বিষয়বস্তুতে চলুন

মেহবুবা মাহনূর চাঁদনী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চাঁদনী
জন্ম
মেহবুবা মাহনূর চাঁদনী

(1982-05-19) ১৯ মে ১৯৮২ (বয়স ৪৩)
জাতীয়তাবাংলাদেশী
পেশামডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী
কর্মজীবন১৯৯৪-বর্তমান
দাম্পত্য সঙ্গীবাপ্পা মজুমদার (মার্চ ২১, ২০০৮-২০১৮)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (২ বার)

মেহবুবা মাহনূর চাঁদনী (যিনি চাঁদনী নামে বেশি পরিচিত) হলেন একজন বাংলাদেশী মডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। তিনি কিশোরী কাল থেকেই অভিনয় শুরু করেন। তার অভিনীত সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে দুখাই, লালসালু এবং জয়যাত্রা[][]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

চার বছর বয়সে চাঁদনী নৃত্য শেখা শুরু করেন। তিনি হিরুর অধীনে ভরতনাট্যম, আধুনিক এবং বাংলাদেশী নৃত্য শেখেন।[] বিটিভিতে প্রচারিত নতুন কুঁড়িতে দলগত নাচে তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

১৯৯৪ সালে দুখাই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি বেশ কিছু টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। নৃত্যের মাধ্যমে পরিচিতি পাওয়া চাঁদনী ২০১২ সালে ব্রুনাইয়ের ৪২তম স্বাধীনতা ও জাতীয় দিবসে ব্রুনাই দারুস্‌সালামে বাংলাদেশী সম্প্রদায়ের একজন হিসেবে নৃত্য পরিবেশন করেন।[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছরচলচ্চিত্রপরিচালকচরিত্রসহ-অভিনয়শিল্পীটীকা
১৯৯৪দুখাইমোরশেদুল ইসলামরাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী
২০০১লালসালুতানভীর মোকাম্মেলজমিলারাইসুল ইসলাম আসাদ, মরিয়ম ইউসুফশ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
২০০৪জয়যাত্রাতৌকির আহমেদমরিয়মমাহফুজ আহমেদ, বিপাশা হায়াত, আজিজুল হাকিমশ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
২০১৫বিষকিশোর মাহমুদসাব্বির, একে আজাদ সেতুবেঁদে[]
বছরনাটকপরিচালক
নাট্যকার
সহ-অভিনয়শিল্পীটীকা
বয়স যখন একুশতাহের শিপনসজল নূরধারাবাহিক
২০১০হারুনের মঙ্গল হোকসজল নূর
২০১৪ধ্যানঅরণ্য আনোয়ার
২০১৫বেলানুজহাত আলভী আহমেদ
কামনা সীমা
সজল নূরমা দিবসে নির্মিত বিশেষ নাটক।[]
গ্রীন কার্ডনুজহাত আলভী আহমেদ
জাকির হোসাইন উজ্জল
সজল নূরএশিয়ান টিভিতে প্রচারিত সাত পর্বের ধারাবাহিক।[]

পুরস্কার

[সম্পাদনা]
বছরপুরস্কারবিভাগচলচ্চিত্রফলাফল
নতুন কুঁড়িদলগত নাচপ্রথম
২০০১জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীলালসালুবিজয়ী[]
২০০৪জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীজয়যাত্রাবিজয়ী[১০][১১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী: মেহবুবা মাহনূর চাঁদনী"দৈনিক ইত্তেফাক। ১৮ মে ২০১৭। ২৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮
  2. "গ্রিন কার্ড পাওয়াটাই আমার 'কুফা' হয়েছিল"প্রথম আলো। ১৩ মে ২০২০। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৪
  3. "In Search of Creative Unity Through Dance" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০০৫[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Bangladeshi Actress Mehbooba Mahnoor Chandni"bdalltime (ইংরেজি ভাষায়)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০০৫
  5. Adib Noor (১ এপ্রিল ২০১২)। "Cultural gala night celebrates Bangladesh Independence Day"The Brunei Times (ইংরেজি ভাষায়)। ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০০৫
  6. "শেষ হলো 'বিষ'-এর শুটিং"দৈনিক প্রথম আলো। ১৬ নভেম্বর ২০১৫। ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮
  7. "Sajal-Chandni pair up for new drama"Bangladesh Info (ইংরেজি ভাষায়)। ২৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০০৫
  8. "সজলের সাত নায়িকা"banglanews24। ১৫ সেপ্টেম্বর ২০১৫। ১৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০০৫
  9. নিষাদ চৌধুরী (৭ মে ২০১৩)। "চাঁদনীর তিন পৃথিবী"দৈনিক আমার দেশ। ১৪ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৬
  10. Nadia Sarwat। "National Film Awards generate enthusiasm"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৩ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৫
  11. "National Film Awards for the last fours years announced" [চার বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা]দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ঢাকা, বাংলাদেশ। ১ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]