জয়িতা ৭১
অবয়ব
| জয়িতা ৭১ | |
|---|---|
| শিল্পী | এহসানুল আহ্সান খান |
| সম্পন্ন | ৩০ জানুয়ারি ২০১৪ |
| উপজীব্য | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ |
| অবস্থান | ঢাকা |
| মালিক | ইডেন মহিলা কলেজ |
জয়িতা ৭১ (জয়িতা-৭১ হিসেবে উল্লিখিত) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মারক ভাস্কর্য। এহসানুল আহসান খানের নকশার নির্মিত[১] ভাস্কর্যটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের দুজন নারী মুক্তিযোদ্ধার মূর্তি। ঢাকা জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ভাস্কর্যটি ২০১৪ সালের ৩০ জানুয়ারি আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। মুক্তিযুদ্ধে নারী সমাজের অবদান স্মরণ এভাস্কর্যের মূল বিষয়।[২]
বর্ণনা
[সম্পাদনা]জয়িতা ৭১-এ দুজন দণ্ডায়মান নারী মুক্তিযোদ্ধার মূর্তি আছে। বাম পাশের নারী দৃঢ় হাতে রাইফেল ধরে আছেন। অপর জন কাঁধে রাইফেল নিয়ে দুই হাতে বাংলাদেশের পতাকা ধরে রেখেছেন। ভাস্কর্যের নিচের দেয়ালজুড়ে ৭ মার্চের ভাষণ, এবং মুক্তিযুদ্ধে নারীদের অগ্রণী ও প্রতিবাদী আন্দোলনের ঘটনাগুলো চিনেমাটির মোজাইক দিয়ে চিত্রায়িত।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ সুমন, শরীফুল আলম (২১ মার্চ ২০২১)। "মুক্তিযুদ্ধের লালন ভাস্কর্যে ভাস্কর্যে"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - 1 2 তাসনীম, সৈয়দা জাহিন (১৫ ডিসেম্বর ২০১৯)। "ভাস্কর্যে ভাস্বর মুক্তিযুদ্ধের চেতনা"। প্রথম আলো। ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪।