ব্রাহুই ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| ব্রাহুই | |
|---|---|
| بروہی | |
| যেসব রাষ্ট্রে প্রচলিত: | পাকিস্তান (বেলুচিস্তান), আফগানিস্তান, ইরান |
| মাতৃভাষাভাষীর সংখ্যা | ২২ লক্ষ (১৯৯৮ প্রাক্কলন) (date missing) |
| ভাষা পরিবার | |
| লিখন পদ্ধতি | পারসিক-আরবি |
| ভাষা কোডসমূহ | |
| আইএসও ৬৩৯-৩ | brh |
ব্রাহুই ভাষা উত্তর ভারতের একমাত্র দ্রাবিড় ভাষা। ব্রাহুইভাষী লোকেরা মূলত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কালাত এলাকায় থাকেন। এছাড়া আফগানিস্তান ও ইরানেও এটি প্রচলিত। কোনো কোনো পণ্ডিতের মতে এই ভাষাটি সরাসরি সিন্ধু নদের হরপ্পা সভ্যতার ভাষার রূপান্তরের ফলে সৃষ্ট হয়েছে। তবে মধ্যযুগে ব্রাহুইরা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করার পর তাদের ভাষার আমূল পরিবর্তন হয়েছে। বর্তমানে এই ভাষার ওপর তামিল, তেলুগু ইত্যাদি দ্রাবিড় ভাষার চেয়ে ব্রাহুইদের পার্শ্ববর্তী অঞ্চলের ভাষা বেলুচি ও উর্দুর প্রভাব বেশী ৷ বর্তমানে দেবনাগরী লিপির পরিবর্তে ব্রাহুই ভাষা আরবি-ফার্সি নাস্তালিক লিপিতে লেখা হয় ৷