শামসুল ইসলাম
নায়েবে আমীর শামসুল ইসলাম | |
|---|---|
| বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি | |
| কাজের মেয়াদ ২০২০ – অদ্যাবধি | |
| পূর্বসূরী | মিয়া গোলাম পরওয়ার |
| উত্তরসূরী | অদ্যাবধি |
| চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ২০০৮ – ২০১৪ | |
| পূর্বসূরী | শাহজাহান চৌধুরী |
| উত্তরসূরী | নজরুল ইসলাম চৌধুরী |
| বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি | |
| কাজের মেয়াদ জানুয়ারি, ১৯৮৯ – জানুয়ারি, ১৯৯০ | |
| পূর্বসূরী | সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের |
| উত্তরসূরী | ডা. আমিনুল ইসলাম মুকুল |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১ মার্চ ১৯৫৭ সাতকানিয়া, চট্টগ্রাম |
| জাতীয়তা | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জামায়াতে ইসলামী |
| সম্পর্ক | মীর কাশেম আলী (বেয়াই) |
| সন্তান | এক ছেলে |
| পিতামাতা |
|
| বাসস্থান | চট্টগ্রাম |
| পেশা | ব্যবসা এবং রাজনীতি |
| যে জন্য পরিচিত | কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির |
| ধর্ম | ইসলাম |
আ. ন. ম. শামসুল ইসলাম (জন্ম: ১ মার্চ ১৯৫৭)[১] একজন বাংলাদেশী রাজনীতিবীদ ও সাবেক সংসদ সদস্য।[২] তিনি বর্তমানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।[৩] এছাড়াও তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৪] তিনি চট্টগ্রাম-১৪ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[৫] একই সাথে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।[৬]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]শামসুল ইসলাম ১৯৫৭ সালের পহেলা মার্চ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আলী মিঞা এবং মাতার নাম হাফেজা আমেনা খাতুন। মোহাম্মদ আলী মিঞা পেশায় একজন সরকারী কর্মকর্তা ছিলেন। তার মাতা আমেনা খাতুন ছিলেন ইসলামী গ্রন্থ আল-কুরআনের একজন হাফেজা।[৩]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]শামসুল ইসলাম ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৭৮ সালের এপ্রিল মাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মনোনীত হন। ১৯৮১ সালের অক্টোবর হতে ১৯৮৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালের অক্টোবরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী জেনারেল মনোনীত হন। ০২ বছর সেক্রেটারী জেনারেলের দায়িত্ব পালনের পর ১৯৮৭ সালের অক্টোবরে তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯৮৬-৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা রাখেন। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সহ-সভাপতি (ভি.পি.) পদে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন।[৩]
শামসুল ইসলাম ১৯৮৯ সালে জামায়াতে ইসলামীর সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন। ১৯৯০ সালের এপ্রিল থেকে চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে তিনি চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারী মনোনীত হন। ১৯৯৯ সালে তিনি গ্রেপ্তার হন এবং দীর্ঘদিন কারাবরণ করেন। ২০০০ সালে চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর নির্বাচিত হন। তিনি একই বছরে চট্টগ্রাম মহানগর চার দলীয় জোটের যুগ্ম আহবায়ক নিযুক্ত হন। ২০০১ সালে চার দলীয় জোট আমলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সি.ডি.এ.)-র সদস্য মনোনীত হন। ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ ১৬ বছর চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীরের দায়িত্ব শেষ করার পর ২০১৭ সালের ০১ জানুয়ারী শামসুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর নিযুক্ত হন।[৩]
শামসুল ইসলাম ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন।[৩]
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হন[৭]
অবদান
[সম্পাদনা]শামসুল ইসলাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান[৮] ও বর্তমানে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
কারাজীবন
[সম্পাদনা]এই অনুচ্ছেদটি মেয়াদোত্তীর্ণ। (জুন ২০২৩) |
নির্বাচনী ইতিহাস
[সম্পাদনা]| বছর | নির্বাচনী এলাকা | দল | ভোট | % | ফলাফল |
|---|---|---|---|---|---|
| ২০০৮ | চট্টগ্রাম-১৪ | বাংলাদেশ জামায়াতে ইসলামী | ১ ২০,৩৩৯ | ৫১.০১% | বিজয়ী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জাতীয় স্ংসদ আসন নং ২৯১"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ নোমান, মোর্শেদ। "বিএনপি জোটের প্রার্থী যাঁরা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২০।
- 1 2 3 4 5 "সভাপতি - বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন"। sramikkalyan.org। ২৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০।
- ↑ "জামায়াতের নতুন ভারপ্রাপ্ত আমীর আ.ন.ম শামসুল ইসলাম"। News Chamber 24.com। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর নিযুক্ত"। বাংলাদেশ জামায়েতে ইসলামী। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আইআইইউসি ট্রাস্টের দ্বাদশ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত"। samakal.com। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৫।
- ↑ "কারাবান্দী শামশুল ইসলামের মনোনয়ন বৈধ"। The Daily Sangram। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "International Islamic University Chittagong"। International Islamic University Chittagong। ২৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জামায়াতের নায়েবে আমীর সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম কারাগারে"। The Daily Sangram। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জামায়াতে নেতা শামসুল কারাগারে"। www.banglanews24.com। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৮।