আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ
মেয়াদোত্তীর্ণ তথ্যের কারণে এই নিবন্ধটির অংশসমূহের (যেগুলি আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার সাথে সম্পর্কিত) তথ্যগত সঠিকতা সম্ভবত মানসম্মত নয়। (৬ জুন, ২০২৬) |
আদ্-দ্বীন ফাউন্ডেশনের লোগো | |
| ধরন | বেসরকারি মেডিকেল কলেজ |
|---|---|
| স্থাপিত | ২০০৮ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
| চেয়ারম্যান | রফিক-উল হক |
| অধ্যক্ষ | অধ্যাপক ডা. আফিকর রহমান |
| ঠিকানা | , , ১২১৭ , ২৩°৪৪′৫৫″ উত্তর ৯০°২৪′১৯″ পূর্ব / ২৩.৭৪৮৫° উত্তর ৯০.৪০৫২° পূর্ব |
| শিক্ষাঙ্গন | শহুরে |
| ভাষা | ইংরেজি |
| ওয়েবসাইট | awmc |
![]() | |
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তি নিয়ে ২০০৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। এটি একটি বেসরকারি মেডিকেল কলেজ।[১] উক্ত কলেজটি নাম মোতাবেক শুধুমাত্র ছাত্রীদের জন্য প্রতিষ্ঠিত।
২০০৮ সাল থেকে বাংলাদেশ চিকিৎসা ও দন্ত চিকিৎসা পরিষদ কর্তৃক স্বীকৃত ৫ বছর ব্যাপী এমবিবিএস কোর্সে শিক্ষাদান ও ডিগ্রি প্রদান করে আসছে এই প্রতিষ্ঠান। মেডিকেল কলেজে ভর্তির জন্য সম্মিলিত নির্ধারিত পরীক্ষার মেধাক্রম অনুসারে শিক্ষার্থী ভর্তি করানো হয়।[২]
ইতিহাস
[সম্পাদনা]২০০৮ সালে সুবিধাবঞ্চিতদের জন্য নিবেদিত আদ্-দ্বীন ফাউন্ডেশন নামক একটি বেসরকারি সংস্থা আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত করে। সংস্থাটি বাংলাদেশে চারটি মেডিকেল কলেজ পরিচালনা করে, যার মধ্যে এটি প্রথম।[৩][৪]
ক্যাম্পাস
[সম্পাদনা]আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ঢাকার মগবাজারে অবস্থিত।[১][৫] মগবাজার ওয়্যারলেস গেইট থেকে দক্ষিণে ৪০০ গজের মধ্যে এটি অবস্থিত।[৬] এটি ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। হাসপাতালটি পুরুষ এবং মহিলাদের চিকিৎসা সেবা প্রদান করে। তবে ৯০% এরও বেশি রোগী মহিলা বা শিশু।[৭][৮]
প্রতিষ্ঠান ও প্রশাসন
[সম্পাদনা]আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অধিভুক্ত কলেজ।[৯][১০] কলেজটির চেয়ারম্যান রফিক-উল হক এবং অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আফিকর রহমান।[১১]



ভর্তি পদ্ধতি
[সম্পাদনা]- নির্ধারিত সেশনের বৎসর বা তৎপূর্ববর্তী বৎসর পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান বিষয় সহ এইচ.এস.সি বা তার সমমান পরীক্ষায় ৩.৫ জিপিএ গ্রেডধারী হতে হয়।
- এস.এস.সি পরীক্ষায়ও উপর্যুক্ত বিষয় সহ জিপিএ ৩.৫ গ্রেড ধারী হতে হয়।
স্বাস্থ্য বিভাগের মহা পরিচালকের নিয়ন্ত্রণাধীন সরকারী-বেসরকারী মেডিকেল কলেজে ভর্তির জন্য সম্মিলিত নির্ধারিত পরীক্ষার মেধা ক্রমানুসারে ভর্তি করানো হয়।
সুবিধা সমূহ
[সম্পাদনা]- ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল[৫]
- ১টি গ্রন্থাগার
- ৩টি ল্যাব
- ১টি মিলনায়তন
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 এম.কে.আই কাইয়ুম চৌধুরী (২০১২)। "বেসরকারি মেডিকেল কলেজ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- ↑ BanglaNews24.com। "আদ-দ্বীনে মনোরম পরিবেশে ছাত্রীদের মেডিকেল শিক্ষা"।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ মোহাম্মদ আবদুল মজিদ (২০১২)। "আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- ↑ "Prospectus 2013–14" (পিডিএফ)। Ad-din Women's Medical Center (ইংরেজি ভাষায়)। ২০১৩। পৃ. ৪। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৫।
- 1 2 "ব্যথামুক্ত স্বাভাবিক ডেলিভারির নতুন যুগে আদ্ দ্বীন"। দৈনিক নয়াদিগন্ত। ২৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০।
- ↑ BanglaNews24.com। "আদ-দ্বীনে মনোরম পরিবেশে ছাত্রীদের মেডিকেল শিক্ষা"।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "Prospectus 2013–14" (পিডিএফ)। Ad-din Women's Medical Center (ইংরেজি ভাষায়)। ২০১৩। পৃ. ১১। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Health Bulletin 2014" (পিডিএফ)। Bureau of Health Education (2nd সংস্করণ)। Ministry of Health and Family Welfare। ডিসেম্বর ২০১৪। পৃ. ১৬০। ১৯ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Ad-din Women's Medical College and Hospital"। World Directory of Medical Schools (ইংরেজি ভাষায়)।
- ↑ "List of Constituent Colleges/Institutes under the University of Dhaka"। University of Dhaka (ইংরেজি ভাষায়)। ৩০ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Governing Body"। Ad-din Women's Medical College (ইংরেজি ভাষায়)। ২ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ এপ্রিল ২০২১ তারিখে
| বাংলাদেশের শিক্ষা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- বাংলাদেশ শিক্ষা অসম্পূর্ণ
- বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজ
- বাংলাদেশের মহিলা বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়
- বাংলাদেশের হাসপাতাল
- ২০০৮-এ প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান
- ২০০৮-এ বাংলাদেশে প্রতিষ্ঠিত
- ঢাকার হাসপাতাল
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ
- বাংলাদেশের বেসরকারি হাসপাতাল
- ২০০৮-এ প্রতিষ্ঠিত হাসপাতাল
- ঢাকার বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়
