বিষয়বস্তুতে চলুন

পল স্টার্লিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Paul Stirling থেকে পুনর্নির্দেশিত)
পল রবার্ট স্টার্লিং
২০১৩ সালে স্টার্লিং
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
Paul Robert Stirling
জন্ম (1990-09-03) ৩ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ৩৫)
বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড
ডাকনামস্টার্লিং
উচ্চতা১৭৫ সেন্টিমিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ-ব্রেক
ভূমিকাউদ্বোধনী ব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ )
১১ মে ২০১৮ বনাম পাকিস্তান
শেষ টেস্ট২৩ নভেম্বর ২০২৫ বনাম বাংলাদেশ
ওডিআই অভিষেক
(ক্যাপ ২৮)
১ জুলাই ২০০৮ বনাম নিউজিল্যান্ড
শেষ ওডিআই২৫ মে ২০২৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই শার্ট নং
টি২০আই অভিষেক
(ক্যাপ ১৬)
১৫ জুন ২০০৯ বনাম পাকিস্তান
শেষ টি২০আই২ ডিসেম্বর ২০২৫ বনাম বাংলাদেশ
টি২০আই শার্ট নং
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১০–১৯মিডলসেক্স
২০১৩সিলেট রয়ালস
২০১৩কান্দাহার নাইটস
২০১৯খুলনা টাইটান্স
২০২০–বর্তমাননর্দান নাইটস
2020Northamptonshire
2020Dambulla Viiking
2021–2023Islamabad United
2021Middlesex
2021–2022Southern Brave
2022–2023Warwickshire
2022Guyana Amazon Warriors
2023Paarl Royals
2023Oval Invincibles
2024Leicestershire
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা Test ODI T20I
ম্যাচ সংখ্যা ১৭০ ১৫১
রানের সংখ্যা ৩৮২ ৬,০০৫ ৩,৬৬৯
ব্যাটিং গড় ২৩.৮৭ ৩৭.৭৬ ২৬.৭৮
১০০/৫০ ১/১ ১৪/৩২ ১/২৪
সর্বোচ্চ রান ১০৩ ১৭৭ ১১৫*
বল করেছে ১২ ২,৪৪১ ৫৪৬
উইকেট ৪৩ ২০
বোলিং গড় ৪৫.১৬ ৩৩.৯৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৬/৫৫ ৩/২১
ক্যাচ/স্ট্যাম্পিং ৭/– ৬৭/– ৪২/–
উৎস: ESPNcricinfo, 18 August 2025

পল রবার্ট স্টার্লিং (জন্ম ৩ সেপ্ট., ১৯৯০) হলেন একজন আইরিশ ক্রিকেটার, যিনি উত্তর আয়ারল্যান্ডের অধিবাসী। স্টার্লিং আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অন্যতম প্রধান উদ্বোধনী ব্যাটসম্যান এবং ডানহাতি অফ-ব্রেক বোলার। পল স্টার্লিং বর্তমান আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সর্বাধিক রানসংগ্রাহকদের মধ্যে শীর্ষ দশে রয়েছেন। এছাড়াও তিনি আয়ারল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রানসংগ্রাহক। []

২০১৮ সালের মে মাসে পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণকারী এগারো জন খেলোয়াড়ের একজন ছিলেন স্টার্লিং। ২০২০ সালের জুন মাসে তাঁকে আয়ারল্যান্ড ক্রিকেট দলের সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর অ্যান্ড্রু বালবার্নির পদত্যাগের পর তিনি টুয়েন্টি২০ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ড দলের অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের অক্টোবরে তাঁকে আনুষ্ঠানিকভাবে আয়ারল্যান্ডের সীমিত ওভারের স্থায়ী অধিনায়ক করা হয়।[][]

