উলিপুর উপজেলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| উলিপুর উপজেলা | |
| বিভাগ - জেলা |
রংপুর - কুড়িগ্রাম |
| স্থানাঙ্ক | 25.6639° N 89.6333° E |
| আয়তন | 504.19 km² |
| সময় স্থান | বিএসটি (UTC+6) |
| জনসংখ্যা (1991) - ঘনত্ব |
345205 - 685/কিমি² |
| মানচিত্র সংযোগ: Official Map of Ulipur | |
উলিপুর উপজেলা বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা শহর। ভারতের সাথে সীমান্তঘেষা এ শহরটি দেশের বৃহৎ উপজেলা সমূহের মধ্যে একটি।
পরিচ্ছেদসমূহ |
ভৌগোলিক অবস্থান [সম্পাদনা]
উলিপুর উপজেলা কুড়িগ্রাম জেলাসদর হতে ১৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এ উপজেলার আয়তন ৫০৪.১৯ বর্গ কিলোমিটার। এর পশ্চিমে রংপুর জেলার পীরগাছা ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা, দক্ষিণে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও চিলমারী উপজেলা। পূর্বে রৌমারী উপজেলা ও আসামের গোয়ালপাড়া জেলা এবং উত্তরে কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলা। এছাড়া এর পশ্চিমে তিস্তা নদী, পূর্বে ব্রক্ষ্মপুত্র ও উত্তর পূর্বাংশে ধরলা নদী প্রবাহিত।
প্রশাসনিক এলাকা [সম্পাদনা]
- সংসদীয় এলাকার সংখ্যা: ১টি, কুড়িগ্রাম- ৩ (উলিপুর)
- উপজেলার সংখ্যা: ১টি
- পৌরসভার সংখ্যা: ১টি
- ইউনিয়ন পরিষদের সংখ্যা: ১৩টি
- গ্রামের সংখ্যা: ৩৯৬টি
জনসংখ্যার উপাত্ত [সম্পাদনা]
- জনসংখ্যা: মোট ৩৫২৪২০ জন, পুরুষ-১৭৬৭০০ জন, মহিলা-১৭৫৭২০ জন
- ভোটার সংখ্যা: মোট ১৯৪৬৯০ জন, পুরুষ ৯৮৫০৭, মহিলা-৯৬১৮৩ জন
শিক্ষা [সম্পাদনা]
- শিক্ষার হার: ৩৩.৪০%
- কলেজের সংখ্যা: ১০টি (সরকারি- ১টি)
- হাইস্কুলের সংখ্যা: ৪৬টি (সরকারি- ১টি)
- মাদ্রাসার সংখ্যা: ৫৫টি
- সরকারি পাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ১১৮টি
- বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ১২৪টি
অর্থনীতি [সম্পাদনা]
- মোট আবাদী জমির পরিমাণ: ২৮২৫০ একর
- অর্থকরী ফসল: ধান, গম, আলু, পাঠ, আখ প্রভৃতি
- শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা: মোট ৭৩০টি, কুটির শিল্প- ৭৩০টি
- পাকা রাস্তা: ৬০ কি. মি
- কাচা রাস্তা: ৪৪৬ কি. মি.
দর্শনীয় স্থান [সম্পাদনা]
- টুপামারী পুকুর
- ধাম শ্রেণী মন্দির
- শ্রী শ্রী গোবিন্দ জীউর মন্দির
- জালার পীরের দরগাহ
- সাত দরগাহ মাজার
- শহীদ গোবিন্দ স্মৃতিফলক
- তিস্তা নদী
- নাও ডাঙ্গার বিল
বিবিধ [সম্পাদনা]
- মসজিদের সংখ্যা: ৫৮৫টি
- মন্দিরের সংখ্যা: ১৪টি
|
||||||||||||||||||||||||||||||||