বিষয়বস্তুতে চলুন

সানাউল হক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সানাউল হক
জন্ম
আল-মামুন সানাউল হক

( ১৯২৪-০৫-২৩)২৩ মে ১৯২৪
মৃত্যু৪ মে ১৯৯৩(1993-05-04) (বয়স ৬৮)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
আত্মীয়মোতাহের হোসেন চৌধুরী (চাচা)

সানাউল হক (২৩ মে ১৯২৪ - ৪ মে, ১৯৯৩) ছিলেন একজন বাংলাদেশী কবি, অনুবাদক ও শিক্ষাবিদ।

শৈশব ও শিক্ষা জীবন

[সম্পাদনা]

সানাউল হক ১৯২৪ সালের ২৩ মে ব্রিটিশ ভারতের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চাউরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জহুরুল হক ও মাতা সৈয়দা হোসেনী বেগম। ১৯৩৯ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন, ১৯৪১ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে তার ইন্টারমিডিয়েট এবং ১৯৪৪ সালে অর্থনীতি বিষয়ে বিএ সম্মান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৫ সালে এমএ সম্পন্ন করেন। ১৯৪৬ সালে তিনি বিএল ডিগ্রি লাভ করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

সানাউল হক ২৯ নভেম্বর ১৯৪৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক পদে যোগ দেন এবং ১৯৪৮ সালের ৩০ জুন পর্যন্ত যেখানে অধ্যাপনা করেন। পরে তিনি একজন আমলা হিসেবে সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাহিত্যের সাথে জড়িত ছিলেন ও অনেকগুলি কাব্যগ্রন্থ প্রকাশ করেন।

প্রকাশিত গ্রন্থগুলো

[সম্পাদনা]
সময়কালগ্রন্থের নাম
১৯৫৬নদী ও মানুষের কবিতা
১৯৬২সম্ভবা অনন্য
১৯৬৩সূর্য অন্যতর
১৯৬৪বন্দর থেকে বন্দরে (রম্যরচনা)
১৯৭৩বিচূর্ণ আর্শিতে
১৯৭৩একটি ইচ্ছা সহস্র পালে
১৯৭৫কাল সমকাল
১৯৭৬পদ্মিনী শঙ্খিনী
১৯৮১প্রবাসে যখন
১৯৮২বিরাশির কবিতা
১৯৮৪উত্তীর্ণ পঞ্চাশ

পুরস্কার

[সম্পাদনা]
সময়কালপুরস্কার
১৯৬৪বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
১৯৬৫লেখক সংঘ পুরস্কার
১৯৬৯ইউনস্কো পুরস্কার
১৯৮৩একুশে পদক
১৯৮৫আলোকিত সাহিত্য পুরস্কার

মৃত্যু

[সম্পাদনা]

সানাউল হক ১৯৯৩ সালের ৪ মে ঢাকায় মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. মুহম্মদ সাইফুল ইসলাম (২০১২)। "হক, সানাউল"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M

বহিঃসংযোগ

[সম্পাদনা]