আবুল হাসান (কবি)
আবুল হাসান | |
|---|---|
| জন্ম | ৪ আগস্ট ১৯৪৭ |
| মৃত্যু | ঢাকা, বাংলাদেশ ২৬ নভেম্বর ১৯৭৫ |
| জাতীয়তা |
|
| নাগরিকত্ব | বাংলাদেশী |
| পেশা | কবি, লেখক |
| পুরস্কার | বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক |

আবুল হাসান (জন্ম: ৪ আগস্ট ১৯৪৭ – ২৬ নভেম্বর ১৯৭৫) বাংলাদেশের একজন আধুনিক কবি যিনি ষাটের দশকের সঙ্গে চিহ্নিত। পেশায় তিনি সাংবাদিক ছিলেন। তার প্রকৃত নাম আবুল হোসেন মিয়া আর সাহিত্যিক নাম আবুল হাসান। তিনি ষাটের দশকের জনপ্রিয় কবিদের একজন এবং সত্তুরের দশকেও গীতল কবিতার জন্য উল্লেখযোগ্য জনপ্রিয়তা লাভ করেন। [১]
জন্ম
[সম্পাদনা]কবি ও সাংবাদিক আবুল হাসান তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমা বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস পিরোজপুর জেলার নাজিরপুরের ঝনঝনিয়া গ্রামে। তার পিতা আলতাফ হোসেন মিয়া ছিলেন একজন পুলিশ অফিসার।
শিক্ষা ও কর্মজীবন
[সম্পাদনা]আবুল হাসান ঢাকার আরমানিটোলা সরকারি বিদ্যালয় থেকে ১৯৬৩ সালে এস.এস.সি পাশ করেন। তারপর বরিশালের বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স নিয়ে বি.এ শ্রেণিতে ভর্তি হন, কিন্তু পরীক্ষা শেষ না করেই ১৯৬৯ সালে দৈনিক ইত্তেফাকের বার্তাবিভাগে যোগদান করেন। পরে তিনি গণবাংলা (১৯৭২-১৯৭৩) এবং দৈনিক জনপদ-এ (১৯৭৩-৭৪) সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। আবুল হাসান অল্প বয়সেই একজন সৃজনশীল কবি হিসাবে খ্যাতিলাভ করেন। মাত্র এক দশকের কাব্যসাধনায় তিনি আধুনিক বাংলার ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করেন। আত্মত্যাগ, দুঃখবোধ, মৃত্যুচেতনা, বিচ্ছিন্নতাবোধ, নিঃসঙ্গচেতনা, স্মৃতিমুগ্ধতা ও মুক্তিযুদ্ধের চেতনা আবুল হাসানের কবিতায় সার্থকভাবে প্রতিফলিত হয়েছে। ১৯৭০ সালে এশীয় কবিতা প্রতিযোগিতায় তিনি প্রথম হন।
প্রকাশিত গ্রন্থ
[সম্পাদনা]কবিতাপুস্তক
[সম্পাদনা]- রাজা যায় রাজা আসে (১৯৭২)
- যে তুমি হরণ করো (১৯৭৪)
- পৃথক পালঙ্ক (১৯৭৫)
- আবুল হাসানের অগ্রন্থিত কবিতা (১৯৮৫)
- মেঘের আকাশ আলোর সূর্য (২০০৪)
গল্প
[সম্পাদনা]- আবুল হাসান গল্প- সংগ্রহ (১৯৯০)
কাব্যনাট্য
[সম্পাদনা]- ওরা কয়েকজন (১৯৮৮)
সংকলন
[সম্পাদনা]- আবুল হাসান রচনা সমগ্র
- আবুল হাসান রচনাবলি- (১-৪ খণ্ড)
- ত্রয়ী
- অগ্রন্থিত আবুল হাসান
পুরস্কার
[সম্পাদনা]- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭৫)
- একুশে পদক (১৯৮২)
তথ্যসূত্র
[সম্পাদনা]বহি:সংযোগ
[সম্পাদনা]
| বাংলাদেশী কবি বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- ১৯৪৭-এ জন্ম
- ১৯৭৫-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর বাংলাদেশী কবি
- ২০শ শতাব্দীর বাঙালি কবি
- ভাষা ও সাহিত্যে একুশে পদক বিজয়ী
- কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- গোপালগঞ্জ জেলার কবি
- ২০শ শতাব্দীর পুরুষ লেখক
- ২০শ শতাব্দীর সাংবাদিক
- বাঙালি লেখক
- বাংলাদেশী পুরুষ কবি
- বাংলাদেশী সাংবাদিক
- একুশে পদক বিজয়ী
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী
- ২০শ শতাব্দীর কবি
- গোপালগঞ্জ জেলার ব্যক্তি
- বাংলাদেশী লেখক অসম্পূর্ণ
- এশীয় কবি অসম্পূর্ণ