বিষয়বস্তুতে চলুন

মোহাম্মদ ইসহাক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাওলানা
মোহাম্মদ ইসহাক
পাবনবী
২০১৮ সালে ইসহাক
খেলাফতে মজলিসের আমির
কাজের মেয়াদ
২২ মে ২০০৫ – ২৮ জানুয়ারি ২০২৩
পূর্বসূরীআজিজুল হক
উত্তরসূরীযোবায়ের আহমদ
পূর্ব পাকিস্তানের গণতন্ত্র ও স্থানীয় স্বায়ত্তশাসন মন্ত্রী
কাজের মেয়াদ
১৭ সেপ্টেম্বর ১৯৭১ – ১৪ ডিসেম্বর ১৯৭১
গভর্নরআব্দুল মোতালেব মালিক
প্রশাসকআমির আব্দুল্লাহ খান নিয়াজী
পূর্বসূরীআবদুল মোনেম খান
উত্তরসূরীবিলুপ্ত
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৩৫ (বয়স ৯০–৯১)
পাবনা জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলখেলাফত মজলিস
অন্যান্য
রাজনৈতিক দল
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
ব্যক্তিগত তথ্য
ধর্মইসলাম
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফী
আন্দোলনদেওবন্দি
শিক্ষা

মোহাম্মদ ইসহাক (জন্ম ১৯৩৫) একজন বাংলাদেশী ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক আমির।

তিনি পাবনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। জমিয়ত উলামায়ে ইসলামে যোগদানের মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক জীবন শুরু করেন এবং পরবর্তীতে নেজামে ইসলাম পার্টির পাবনা জেলা শাখার সভাপতি হন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ইসহাক পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় শান্তি কমিটির পাবনা জেলা শাখার প্রচার সম্পাদক এবং পূর্ব পাকিস্তানের গণতন্ত্র ও স্থানীয় স্বায়ত্তশাসন মন্ত্রী হয়েছিলেন।

বাংলাদেশের স্বাধীনতার পর মোহাম্মদ ইসহাককে নতুন দেশের সরকার পাকিস্তানকে সহযোগিতা করার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও ১৯৭৩ সালে সাধারণ ক্ষমা ঘোষণা করার ফলে মুক্ত করে দেওয়া হয়। এরপর তিনি আশির দশকে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য হয়েছিলেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসে ভাঙ্গন ধরার ফলে ইসহাকের নেতৃত্বে দলটির একাংশ মিলে ২০০৫ সালে প্রায় একই নামে আরেকটি রাজনৈতিক দল গঠন করে।

জীবনী

[সম্পাদনা]

