কবি নজরুল সরকারি কলেজ
কবি নজরুল সরকারি কলেজের মনোগ্রাম | |
প্রাক্তন নাম | ঢাকা মোহসীনিয়া মাদ্রাসা (১৮৭৪-১৯৬২) ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ (১৯৬২-১৯৬৮) সরকারি ইসলামিয়া কলেজ (১৯৬৮-১৯৭২) কবি নজরুল সরকারি কলেজ (১৯৭২-বর্তমান) |
|---|---|
| নীতিবাক্য | জ্ঞানই আলো |
| ধরন | সরকারি |
| স্থাপিত | ১৮৭৪ |
| প্রতিষ্ঠাতা | হাজী মুহাম্মদ মহসিন |
| অধিভুক্তি | ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় |
| ইআইআইএন | ১০৮৫০৭ |
| অধ্যক্ষ | মোহাম্মদ হাবিবুর রহমান |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ১৪৮ (প্রথম শ্রেণি - ০৩, দ্বিতীয় শ্রেণি - ৭৮, ৩য় শ্রেণি - ২৭, ৪র্থ শ্রেণি - ৪০) |
| শিক্ষার্থী | প্রায় ২১,০০০[১] |
| স্নাতক | বিএ, বিবিএ, বিএসসি, বিএসএস |
| স্নাতকোত্তর | এমএ, এমবিএ, এমএসসি, এমএসএস |
| প্রাক্তন শিক্ষার্থী | কবি নজরুল সরকারি কলেজ অ্যাসোসিয়েশন (কেএনজিসিএ) |
| অবস্থান | লক্ষ্মীবাজার, ঢাকা |
| শিক্ষাঙ্গন | শহুরে, ১.২ হেক্টর (৩ একর) |
| সংক্ষিপ্ত নাম | KNGC |
| ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, দাবা, ব্যাডমিন্টন |
| ওয়েবসাইট | kabinazrulcollege.gov.bd |
![]() | |

কবি নজরুল সরকারি কলেজ হলো বাংলাদেশের একটি প্রাচীনতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।[২] এই প্রতিষ্ঠানটি ১৮৭৪ সাল থেকে যাত্রা শুরু করে। ১৯৯২ সাল থেকে এর বিশ্ববিদ্যালয় কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। এই কলেজটি ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।[৩] এরপর ২০২৫ সালের জানুয়ারিতে এই অধিভুক্ত বাতিল করা হয়।[৪][৫]
ইতিহাস
[সম্পাদনা]কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।
হাজী মুহাম্মাদ মহসীন ফান্ডের আর্থিক সহায়তায় ১৮৭৪ সালে ঢাকায় কলকাতা মাদ্রাসার আদলে মোহসীনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং পরে এটি ঢাকা মাদ্রাসা নামে প্রসিদ্ধ হয়। এটি ছিল পূর্ববাংলার মুসলমানদের জন্য প্রথম সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এ মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন পণ্ডিত ও ভাষাবিদ বাহারুল উলুম মাওলানা ওবায়দুল্লাহ আল ওবায়দী সোহরাওয়ার্দী। ১৯১৫ সাল পর্যন্ত হাজী মুহম্মদ মোহসীন ফান্ড থেকে এই মাদ্রাসার ব্যয় নির্বাহ করা হয়। উক্ত সালে এটি উচ্চ মাদ্রাসায় রূপান্তরিত হয়।
১৯১৬ খ্রিষ্টাব্দে মাদ্রাসার অ্যাংলো-পার্সিয়ান বিভাগটি পৃথক হয়ে ঢাকা গভর্ণমেন্ট মুসলিম হাই স্কুল নাম ধারণ করে। ১৯২৩ খ্রিষ্টাব্দে মাদ্রাসা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে রূপান্তরিত হয়। ১৯৬২ খ্রিষ্টাব্দে ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজের বিলুপ্তি ঘটলে, কলেজ শাখার নাম হয় ইসলামিয়া সরকারি কলেজ এবং স্কুল শাখারটির ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা। ১৯৭২ সালে কলেজের নামকরণ হয় "কবি নজরুল সরকারি কলেজ"। ১৯৭৮ সালে কলেজে সহশিক্ষার প্রচলন হয়। কলেজে একটি গ্রন্থাগার রয়েছে। কলেজের গ্রন্থাগারটি ৪০,০০০+ বইয়ে সমৃদ্ধ। কলেজের একটি আবাসিক ছাত্রাবাস রয়েছে। ফরাশগঞ্জের মোহিনীমোহন দাস লেনে কলেজ ছাত্রাবাসটি অবস্থিত। এটি স্বাধীনতা সংগ্রামে শহীদ ছাত্র শামসুল আলমের নামে নামকরণ করা হয় শহীদ শামসুল আলম ছাত্রাবাস। কলেজের ২তলা বিশিষ্ট ২টি লাল বাস রয়েছে। বাস ২টির নাম হলো (অগ্নিবীণা) এবং (বিদ্রোহী)। বাস দুইটি রাজধানীর বিভিন্ন রোডে নিয়মিত চলাচল করে।
