কলম্বো
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| কলম্বো | |||
|---|---|---|---|
| The skyline of the Fort area. The twin towers of the World Trade Center building are in the background, with the Bank of Ceylon tower to their left and the Presidential Secretariat in the foreground. | |||
|
|||
| কলম্বোর মানচিত্রে এর প্রশাসনিক জেলাগুলি দেখানো হয়েছে | |||
|
কলম্বোর মানচিত্রে এর প্রশাসনিক জেলাগুলি দেখানো হয়েছে |
|||
| স্থানাঙ্ক: 6°54′0″N 79°50′0″E / 6.9°উ 79.833333°পূ | |||
| দেশ | শ্রীলঙ্কা | ||
| প্রদেশ | পশ্চিম প্রদেশ | ||
| জেলা | কলম্বো জেলা | ||
| সরকার | |||
| • মেয়র | উভাইস মোহামেদ ইমিতিয়াস (স্বাধীন) | ||
| • ডেপুটি মেয়র | এস রাজেন্দ্রান (ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ) | ||
| এলাকা | |||
| • শহর | বর্গকিলোমিটার ( বর্গমাইল) | ||
| জনসংখ্যা (২০০১) | |||
| • শহর | |||
| • ঘনত্ব | প্রতি বর্গকিলোমিটারে (প্রতি বর্গমাইলে ) | ||
| • মেট্রো | |||
| সময় অঞ্চল | শ্রীলঙ্কা মান সময় অঞ্চল (ইউটিসি+5:30) | ||
| • গ্রীষ্মকাল (ডিএসটি) | গ্রীষ্মকালীন সময় (UTC+6) | ||
| ওয়েবসাইট | www.cmc.lk | ||
কলম্বো (সিংহলী ভাষায়:
, আ-ধ্ব-ব: [ˈkoləmbə]; তামিল ভাষায়: கொழும்பு) শ্রীলংকার পশ্চিম উপকূলের একটি শহর এবং কেলানি নদীর মোহনায় অবস্থিত একটি প্রধান সমুদ্রবন্দর। কলম্বো শ্রীলংকার বাণিজ্যিক রাজধানী এবং বৃহত্তম শহর। শহরটি মূলত এর বৃহৎ কৃত্রিম পোতাশ্রয়ের জন্য গুরুত্বপূর্ণ। পোতাশ্রয়টির সাথে খাল ও লকের মাধ্যমে বেইরা হ্রদ সংযুক্ত। শ্রীলংকার বেশির ভাগ বৈদেশিক বাণিজ্য কলম্বোর মাধ্যমে সম্পন্ন হয়। বন্দরটি জাহাজে পুনরায় জ্বালানি ভরার জন্যও ব্যবহৃত হয়। কলম্বো অতীতে শ্রীলংকার প্রশাসনিক রাজধানী ছিল; বর্তমানে প্রশাসনিক রাজধানীকে কলম্বো-সংলগ্ন শ্রী জয়াবর্ধনেপুরা কোত্তে শহরে সরিয়ে নেওয়া হয়েছে।
কলম্বোতে লোহা, ইস্পাত ও অন্যান্য ধাতব দ্রব্য, টেক্সটাইল, বস্ত্র এবং রাসায়নিক দ্রব্য উৎপাদিত হয়। এখানে তেল পরিশোধনাগার আছে। কলম্বোর কাছেই শ্রীলংকার প্রশাসনিক রাজধানী শ্রী জয়াবর্ধনপুর অবস্থিত। কলম্বোর বাণিজ্যিক এলাকাটি ফোর্ট বা দুর্গ নামে পরিচিত এবং এটি একটি প্রাচীন দুর্গবেষ্টিত এলাকাতে অবস্থিত। কলম্বোতে সরু, আঁকাবাঁকা গলি ও পুরাতন ভগ্নপ্রায় দালানকোঠার (বিশেষ করে পেত্তা এলাকা) পাশাপাশি রয়েছে প্রশস্ত রাজপথ এবং আধুনিক ভবন। হাসপাতালগুলির মধ্যে পাস্তর ইন্সটিটিউশন অন্যতম। কলম্বোতে খ্রিস্টান গির্জা, মুসলমানদের মসজিদ এবং বৌদ্ধদের মন্দির রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৯৬৭ সালে কলম্বো বিশ্ববিদ্যালয় এবং ১৮৯৩ সালে শ্রীলংকা টেকনিকাল কলেজ প্রতিষ্ঠিত হয়। এছাড়াও শহরে আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে।
কলম্বো শহরটির পূর্ব নাম ছিল কালান-তোত্তা, যার অর্থ কেলানি নদীর ফেরিঘাট। আরব নাবিকেরা এর বিকৃত নাম দেয় কালাম্বু। ১৫১৭ সালে পর্তুগিজেরা ক্রিস্টোফার কলম্বাসের সম্মানে শহরের নাম বদলে কলম্বো রাখে। ১৬৫৬ সালে ওলন্দাজেরা এবং তারপর ১৭৯৬ সালে ব্রিটিশেরা শহরটি দখলে নেয়।