বিষয়বস্তুতে চলুন

প্রিমিয়ার ইউনিভার্সিটি

স্থানাঙ্ক: ২২°২১′৩৮″ উত্তর ৯১°৪৯′৪৪″ পূর্ব / ২২.৩৬০৫৬৩° উত্তর ৯১.৮২৮৭৫৩° পূর্ব / 22.360563; 91.828753
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে পুনর্নির্দেশিত)
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের লোগো
নীতিবাক্যগুণগত শিক্ষা বিকাশের কেন্দ্র
ধরনবেসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত জানুয়ারি ২০০২; ২৪ বছর আগে (2002-01-01)
ইআইআইএন১৩৬৬৪৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যঅধ্যাপক এস. এম. নাসরুল কাদের
শিক্ষার্থীআনু.১৫০০০
অবস্থান,
শিক্ষাঙ্গনশহর
সংক্ষিপ্ত নামপি.ইউ.সি. (PUC)
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটpuc.ac.bd
মানচিত্র

প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম (সংক্ষেপে: পিইউসি) বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে অবস্থিত একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ২০০১ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ৫ ডিসেম্বর ২০০১-এ বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পায় এবং জানুয়ারি ২০০২-এ শিক্ষা কার্যক্রম শুরু করে।[] বর্তমানে এর উপাচার্যের দায়িত্ব পালন করছেন অধ্যাপক এস. এম. নাসরুল কাদের[]

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদিত ৬টি অনুষদের অধীনে ১৩টি বিভাগে এখন প্রায় ১৫০০০-এরও বেশি শিক্ষার্থী আছে। অনুষদ সদস্য রয়েছেন ৪০০-এরও বেশি জন। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি (UTS) কলেজ, আমেরিকান সেন্টার, এবং অলিয়াস ফ্রঁসেজ, ফ্রান্সের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শিক্ষা-চুক্তি ও পার্টনারশিপ রয়েছে।

ইতিহাস

[সম্পাদনা]
সমাবর্তনে উচ্ছ্বসিত ছাত্র ছাত্রীদের একাংশ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী চট্টগ্রামে উচ্চশিক্ষার একটি কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে যাবতীয় উদ্যোগ গ্রহণ করেন। ২০০১ সালের মে মাসে শিক্ষামন্ত্রীর কাছে একটি পরিকল্পনা প্রস্তাব প্রেরণ করা হয়। প্রস্তাবনাটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের অধীনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম অনুমোদন করে। বিশ্ববিদ্যালয়টি ডিসেম্বর ২০০১ সালে উদ্বোধন করা হয় এবং জানুয়ারি ২০০২ থেকে তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে।

প্রথম দিকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট কিছু বিষয়ে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রী ও দুই বছরের মাস্টার্স ডিগ্রী অফার করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি ৬টি অনুষদের অধীনে ১৩টি বিভাগ পরিচালনা করছে।

বিভাগ ও বিশ্ববিদ্যালয় কার্যক্রম

[সম্পাদনা]

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদিত ৬টি অনুষদের অধীনে মোট ১৩টি বিভাগ পরিচালিত হচ্ছে।[]

অনুষদ (Faculty) অন্তর্ভুক্ত বিভাগসমূহ (Departments)
১. ব্যবসায় অনুষদ (Business Studies) বিজনেস এডমিনিস্ট্রেশন (BBA, MBA, EMBA)
২. বিজ্ঞান অনুষদ (Science) রসায়ন, গণিত, পাবলিক হেলথ, হেলথ সায়েন্স
৩. ইঞ্জিনিয়ারিং অনুষদ (Engineering) আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (CSE), ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)
৪. আইন অনুষদ (Law) আইন (LLB, LLM)
৫. কলা অনুষদ (Arts) ইংরেজি, বাংলা ভাষা ও সাহিত্য
৬. সমাজ বিজ্ঞান অনুষদ (Social Science) সমাজতত্ত্ব ও ঠেকসই উন্নয়ন (SSD), অর্থনীতি, ফ্যাশন ডিজাইন ও টেকনোলজি, ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট

বিশেষ দ্রষ্টব্য:

  • কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (CSE) এবং আইন বিভাগের ক্যাম্পাস হাজারী লেন, আন্দরকিল্লায় অবস্থিত।
  • ব্যবসায় অনুষদ ওয়াসার মোড়ের একাডেমিক ভবনে অবস্থিত।

বিভাগসমূহের প্রদত্ত ডিগ্রি:

[সম্পাদনা]

ব্যবসায় অনুষদ

[সম্পাদনা]
  • ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ)
  • মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ)
  • এক্সিকিউটিভ মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (ইএমবিএ)

বিজ্ঞান অনুষদ

[সম্পাদনা]
  • ব্যাচেলর অব সায়েন্স, BSc (স্নাতক) ইন কেমিস্ট্রি (রসায়ন)
  • ব্যাচেলর অব সায়েন্স, BSc (স্নাতক) ইন ম্যাথম্যাটিকস (গণিত)
  • মাস্টার্স অব সায়েন্স, Msc ইন ম্যাথম্যাটিকস
  • মাস্টার্স ইন পাবলিক হেলথ

ইঞ্জিনিয়ারিং অনুষদ

[সম্পাদনা]

কলা ও সমাজ বিজ্ঞান অনুষদ

[সম্পাদনা]
  • ব্যাচেলর অব সোশ্যাল সাইন্স (স্নাতক) ইন সোশ্যলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (বি এস এস. ইন এস এস ডি)
  • মাস্টার অব সোশ্যাল সাইন্স (স্নাতকোত্তর) ইন এস.এস.ডি
  • ব্যাচেলর অব আর্টস (স্নাতক) ইন ইংলিশ (বি.এ. ইন ইংলিশ)
  • মাস্টার অব আর্টস ইন ইংলিশ (এম.এ. ইন ইংলিশ)
  • ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (স্নাতক) ইন ইকোনমিক্স (বি.এস.এস ইন ইকো)
  • মাস্টার অব সোশ্যাল সায়েন্স ইন ইকোনমিক্স (এম.এস.এস. ইন ইকো)
  • ব্যাচেলর অব আর্টস (স্নাতক) ইন বাংলা
  • মাস্টার অব আর্টস ইন বাংলা

আইন অনুষদ

[সম্পাদনা]
  • ব্যাচেলর অব ল'স (এল.এল.বি অনার্স)
  • মাস্টার অব ল'স (এল.এল.এম)

ক্যাম্পাস

[সম্পাদনা]

চট্টগ্রাম বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এক অপূর্ব নগরী। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এই শহরের প্রাণকেন্দ্রে চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং সেন্ট্রাল বাস ডিপোর অতি নিকটে অবস্থিত। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ক্যাম্পাস ভবন রয়েছে।

  • ১/এ, ও আর নিজাম রোড, প্রবর্তক মোড়: মূল ক্যাম্পাস ভবন (প্রথম ক্যাম্পাস)।
  • ৫৪১, ও আর নিজাম রোড, জিইসি মোড়: জিইসি ক্যাম্পাস (আর্টস ও ইঞ্জিনিয়ারিং ভবন)
  • ওয়াসার মোড়: ব্যবসায় অনুষদ ভবন।
  • হাজারী লেন, আন্দরকিল্লা: আইন, অর্থনীতি এবং কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদ ভবন।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও আর নিজাম রোডে ৬২ গণ্ডা জায়গার উপর তারা আরেকটি স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু করেছে। ফয়েজ লেকের নিকটে আরও একটি ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

লাইব্রেরী

[সম্পাদনা]

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় লাইব্রেরী রয়েছে, যা বিভিন্ন বিভাগীয় লাইব্রেরী দ্বারা সমর্থিত। আইন অনুষদ, ইংরেজি, অর্থনীতি এবং ব্যবসায় অনুষদ ভবনে সেমিনার ও বিভাগীয় লাইব্রেরী রয়েছে। সব লাইব্রেরীই শীতাতপ নিয়ন্ত্রিত এবং বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারযোগ্য। কেন্দ্রীয় লাইব্রেরীটি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা মোড়ের একাডেমিক ভবনে অবস্থিত।