বিভিন্ন অনুষদ ও বিভাগ প্রতিষ্ঠার ইতিহাস
[সম্পাদনা]১৯৭৯ সালে কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় স্নাতক পর্যায়ের শিক্ষা চালু হয়। ১৯৮৫ সালে কলেজে ইসলামিক স্টাডিজ বিষয়ে প্রথম স্নাতক (সম্মান) কোর্স খোলা হয়। ১৯৯৩ সালে কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আরবি, ইসলামিক স্টাডিজ ও ব্যবস্থাপনা বিষয়ে ১ম পর্ব মাস্টার্স কোর্স চালু হয়। কলেজটিতে ১৯৮২ সালে বিএনসিসি কন্টিনজেন্ট এবং রোভার স্কাউট ব্যবস্থা চালু হয়। ২০০৪ সালে এই কলেজে বাংলা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও ভূগোলসহ মোট ১২টি বিষয়ে অনার্স কোর্স চালু হয়। ১৯৯৭ সালে হিসাববিজ্ঞানে ১ম পর্ব মাস্টার্স এবং হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও ইংরেজি বিষয়ে অনার্স কোর্স খোলা হয়। ২০০৬ সালে বাংলায় ১ম পর্ব স্নাতকোত্তর কোর্স চালু হয়। বর্তমানে কলেজে মোট ২৪টি বিষয়ে অনার্স, ৫টি বিষয়ে ১ম পর্ব মাস্টার্স এবং ৪টি বিষয়ে শেষ পর্ব মাস্টার্স কোর্স চালু রয়েছে।
অনুষদ ও বিভাগ
[সম্পাদনা]বিজ্ঞান অনুষদ
[সম্পাদনা]- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- উদ্ভিদবিজ্ঞান
- প্রাণিবিজ্ঞান
- পরিসংখ্যান(অনুমোদিত)
- গণিত
- ভূগোল
কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদ
[সম্পাদনা]ব্যবসায় শিক্ষা অনুষদ
[সম্পাদনা]গ্রন্থাগার
[সম্পাদনা]এই কলেজে শিক্ষার্থীদের জন্য একটি লাইব্রেরি রয়েছে। লাইব্রেরিটি কলেজ প্রাঙ্গণে ৩ নং ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। লাইব্রেরিতে ৪০,০০০+ টি বই ও ২০০০+ টি জার্নাল রয়েছে। এছাড়াও রয়েছে প্রতিদিনের বেশ কয়েকটি বাংলা ও ইংরেজি পত্রিকা পড়ার জন্য পত্রিকা কর্নার। লাইব্রেরিতে বসে বই পড়ার জন্য শিক্ষার্থীদের লাইব্রেরি কার্ড সংগ্রহ করতে হয়। লাইব্রেরি থেকে বই বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। লাইব্রেরির সময়সূচি: সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ টা।
তাছাড়া ও এখন সরকারি বন্ধের দিন ব্যতিত বিকাল ৪.০০ থেকে রাত ৯.৩০ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে ।
( ৩ নং ভবনের নিচ তলায়)
চিকিৎসা ব্যবস্থা
[সম্পাদনা]চিকিৎসা প্রদানে কলেজ প্রাঙ্গণে একটি চিকিৎসা কেন্দ্র রয়েছে। এটি শুধুমাত্র কলেজের ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত।
ছাত্রাবাস
[সম্পাদনা]
কলেজের মোট হলের পরিমাণ ১টি। যা শুধুমাত্র ছেলেদের জন্য। মেয়েদের জন্য কোন হলের ব্যবস্থা নেই।
- শহীদ শামসুল আলম হল।
ক্যান্টিন
[সম্পাদনা]শিক্ষার্থীদের জন্য সুলভ মূল্যে খাদ্য প্রদানের জন্য কলেজের নিজস্ব ক্যান্টিন আছে। এটি কলেজের শহীদ মিনার ও বিজ্ঞান অনুষদ ভবনের মাঝে অবস্থিত।
সহ শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]লেখাপড়ার পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজে শিক্ষা-সহায়ক কার্যক্রমকেও বিশেষ গুরুত্ব দেয়া হয়। এ কারণে প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরিক্ষায় ভালো ফল অর্জনের পাশাপাশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় এ কলেজের ছাত্ররা বরাবরই ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে।
ক্লাব ও সংগঠনসমূহ
