কণাদ
অবয়ব
কণাদ | |
|---|---|
| জন্ম | অস্পষ্ট, খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ - ৪র্থ শতাব্দী |
| ধারা | বৈশেষিক |
উল্লেখযোগ্য অবদান | পরমাণুবাদ |
কণাদ (Sanskrit: कणाद, IAST: Kaṇāda) প্রাচ্য সনাতন ঋষি ও দার্শনিক ।[১] তিনি বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা। তিনি ‘বৈশেষিক সূত্র’ এর রচয়িতা । তিনি সম্ভবত ২য় শতকে (খ্রীস্টাব্দ)[২] জীবিত ছিলেন, যদিও কিছু সূত্রমতে তিনি ৬ষ্ঠ শতকে জীবিত ছিলেন। [৩][৪] ধারণা করা হয় যে, তিনি ভারতের গুজরাটের প্রবাস ক্ষেত্রে (দ্বারকার নিকটে) জন্মগ্রহণ করেন। ‘বিশেষ’ পদার্থের উপর গুরুত্ব আরোপ করায় এই দর্শন ‘বৈশেষিক দর্শন’ নামে পরিচিত হয়ে থাকলেও ক্ষেত্র বিশেষে ‘কণাদদর্শন’, ‘ঔলূক্যদর্শন’, ‘কাশ্যপীয় দর্শন’ প্রভৃতি নামেও পরিচিত। এই নামগুলির পেছনে নানা কাহিনী প্রচলিত আছে। মহর্ষি কণাদ ‘কণভূক’, ‘কণভক্ষ’, ‘যোগী’, ‘উলূক’, ‘কাশ্যপ’ প্রভৃতি নামে পরিচিত ছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Kapoor, Subodh. The Indian Encyclopaedia, Volume 1. Cosmo Publications. P. 5643. আইএসবিএন ৮১-৭৭৫৫-২৫৭-০.
- ↑ Oliver Leaman, Key Concepts in Eastern Philosophy. Routledge, 1999, page 269.
- ↑ Anu and Parmanu—Indian ideas about Atomic physics, http://www.newsinder.org/site/more/anu_and_parmanu_indian_ideas_about_atomic_physics/[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Kanada," Dilip M. Salwi, http://www.4to40.com/legends/index.asp?id=183 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ নভেম্বর ২০০৭ তারিখে