কেন্দ্রীয় সচিবালয় (ভারত)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
নর্থ ব্লক; কেন্দ্রীয় সচিবালয়ের এই অংশে প্রধান প্রধান সরকারি কার্যালয়গুলি অবস্থিত
নতুন দিল্লির কেন্দ্রীয় সচিবালয়। বাঁদিকের ভবনটি সাউথ ব্লক ও ডানদিকের ভবনটি নর্থ ব্লক নামে পরিচিত। পূর্বদিকে অবস্থিত ইন্ডিয়া গেট
কেন্দ্রীয় সচিবালয় ভারতের কেন্দ্রীয় সরকারের সচিবালয়। নতুন দিল্লির রাইসিনা হিলে রাজপথের বিপরীত দিকে অবস্থিত নর্থ ব্লক ও সাউথ ব্লক নামে দুটি ভবনে এই সচিবালয় অবস্থিত। এই দুটি ভবনে ভারত সরকারের প্রতিরক্ষা, অর্থ, বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর কার্যালয় অবস্থিত। কেন্দ্রীয় সচিবালয় রাষ্ট্রপতি ভবনের ঠিক পাশেই অবস্থিত। প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রক নর্থ ব্লকে এবং স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রক সাউথ ব্লকে অবস্থিত। তবে নর্থ ব্লক ও সাউথ ব্লক শব্দদুটি যথাক্রমে অর্থ ও বিদেশ মন্ত্রক অর্থেও ব্যবহৃত হয়।