বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
| নীতিবাক্য | জ্ঞানই আলো |
|---|---|
| ধরন | সরকারি কলেজ |
| স্থাপিত | ১৯৪৮ |
মূল প্রতিষ্ঠান | ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (সংযুক্ত কলেজ হিসাবে) |
| ইআইআইএন | ১০৮১৫৫ |
| আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
| উপাচার্য | মো. নুরুল ইসলাম |
| অধ্যক্ষ | প্রফেসর তামান্না বেগম |
| ঠিকানা | বকশীবাজার , , |
| শিক্ষাঙ্গন | শহুরে |
| অধিভুক্তি |
|
| ওয়েবসাইট | bbggc.gov.bd |
![]() | |

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি মহিলা কলেজ।[১] সচরাচর একে বদরুন্নেসা কলেজ বলা হয়। এটি ঢাকার বকশিবাজার এলাকায় অবস্থিত।[২] এখানে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষা কার্যক্রম ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত কলেজ হিসেবে পরিচালিত হচ্ছে।
ইতিহাস
[সম্পাদনা]ব্রিটিশ শাসনের শেষদিকে তৎকালীন ইডেন ভবনে ১৯৪০ সালে এই কলেজটি ইডেন স্কুল ও কলেজ নামে স্থাপিত হয়েছিল। দেশ বিভাগের পর ১৯৪৮ সালে এটি সাত নম্বর বকশিবাজারে স্থানান্তরিত হয় এবং তখন থেকেই কলেজটি প্রথম সরকারি কলেজ হিসেবে যাত্রা শুরু করে। ১৯৬৪ সাল পর্যন্ত কলেজটি ইডেন কলেজ নামে পরিচিতি পায়। পরবর্তীতে আজিমপুরের নতুন ভবনে ডিগ্রী শাখা চালু হলে নতুন ভবনটি ইডেন কলেজ নাম ধারণ করে এবং বকশিবাজারের এই কলেজটি গভ: ইন্টারমিডিয়েট কলেজ হিসেবে পরিচিতি লাভ করে। এরপর ১৯৬৮ সালে এখানে ডিগ্রী কোর্স চালু হলে ১৯৬৯ সালের শেষদিকে এই কলেজের নাম হয় ঢাকা গভর্নমেন্ট গার্লস কলেজ। ১৯৭৪ সালে বাংলাদেশের প্রথম শিক্ষা প্রতিমন্ত্রী বেগম বদরুন্নেসা আহমেদ-এর মৃত্যুর পর তার নামানুসারে কলেজটির পুনরায় নামকরণ করা হয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। নারী জাতির কল্যাণের জন্য বেগম বদরুন্নেসা অনেক গঠনমূলক কাজ করে গেছেন। ১৯৫৩ খ্রিষ্টাব্দে তিনি সমাজ সেবার জন্য রাণী এলিজাবেথ করোনেশর মেডেল এবং ১৯৯৯ সালে মরণোত্তর স্বাধীনতা দিবস পদক লাভ করেন। ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে কলেজটিকে জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভূক্ত করা হয়। ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশে এই কলেজসহ আরও ৬টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধিভূক্ত করা হয়।[৩] এরপর ২০২৫ সালের জানুয়ারিতে এই অধিভুক্ত বাতিল করা হয়।[৪][৫]

স্কুল ও ডিসিপ্লিন
[সম্পাদনা]বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের স্কুল ও ডিসিপ্লিন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দ্বারা সংযুক্ত।
কলা স্কুল
- বাংলা
- ইংরেজি
- দর্শন
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
সামাজিক বিজ্ঞান স্কুল
- সমাজবিজ্ঞান
- রাষ্ট্রবিজ্ঞান
- গার্হস্থ্য অর্থনীতি
- অর্থনীতি
- সমাজকর্ম
ব্যাবসায় প্রশাসন স্কুল
- হিসাববিজ্ঞান
- ফিন্যান্স ও ব্যাংকিং
- ব্যাবস্থাপনা
বিজ্ঞান স্কুল
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- গণিত
- পরিসংখ্যান
- উদ্ভিদবিজ্ঞান
- প্রাণিবিদ্যা
- মনোবিজ্ঞান
- ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ
উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্রী
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 প্রতিবেদক, নিজস্ব (২৯ নভেম্বর ২০১৫)। "যে কলেজের ছাত্রী প্রধানমন্ত্রী হয়েছেন"। দৈনিক প্রথম আলো। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২৪।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (৮ জানুয়ারি ২০১৭)। "আবাসনসংকট প্রকট"। দৈনিক প্রথম আলো।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (১৭ ফেব্রুয়ারি ২০১৭)। "ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো ঢাকার সাত কলেজ"। দৈনিক প্রথম আলো।
- ↑ "ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ"। দৈনিক প্রথম আলো। ২৭ জানুয়ারি ২০২৫।
- ↑ "ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না ৭ কলেজ"। দৈনিক সমকাল। ২৭ জানুয়ারি ২০২৫।
- ↑ "হাসিনা, শেখ - বাংলাপিডিয়া"। বাংলাপিডিয়া। ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সম্পর্কিত মিডিয়া দেখুন।
| বাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