স্টার্লিংয়ের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ২০০৮ সালের মার্চ মাসে, যখন তিনি ইন্টারকন্টিনেন্টাল কাপে আয়ারল্যান্ডের হয়ে খেলেন। সেই একই বছরে তিনি ওয়ান ডে ইন্টারন্যাশনালেও অভিষেক করেন। অল্প বয়সেই তিনি ইংল্যান্ডের মিডলসেক্স ক্লাবের যুব ও সেকেন্ড একাদশ দলে খেলেন। এর পর ২০০৯ সালের ডিসেম্বরে মিডলসেক্স তাঁকে চুক্তিবদ্ধ করে এবং পরের মাসে তিনি আয়ারল্যান্ড দলের পূর্ণকালীন চুক্তি পান—যা তাঁকে বোর্ডের অধীনে থাকা মাত্র ছয়জন পেশাদার খেলোয়াড়ের একজন করে তোলে। ২০১০ সালে তিনি মিডলসেক্সের হয়ে টি২০ ক্রিকেটে এবং ২০১১ সালে লিস্ট-এ ক্রিকেটে অভিষেক করেন।

২০১৮ সালের ডিসেম্বর মাসে তাকে ক্রিকেট আয়ারল্যান্ডের ২০১৯ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত ১৯ জন ক্রিকেট খেলোয়াড়ের একজন হিসেবে ঘোষণা করা হয়। ২০১৯ সালের জুলাই মাসে, জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে তিনি আয়ারল্যান্ডের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৪,০০০ ওডিআই রান পূর্ণ করেন।[][][]

২০২০ সালের জানুয়ারিতেও তিনি ক্রিকেট আয়ারল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি পান এবং এবছরই প্রথমবারের মতো জাতীয় দলের সব খেলোয়াড়কে পূর্ণকালীন পেশাদার চুক্তি দেওয়া হয়। ২০২১ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের উদ্বোধনী ম্যাচে তিনি আয়ারল্যান্ডের হয়ে নিজের ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেন।[][][]

২০২২ সালের জানুয়ারি মাসে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে অ্যান্ড্রু বালবার্নি কোভিড-১৯-এর কারণে অনুপস্থিত থাকায় স্টার্লিং প্রথমবার আয়ারল্যান্ডের ওডিআই অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন। সেই ম্যাচে তিনি আয়ারল্যান্ডের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৫,০০০ ওডিআই রান পূর্ণ করার গৌরব অর্জন করেন।[১০] [১১]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মার্চ, ২০০৮ সালে আন্তঃমহাদেশীয় কাপে আয়ারল্যান্ডের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে স্টার্লিংয়ের। একই বছরেই একদিনের আন্তর্জাতিকে (ওডিআই) অভিষিক্ত হন। জুলাই, ২০০৯ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তিনি তার প্রথম সেঞ্চুরি করেন। ২০০৯-১০ মৌসুমের আইসিসি আন্তঃমহাদেশীয় কাপে জেরেমি ব্রে’র সাথে উদ্বোধনী জুটিতে ১ম ইনিংসে ১০০ রান করেন।[১২] মিডলসেক্সের যুব ও দ্বিতীয় একাদশের প্রতিনিধিত্ব করেন ও ক্লাবের সাথে ডিসেম্বর, ২০০৯ সাল পর্যন্ত চুক্তিতে আবদ্ধ হন তিনি। এর এক মাস পর পূর্ণাঙ্গভাবে খেলার জন্য আয়ারল্যান্ডের ছয় খেলোয়াড়ের একজন হিসেবে ক্রিকেট আয়ারল্যান্ডের সাথে চুক্তি করেন। ২০১০ ও ২০১১ সালে মিডলসেক্সের পক্ষে টুয়েন্টি২০লিস্ট এ ক্রিকেটে অভিষেক ঘটে তার।

জানুয়ারি, ২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে আয়ারল্যান্ড ক্রিকেট দলের সদস্য ছিলেন। প্লেট চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের পর তারা রানার্স আপ হয় ও ১৬ দলের মধ্যে ১০ম স্থান অধিকার করে।[১৩] প্রতিযোগিতায় ৫ খেলায় ২০৯ রান করে স্টার্লিং দলের সর্বোচ্চ রান সংগ্রহকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।[১৪]

