বিষয়বস্তুতে চলুন

এডমুন্ড গোয়েন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এডমুন্ড গোয়েন
Edmund Gwenn
১৯৫৩ সালে গোয়েন
জন্ম
এডমুন্ড জন কেলাওয়ে

(১৮৭৭-০৯-২৬)২৬ সেপ্টেম্বর ১৮৭৭
ওয়ান্ডসওয়ার্থ, লন্ডন, যুক্তরাজ্য
মৃত্যু৬ সেপ্টেম্বর ১৯৫৯(1959-09-06) (বয়স ৮১)
মৃত্যুর কারণনিউমোনিয়া
সমাধিহলিউড ফরেভার সেমেটারি
শিক্ষাসেন্ট ওলেভ্‌স স্কুল
মাতৃশিক্ষায়তনকিংস কলেজ লন্ডন
পেশাঅভিনেতা
কর্মজীবন১৮৯৫১৯৫৯
দাম্পত্য সঙ্গীমিনি টেরি (বি. ১৯০১)
পরিবার

এডমুন্ড গোয়েন (ইংরেজি: Edmund Gwenn; জন্ম: এডমুন্ড জন কেলাওয়ে, ২৬ সেপ্টেম্বর ১৮৭৭ - ৬ সেপ্টেম্বর ১৯৫৯)[] ছিলেন একজন ইংরেজ অভিনেতা। তিনি ক্রিসমাস চলচ্চিত্র মিরাকল অন থার্টি ফোর্থ স্ট্রিট (১৯৪৭)-এ ক্রিস ক্রিঙ্গল চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক স্মরণীয়, এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তিনি হাস্যরসাত্মক চলচ্চিত্র মিস্টার এইট এইটি (১৯৫০)-এ অভিনয়ের জন্য তার দ্বিতীয় গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন[] এবং আরও একটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি অ্যালফ্রেড হিচকক পরিচালিত চারটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য স্মরণীয়।

ওয়েস্ট এন্ড ও ব্রডওয়ে মঞ্চে তিনি আধুনিক নাট্যকার, তথা জর্জ বার্নার্ড শ', জন গেলসওয়ার্দি, ও জে. বি. প্রিস্টলিদের নাটকে কাজ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন এবং সেখানে তিনি হলিউড ও ব্রডওয়ে মঞ্চে সফল ছিলেন। চলচ্চিত্রের অবদানের জন্য ১৯৫৯ সালে হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা খচিত হয়।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

গোয়েন ১৮৭৭ সালের ২৬শে সেপ্টেম্বর লন্ডনের ওয়ান্ডসওয়ার্থে জন্মগ্রহণ করেন। তার পিতা জন কেলাওয়ে ও মাতা ক্যাথরিন (কুমারী নাম: অলিভার)।[] তার ভাই অভিনেতা আর্থার চেসনি এবং চাচাতো ভাই সেসিলআলেক কেলাওয়ে। গোয়েন সেন্ট অলেভ্‌স স্কুলে এবং পরে কিংস কলেজ লন্ডনে পড়াশোনা করেন।[] তিনি ১৮৯৫ সালে তার অভিনয় জীবন শুরু করেন এবং উইলি এদুইনের কোম্পানির সদস্য হিসেবে ব্রাশ হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করে দক্ষতা অর্জন করেন।[] তিনি ১৯০১ সালে ডেম এলেন টেরির ভাইঝি মিনি টেরিকে বিয়ে করেন। একই বছর তিনি অস্ট্রেলিয়া যান এবং সেখানে জে. সি. উইলিয়ামসন কোম্পানিতে তিন বছর অভিনয় করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

গোয়েনের অভিনীত প্রথম হলিউড চলচ্চিত্র ছিল জর্জ কিউকর পরিচালিত সিলভিয়া স্কার্লেট (১৯৩৫), এতে তাকে ক্যাথরিন হেপবার্নের বাবার চরিত্রে দেখা যায়। তিনি ১৯৪০ সালে হলিউডে স্থায়ী হন এবং সেখানকার ব্রিটিশ কলনিতে বসবাস শুরু করেন। ১৯৪০ সালে অ্যালফ্রেড হিচককের ফরেন করেসপন্ডেন্ট চলচ্চিত্রে তাকে গুপ্তহন্তার ভূমিকায় ছোট একটি চরিত্রে দেখা যায়।[] তিনি ক্রিসমাস চলচ্চিত্র মিরাকল অন থার্টি ফোর্থ স্ট্রিট (১৯৪৭)-এ সান্তা ক্লজ ক্রিস ক্রিঙ্গল চরিত্রে অভিনয় করেন।[] তার চাচাতো ভাই সেসিল কেলাওয়ে চরিত্রটি প্রত্যাখ্যান করলে গোয়েনের কাছে চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব আসে।[] এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[][] তিনি হাস্যরসাত্মক চলচ্চিত্র মিস্টার এইট এইটি (১৯৫০)-এ অভিনয়ের জন্য তার দ্বিতীয় গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং আরও একটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১০][১১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Edmund Gwenn"বায়োগ্রাফি (মার্কিন ইংরেজি ভাষায়)। ১২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮
  2. "Edmund Gwenn"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮
  3. "Edmund Gwenn - Hollywood Star Walk"লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। ৭ সেপ্টেম্বর ১৯৫৯। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮
  4. "Gwenn, Edmund (1877–1959)"। Oxford Dictionary of National Biography (online সংস্করণ)। Oxford University Press। ডিওআই:10.1093/ref:odnb/57309 (সাবস্ক্রিপশন বা যুক্তরাজ্যের গণগ্রন্থাগারের সদস্যপদ প্রয়োজন।)
  5. 1 2 3 4 "Mr Edmund Gwenn – Versatile Character Actor", দ্য টাইমস, ৮ সেপ্টেম্বর ১৯৫৯, পৃষ্ঠা ১৩।
  6. ক্রাউদার, বসলি (৫ জুন ১৯৪৭)। "Movie Review: ' Miracle on 34th Street,' With Edmund Gwenn in the Role of Santa Claus, at Roxy -- 'Web' at Loew's Criterion"দ্য নিউ ইয়র্ক টাইমস। ২৩ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৫
  7. ফ্রেঞ্চ, ফিলিপ (২০ ডিসেম্বর ২০০৯)। "Philip French's screen legends"দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৫
  8. "The 20th Academy Awards (1948) Nominees and Winners"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ২ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৫
  9. "Winners & Nominees 1948"গোল্ডেন গ্লোব। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৫
  10. "Winners & Nominees 1951"গোল্ডেন গ্লোব। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৫
  11. "The 23rd Academy Awards (1951) Nominees and Winners"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ২৮ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]