বাঁশবাড়িয়া ইউনিয়ন, দশমিনা
| বাঁশবাড়িয়া | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে বাঁশবাড়িয়া ইউনিয়ন, দশমিনার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°১৮′৫.০০০″ উত্তর ৯০°৩৬′৬.০০১″ পূর্ব / ২২.৩০১৩৮৮৮৯° উত্তর ৯০.৬০১৬৬৬৯৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | বরিশাল বিভাগ |
| জেলা | পটুয়াখালী জেলা |
| উপজেলা | দশমিনা উপজেলা |
| আয়তন | |
| • মোট | ৩,৬২০ হেক্টর (৮,৯৪০ একর) |
| জনসংখ্যা | |
| • মোট | ১৮,২৫৯ |
| • জনঘনত্ব | ৫০০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| প্রশাসনিক বিভাগের কোড | ১০ ৭৮ ৫২ ৩১ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

বাঁশবাড়িয়া বাংলাদেশের পটুয়াখালী জেলার অন্তর্গত দশমিনা উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]বাঁশবাড়িয়া ইউনিয়নের আয়তন ৮,৯৪০ একর।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]দশমিনা উপজেলার উত্তর পূর্বাংশে বাঁশবাড়িয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে কালাইয়া ইউনিয়ন, পূর্বে তেতুলিয়া নদী, দক্ষিণে দশমিনা ইউনিয়নএবং পশ্চিমে বহরমপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]বাঁশবাড়িয়া ইউনিয়ন দশমিনা উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দশমিনা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৩নং নির্বাচনী এলাকা পটুয়াখালী-৩ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- চর হোসনাবাদ
- দক্ষিণ দাসপাড়া
- গছানী
- ঢনঢনিয়া
- বাঁশবাড়িয়া
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাঁশবাড়িয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,২৫৯ জন। এর মধ্যে পুরুষ ৮,৮৫০ জন এবং মহিলা ৯,৪০৯ জন। মোট পরিবার ৪,১৭০টি।[১]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাঁশবাড়িয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫১.৫%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা, ১৯টি প্রাথমিক বিদ্যালয় এবং ১টি কিন্ডারগার্টেন রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- কলেজ
- মাদ্রাসা
- চরহোসনাবাদ সিনিয়র মাদ্রাসা
- বাঁশবাড়িয়া আলিয়া মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- গছানী মাধ্যমিক বিদ্যালয়
- বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- গছানী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়
- দঃ পঃ গছানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য গছানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দঃ পূঃ গছানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঢনঢনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরহোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাংলঅবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দঃ দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাঁশবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দঃ বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- কবির খা, চলচ্চিত্র অভিনেতা।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |