপিতে লেখা হয়

বৈচিত্রতা

[সম্পাদনা]

মালতো ভাষার দুটি রূপ প্রচলিত আছে। কুমারভাগ পাহাড়িয়া (দেবনাগরি: कुमारभाग पहाड़िया) এবং সাউরিয়া পাহাড়িয়া (দেবনাগরি: सौरिया पहाड़िया)। অনেক সময় এই ভাষা দুটিকে পৃথক ভাষা হিসেবে বিবেচনা করা হয়। দুই ভাষার মধ্যে ৮০% ভাগ মিল খুঁজে পাওয়া যায়। ঝাড়খণ্ড, পশ্চিম বঙ্গে এবং উড়িষ্যার অল্প কিছু অংশে কুমারভাগ সাউরিয়া ব্যবহৃত হয়। বাংলাদেশের কিছু অংশে এবং বিহার ও পশ্চিমবঙ্গে সাউরিয়া পাহাড়িয়া ভাষার ব্যবহার পরিলক্ষিত হয়।

ব্যাকরণ

[সম্পাদনা]

লিখন পদ্ধতি

[সম্পাদনা]

মালতো জাতিগোষ্ঠীর মধ্যে শিক্ষার হার খুবই কম। তাই মালতো ভাষাটি ঐতিহ্যগতভাবে লিখিত ভাষা নয়। ১৮৮৪ সালে আর্নেস্ট ড্রোয়েসে দেবনাগরি লিপি ব্যবহার করে প্রথম এই ভাষায় লেখেন। বাংলাভাষী অঞ্চলে মালতো জনগোষ্ঠী বাংলা লিপিতে তাদের ভাষা লিখে থাকেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. এথ্‌নোলগে মালতো (১৮তম সংস্করণ, ২০১৫)
    এথ্‌নোলগে কুমারভাগ পাহাড়িয়া (১৮তম সংস্করণ, ২০১৫)
    এথ্‌নোলগে সাউরিয়া পাহাড়িয়া (১৮তম সংস্করণ, ২০১৫)
  2. Krishnamurti (2015), পৃ. 27।
  3. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "মালতো"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
  4. "Malto"অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি (অনলাইন সংস্করণ)। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। (Sসাবস্ক্রিপশন বা পার্টিশিপেটিং ইনস্টিটিউট মেম্বারশিপ প্রয়োজনীয়.)
  5. "Paharia"অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি (অনলাইন সংস্করণ)। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। (Sসাবস্ক্রিপশন বা পার্টিশিপেটিং ইনস্টিটিউট মেম্বারশিপ প্রয়োজনীয়.)

বইয়ে পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]