নতুন দিল্লি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(দিল্লী থেকে ঘুরে এসেছে)
নতুন দিল্লি (হিন্দি: नई दिल्ली, নই দিল্লী; পাঞ্জাবি: ਨਵਾਂ ਦਿੱਲੀ, নয়া দিল্লী) ভারতীয় প্রজাতন্ত্রের রাজধানী। ভারত সরকার ও দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল সরকারের প্রধান কেন্দ্র এই শহরেই অবস্থিত।
১৯১১ সালের ১৫ ডিসেম্বর নতুন দিল্লি শহরের শিলান্যাস করা হয়। বিংশ শতাব্দীর দুই অগ্রণী ব্রিটিশ স্থপতি এডউইন লুটিয়েন্স ও হারবার্ট বেকার এই নগরের পরিকল্পনা করেন। ১৯৩১ সালের ১৩ ফেব্রুয়ারি ভাইসরয় লর্ড আরউইন নতুন দিল্লি নগরীর উদ্বোধন করেন। এই শহর প্রশস্ত বৃক্ষশোভিত বুলেভার্ডের জন্য বিখ্যাত। বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান ও দ্রষ্টব্য এই শহরে অবস্থিত।
দিল্লি মহানগরীয় অঞ্চলের মধ্যে অবস্থিত এই শহর বিশ্বের দ্রুততম বর্ধমান শহরগুলির অন্যতম। বর্তমানে এই শহরের জনসংখ্যা প্রায় এক কোটি চল্লিশ লক্ষ। নতুন দিল্লি দিল্লির নয়টি জেলার অন্যতম। এই শহরের আয়তন ৪২.৭ বর্গ কিলোমিটার।
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
- মূল নিবন্ধ: দিল্লির ইতিহাস
যন্তর মন্তর মানমন্দির, মহারাজা দ্বিতীয় জয় সিংহের আদেশে ১৭৩৪ সালে নির্মিত
পাদটীকা [সম্পাদনা]
অতিরিক্ত পঠন [সম্পাদনা]
- Kumar, Pushpam (February 2009)। "Assessment of Economic Drivers of Land Use Change in Urban Ecosystems of Delhi, India"। AMBIO 38 (1): 35–39। ডিওআই:10.1579/0044-7447-38.1.35।
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: নতুন দিল্লি |
|
|||||
|
|||||