[সম্পাদনা]কবি নজরুল সরকারি কলেজে বর্তমানে বেশ কয়েকটি ক্লাব রয়েছে। কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ এখানে মডারেটরের দায়িত্ব পালন করলেও ছাত্ররাই এসব ক্লাবের প্রাণ। সারা বছর জুড়ে এই ক্লাবগুলো বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও কার্যক্রম গ্রহণের মাধ্যমে কলেজের ছাত্রদের উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে। এইসব ক্লাবের আয়োজিত কিছু কিছু অনুষ্ঠান ও কার্যক্রম বর্তমানে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান হিসাবে মর্যাদা লাভ করেছে। দেশের বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ এ কার্যক্রমগুলোকে ভিন্নমাত্রা দান করে। ক্লাবগুলো হল
- বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর
(বিএনসিসি)
- কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাব
- কবি নজরুল সরকারি কলেজ বিজ্ঞান ক্লাব
- কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)
- কবি নজরুল সরকারি কলেজ বাঁধন ইউনিট
- রোভার স্কাউট গ্রুপ কবি নজরুল সরকারি কলেজ
- জাতীয় বিতর্ক সংসদ কবি নজরুল সরকারি কলেজ
কৃতি শিক্ষার্থী
[সম্পাদনা]- নুরুল ইসলাম - সাবেক উপরাষ্ট্রপতি ও বিচারপতি
- মুহাম্মদ আবদুল বারী - সাবেক চেয়ারম্যান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা
- কায়কোবাদ - কবি ও সাহিত্যিক
- হারুন হাবীব, প্রখ্যাত সাংবাদিক,সাহিত্যিক এবং গেরিলা মুক্তিযোদ্ধা
- ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন - ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য
- সৈয়দ সাজ্জাদ হোসায়েন - ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আচার্য
- আবুল ফজল - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য
- ইলিয়াস কাঞ্চন - বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা এবং ' সড়ক চাই নিরাপদ' সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি
গ্যালারি
[সম্পাদনা]- প্রশাসনিক ভবন
- মাঠ থেকে ( ক্যাম্পাসের কিছু অংশ)
- মাঠ থেকে ( ক্যাম্পাসের কিছু অংশ)
- শহীদ মিনার
- ক্যাম্পাস মসজিদ
- বাহাদুর শাহ পার্ক প্রান্ত থেকে বাইরের দৃশ্য
- কাঠের সিঁড়ি
- কাঠের সিঁড়ি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কবি নজরুল সরকারি কলেজ পরিচিতি – কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "http://www.kabinazrulcollege.gov.bd/"। ১৬ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৪।
{{ওয়েব উদ্ধৃতি}}:-এ বহিঃসংযোগ (সাহায্য)|শিরোনাম= - ↑ "ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো ঢাকার সাত কলেজ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ"। দৈনিক প্রথম আলো। ২৭ জানুয়ারি ২০২৫।
- ↑ "ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না ৭ কলেজ"। দৈনিক সমকাল। ২৭ জানুয়ারি ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- পাতাসমূহ একাধিক পোস্টাল কোড প্যারামিটারের সাথে তথ্যছক বিশ্ববিদ্যালয় ব্যবহার করছে
- ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়
- কবি নজরুল সরকারি কলেজ
- ঢাকা জেলার মহাবিদ্যালয়
- কাজী নজরুল ইসলামের নামাঙ্কিত স্মারক
- ১৮৭৪-এ প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান
- ১৮৭৪-এ ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত
- মহসিন ফান্ডের অর্থায়নে প্রতিষ্ঠিত
- ঢাকার বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়
- মাদ্রাসা হতে রূপান্তরিত কলেজ