আন্তর্জাতিক ক্রিকেট

[সম্পাদনা]

ক্রিকেট আয়ারল্যান্ড কর্তৃপক্ষ ৫ জানুয়ারি, ২০১৫ তারিখে ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য স্টার্লিংসহ ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[১৫] ১৬ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে আয়ারল্যান্ড দল গ্রুপ-পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম খেলায় অংশগ্রহণ করে। ওয়েস্ট ইন্ডিজের বিশাল ৩০৪/৭ রানকে তাড়া করতে গিয়ে এড জয়েসের সাথে ২য় উইকেটে ১০৬ রানে জুটি গড়েন। পরবর্তীতে নায়ল ও’ব্রায়ানের ৬০ বলে অপরাজিত ৭৯* রানের সুবাদে চার ওভারেরও বেশি বল বাকী থাকতে তার দল ৪ উইকেটে জয় পায়। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে টেস্টখেলুড়ে দলের বিপক্ষে আয়ারল্যান্ডের চতুর্থ জয়লাভ।[১৬] ২৫ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে অনুষ্ঠিত গ্রুপ-পর্বের দ্বিতীয় খেলায় সংযুক্ত আরব আমিরাত দলের বিপক্ষে অংশগ্রহণ করে। খেলায় তিনি আটোঁসাটোঁ বোলিং করে (১০-০-২৭-২) দলকে ২ উইকেটের ব্যবধানে জয়লাভে সহায়তা করেন।[১৭] সেপ্টেম্বর ২০১৯-এ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব প্রতিযোগিতার জন্য আয়ারল্যান্ড স্কোয়াডে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।[১৮] টুর্নামেন্টে ৮ ম্যাচ খেলে ৪১.৫৭ গড়ে ২৯১ রান নিয়ে তিনি ছিলেন টুর্নামেন্টের সেরা রানসংগ্রহকারী।[১৯]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "RECORDS / TWENTY20 INTERNATIONALS / BATTING RECORDS / MOST RUNS IN CAREER"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২১
  2. "Paul Stirling named Ireland Men's Vice-Captain"Cricket Ireland। ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২০
  3. "Paul Stirling appointed permanent white-ball captain; Andrew Balbirnie remains red-ball captain"Cricket Ireland। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২৩
  4. "19 men's central player contracts finalised ahead of busy 2019"Cricket Ireland। ১৯ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৮
  5. "Ireland women to receive first professional contracts"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৮
  6. "Mire's middle overs magic keeps Ireland modest"CricBuzz। ৪ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৯
  7. "Gareth Delany, Shane Getkate amongst 19 men's central player contracts offered ahead of a busy 2020"Cricket Ireland। ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২০
  8. "Delany, Getkate highlight Ireland men's central contracts list for 2020"International Cricket Council। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২০
  9. "Stirling reaches 300 caps"Cricket Europe। ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১
  10. "PREVIEW: Ireland Men looking to square series in second ODI against West Indies"Cricket Ireland। ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২
  11. "Harry Tector, Andy McBrine take Ireland to series-leveling win in rain-reduced match"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২
  12. Stirling sparkles but Tikolo strikes back, Cricinfo, ৩ জুলাই ২০০৯, সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০০৯
  13. Bangladesh take Plate championship, Cricinfo, ২৮ জানুয়ারি ২০১০, সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১১
  14. ICC Under-19 World Cup, 2009/10 / Records / Most runs, Cricinfo, সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১১
  15. ""World Cup 2015: Ireland name unchanged squad""। BBC Sport। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৫
  16. "Cricket World Cup 2015: Ireland stun West Indies in Nelson"BBC Sport। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৫
  17. "Wilson, K O'Brien seal tense win"espncricinfo। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৫
  18. "Squad announced for Oman Series and ICC Men's T20 World Cup Qualifier"Cricket Ireland। ২৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৯
  19. "ICC Men's T20 World Cup Qualifier, 2019/20 Cricket Team Records & Stats ESPNcricinfo.com"Cricinfo। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৯

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

009A49