লাইব্রেরী সংকলনে বর্তমানে ২৯,০০০-এর বেশি মুদ্রিত বই, ২,৫০০-এর বেশি মুদ্রিত জার্নাল, ১,০০,০০০-এর বেশি অনলাইন ই-বুক এবং ৪০,০০০-এর বেশি অনলাইন জার্নাল (সাবস্ক্রিপশন ডাটাবেসের মাধ্যমে) রয়েছে।[]

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে স্বয়ংক্রিয় লাইব্রেরী সফটওয়্যার "কোহা" স্থাপন করা হয়েছে।[]

আন্তর্জাতিক সহযোগিতা

[সম্পাদনা]

প্রিমিয়ার ইউনিভার্সিটি শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের জন্য বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব স্থাপন করেছে।

  • ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি (UTS) কলেজ, অস্ট্রেলিয়া: প্রিমিয়ার ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি (UTS)-এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে UTS কলেজ বাংলাদেশ প্রোগ্রাম পরিচালনা করে। এই প্রোগ্রামের অধীনে শিক্ষার্থীরা বাংলাদেশে প্রথম বছর ডিপ্লোমা সম্পন্ন করে সরাসরি UTS, সিডনি-তে ব্যাচেলর ডিগ্রির দ্বিতীয় বর্ষে ভর্তির গ্যারান্টিযুক্ত সুযোগ পায়।[][১০]
  • ইউএস অ্যাম্বাসি (U.S. Embassy): ইউএস অ্যাম্বাসি কর্তৃক স্বীকৃত ইংলিশ প্রোফিসিয়েন্সি সেন্টার (LPC)-এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে অ্যাক্সেস প্রোগ্রাম পরিচালিত হচ্ছে।
  • অলিয়াস ফ্রঁসেজ, ফ্রান্স। (Alliance Française, France)

বিশ্ববিদ্যালয়ভুক্ত ক্লাব

[সম্পাদনা]
  • প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দল[১১]
  • প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব
  • প্রিমিয়ার ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাব[১২]
  • প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্রিকেট দল
  • প্রিমিয়ার ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব
  • প্রিমিয়ার ইউনিভার্সিটি সোশিওলজি ক্লাব

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]
  • সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন - সাবেক উপাচার্য (২০০৬–২০২৪)।
  • অধ্যাপক এস. এম. নাসরুল কাদের - বর্তমান উপাচার্য।[১৩]
  • অপর্ণা ঘোষ - বাংলাদেশী মডেল এবং টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত।
  • নাঈম হাসান - বাংলাদেশ জাতীয় ক্রিকেট খেলোয়াড়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৪
  2. "Premier University - University Grants Commission of Bangladesh"। UGC Bangladesh {{ওয়েব উদ্ধৃতি}}: |url= অনুপস্থিত বা খালি (সাহায্য); |সংগ্রহের-তারিখ= এর জন্য |ইউআরএল= প্রয়োজন (সাহায্য); |ইউRRL=-এ বহিঃসংযোগ (সাহায্য); অজানা প্যারামিটার |ইউRRL= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  3. "Premier University - University Grants Commission of Bangladesh"UGC Bangladesh। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০১৯
  5. "Premier University | Center of Exellence for Quality Learning"puc.ac.bd। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৩
  6. http://puc.ac.bd/Default.aspx?mod=users&page=details&content=37&dept=eee {{ওয়েব উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "Premier University Library Collections"PUC Library। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪
  8. "প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পাঠাগার"puc.ac.bd। ৩০ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৭
  9. "UTS College Bangladesh - Premier University"puc.ac.bd। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪
  10. "Vice Chancellor of Premier University Chittagong (PUC) Visits the University of Technology Sydney College (UTSC)"UTS College Bangladesh। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪
  11. "তরুণেরাই স্বপ্নের বাংলাদেশ"। মতিউর রহমান। প্রথম আলো। ৪ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৬
  12. প্রতিবেদক, নিজস্ব। "প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে রোবট দৌড়"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৩[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  13. "Premier University - University Grants Commission of Bangladesh"UGC Bangladesh। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]