ইসহাক ১৯৩৫ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির উত্তরাঞ্চলে পাবনা জেলার মধুপুর গ্রামে (বর্তমানে বাংলাদেশের সুজানগর উপজেলায় অবস্থিত) জন্মগ্রহণ করেন।[১][২] তিনি জমিয়ত উলামায়ে ইসলামে যোগ দিয়ে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন। শিক্ষা জীবনে তিনি নেজামে ইসলাম পার্টির পাবনা জেলার প্রচার সম্পাদক ছিলেন।[১] ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তান জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সহ-সভাপতি হওয়ার পরের বছরে[২] তিনি সিরাজগঞ্জ হাজী আহমদ আলী আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করেন।[১] এরপর ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিসে স্নাতকোত্তর শেষ করে[২] তিনি কৃষি ও অসামরিক প্রতিরক্ষা বিষয়ক একটি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করেন। মোহাম্মদ ইসহাক পাবনা কামিল আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।[১] তাকে পাকিস্তান মাদ্রাসা শিক্ষক সমিতির পূর্ব প্রাদেশিক শাখার সহ-সম্পাদক করা হয়েছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে তিনি নেজামে ইসলাম পার্টির পাবনা জেলা শাখার সভাপতি এবং পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় শান্তি কমিটির পাবনা জেলা শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[২] যুদ্ধ চলাকালে সেপ্টেম্বরে মালেক মন্ত্রিসভায় তাকে মন্ত্রী বানানো হয়। মন্ত্রী হিসেবে তার দায়িত্বে পূর্ব পাকিস্তানের গণতন্ত্র ও স্থানীয় স্বায়ত্তশাসন বিভাগ ছিল।[৩][৪] ১৯৭১ সালের উপনির্বাচনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের পাবনা-১২ আসনে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছিল।[৫] বাংলাদেশের স্বাধীনতার পর ২৪ ডিসেম্বর ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানকে সহযোগিতা করার অভিযোগে বাংলাদেশ সরকার তাকে গ্রেফতার করেছিল।[৬] ১০ ফেব্রুয়ারি ১৯৭৩ সালে উক্ত অভিযোগে বিশেষ ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।[৭] তবে ৩০ নভেম্বর ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার মন্ত্রিসভার আটক সদস্যদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করায় তিনি মুক্তি পেয়েছিলেন।[৮] পরবর্তীতে তিনি ইসলামি পণ্ডিত মুহাম্মদুল্লাহ হাফেজ্জীর ১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন নামক রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলেন। মুহাম্মদুল্লাহ হাফেজ্জীর মৃত্যুর দুই বছর পর অর্থাৎ ১৯৮৯ সালে আজিজুল হকের নেতৃত্বে দলটির একাংশ নবগঠিত বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেয়, যেখানে ইসহাক মহাসচিব ও নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন।[১][৯] ২০০৫ সালে বাংলাদেশ খেলাফত মজলিসে বিভক্তি ঘটে এবং দলটির একাংশ মোহাম্মদ ইসহাকের নেতৃত্বে খেলাফত মজলিস নামক আরেকটি রাজনৈতিক দল গঠন করে। তিনি দলটির আমির হয়েছিলেন।[৯] ২০১৫ সালের দিকে অসুস্থতার কারণে তিনি রাজনৈতিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকতেন।[১০] ২০২০ সালে তিনি ইসলামি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টামণ্ডলীর সদস্য হয়েছিলেন।[১১] হেফাজতে ইসলাম বাংলাদেশের ২০২৩ সালের কেন্দ্রীয় কমিটিতেও তাকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছিল।[১২] ২০২৩ সাল পর্যন্ত খেলাফত মজলিসের আমিরের দায়িত্ব পালন করার পর ইসহাক পদত্যাগ করেন। এরপর তিনি দলটির কেন্দ্রীয় উপদেষ্টা হন।[১৩] ২৫ মে ২০২৫ সালে নিজ গৃহে দুর্ঘটনায় হাঁটুর জয়েন্টের হাড় ভেঙ্গে যাওয়ার পর তাকে পাবনা এ্যাসোর্ট হাসপাতালে ভর্তি করা হয়।[১৪]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 শ্বেতপত্র: বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন। খণ্ড ১। মহাখালী, ঢাকা-১২১২: মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন। ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৬৩–১৬৪।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থান (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)
  2. 1 2 3 4 "সংক্ষিপ্ত পরিচিতি"। দৈনিক ইত্তেফাক। ১৮ সেপ্টেম্বর ১৯৭১। পৃ. ৬।
  3. ↑ হাসান হাফিজুর রহমান, সম্পাদক (২০০৯) [১৯৮২]। "বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র"। খণ্ড সপ্তম খণ্ড। হাক্কানী পাবলিশার্স। পৃ. ৫৪০।
  4. ↑ "মন্ত্রীদের দফতরের চূড়ান্ত তালিকা"। দৈনিক ইত্তেফাক। ১২ অক্টোবর ১৯৭১। পৃ. ৬।
  5. ↑ "প্রাদেশিক পরিষদ এ পর্যন্ত ৩৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত"। দৈনিক ইত্তেফাক। ৩১ অক্টোবর ১৯৭১। পৃ. ১, ৬।
  6. ↑ ইশতিয়াক, আহমাদ (২৪ ডিসেম্বর ২০২১)। "২৪ ডিসেম্বর ১৯৭১: সাবেক গভর্নর ডা. এ এম মালিকসহ মন্ত্রিসভার সদস্যরা আটক"। দ্য ডেইলি স্টার। ২২ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  7. ↑ এ এস এম সামছুল আরেফিন, সম্পাদক (২০০৮)। মুক্তিযুদ্ধ '৭১ : দালাল আইনে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী। বাংলাদেশ রিসার্চ এণ্ড পাবলিকেশনস্‌। পৃ. ৫৪।
  8. ↑ একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়। মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র। ১৯৯২ [১৯৮৭]। পৃ. ২১।
  9. 1 2 "প্রার্থীদের জনপ্রিয়তা জরিপ করছে খেলাফত মজলিস"। আওয়ার ইসলাম টোয়েন্টিফোর। ৭ মার্চ ২০১৭। ৮ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৫।
  10. ↑ "হিসাব কষছে ইসলামী দলগুলো"। জাগো নিউজ। ২৭ অক্টোবর ২০১৫। ২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  11. ↑ শাকিল, সালমান তারেক (১৬ নভেম্বর ২০২০)। "ভাঙছে হেফাজতে ইসলাম, নতুন কমিটিও আসছে"। বাংলা ট্রিবিউন। ১২ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৫।
  12. ↑ "হেফাজতের ২০২ সদস্যের কমিটি ঘোষণা, উপদেষ্টাই ৫৪"। ঢাকা পোস্ট। ৩১ আগস্ট ২০২৩। ১ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৫।
  13. ↑ "খেলাফত মজলিসের নব নির্বাচিত আমীর মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী; মহাসচিব ড. আহমদ আবদুল কাদের"। ইনসাফ.কম। ২৮ জানুয়ারি ২০২৩। ২২ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৫।
  14. ↑ "পড়ে গিয়ে আহত খেলাফত মজলিসের সাবেক আমির মাওলানা ইসহাক"। আওয়ার ইসলাম টোয়েন্টিফোর। ২৭ মে ২০২৫। ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৬।