সুগন্ধা শক্তিপীঠ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুগন্ধা শক্তিপীঠ বাংলাদেশের বরিশালের ১০ মাইল উত্তরে শিকারপুর গ্রামে অবস্থিত।[১] এ হিন্দু মন্দিরটি শক্তিপীঠসমূহের অন্যতম।[২] এখানকার ভৈরব ত্রয়ম্বক যার মন্দিরটি ঝালকাঠি রেল স্টেশনের ৫ মাইল দক্ষিণে পোনাবালিয়ায় অবস্থিত। পোনাবালিয়া সুনন্দা নদীর তীরে অবস্থিত শমরাইল গ্রামের অন্তর্গত।[৩] হিন্দু ভক্তদের জন্য এটি একটি পবিত্র তীর্থস্থান।
প্রধান উত্সব হচ্ছে শিব-চতুর্দশী।
গুরুত্ব[সম্পাদনা]
সত্য যুগে দক্ষ যজ্ঞের পর সতী মাতা দেহ ত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করলে বিষ্ণু দেব সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ ছেদন করেন। এতে সতী মাতার দেহখন্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয় এবং এ সকল স্থানসমূহ শক্তিপীঠ হিসেবে পরিচিতি পায়।[৪]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Sugandha Shakti Peeth (Bangladesh)"। সংগৃহীত 15 April 2012।
- ↑ বাংলাপিডিয়া থেকে প্রবন্ধ
- ↑ www.vedarahasya.net/docs/Shakti.pdf [১]
- ↑ http://www.sacred-texts.com/tantra/maha/maha00.htm