ইউনাইটেড মেডিকেল কলেজ
United Medical College | |
অন্যান্য নাম | ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতাল |
|---|---|
| ধরন | বেসরকারি চিকিৎসা বৈজ্ঞানিক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান |
| স্থাপিত | ২০২০ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি |
| চেয়ারম্যান | হাসান মাহমুদ রেজা |
| অধ্যক্ষ | ডা. মোহাম্মদ আব্দুল ওয়াকিল |
| শিক্ষার্থী | ৫০ |
| অবস্থান | |
| শিক্ষাঙ্গন | শহর |
| ভাষা | ইংরেজি |
| ওয়েবসাইট | https://umc.edu.bd/ |
![]() | |
ইউনাইটেড মেডিকেল কলেজ হলো বাংলাদেশের একটি বেসরকারি চিকিৎসা বৈজ্ঞানিক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ইউনাইটেড গ্রুপ শিল্পগোষ্ঠীর একটি অঙ্গ সংগঠন। ২০২০ সালের এপ্রিলে ঢাকার ধানমণ্ডিতে কলেজটি তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে।[১] এটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি কলেজ।
কলেজটি পাঁচ বছর মেয়াদী কোর্স শেষে এমবিবিএস ডিগ্রি প্রদান করে। স্নাতক পরবর্তী এক বছরের ইন্টার্নশিপ সমস্ত স্নাতকদের জন্য বাধ্যতামূলক। ডিগ্রীটি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত।[২][৩]
ইতিহাস
[সম্পাদনা]ইউনাইটেড হাসপাতালের এ প্রতিষ্ঠানটি ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তির মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করে।[৪][৫]
একাডেমিক কার্যক্রম
[সম্পাদনা]কলেজটিতে বাংলাদেশি ও বিদেশি ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয়।
অতিরিক্ত শিক্ষাক্রম কার্যক্রম
[সম্পাদনা]অতিরিক্ত শিক্ষাক্রম কার্যক্রম যেমন ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় উদ্যাপন, আন্তর্জাতিক দিবস, বিতর্ক ক্লাব, সামাজিক প্রোগ্রাম, আউটিং, ছাত্র পরামর্শ, নেতৃত্ব বিকাশ কর্মসূচী ইত্যাদি একজন শিক্ষকের পরিচালনায় ছাত্র কল্যাণ বিভাগ পরিচালিত হয়।
অবকাঠামো
[সম্পাদনা]মেডিকেল কলেজটির সাথে একটি হাসপাতাল রয়েছে যেটি ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে পরিচিত।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Induction and Orientation Program of MBBS 1st batch Students of United Medical College - United Hospital"। www.uhlbd.com। ১৮ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০।
- ↑ BM&DC (info@bmdc.org.bd)। "BM&DC"। Bangladesh Medical & Dental Council (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৯।
- ↑ "আরও ১১ মেডিকেল কলেজ অনুমোদন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০।
- ↑ "ইউনাইটেড মেডিকেল কলেজের এমবিবিএস ১ম ব্যাচের নবীনবরণ | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। ১০ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০।
- ↑ "ইউনাইটেড মেডিক্যাল কলেজের এমবিবিএস ১ম ব্যাচের নবীনবরণ | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
