শঁজেলিজে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শঁজেলিজে (, ফরাসি ভাষায়: Champs-Élysées, আ-ধ্ব-ব: /ʃɑ̃zelize/), আক্ষরিক অর্থে "ইলিসীয় ক্ষেত্র", প্যারিসের একটি প্রশস্ত রাজপথ। এর পূর্ণ নাম "আভন্যু দে শঁজেলিজে" (avenue des Champs-Élysées)। জগৎবিখ্যাত এই সড়কটির ওপর বহু চলচ্চিত্র প্রেক্ষাগৃহ, ক্যাফে ও বিশেষ শৌখিন দ্রব্যের দোকানপাট অবস্থিত। সড়কটির নাম গ্রিক পুরাণে ভাগ্যবানদের আবাসস্থল ইলিসীয় ক্ষেত্রের নামে নামকরণ করা হয়েছে। এটিকে ফরাসি ভাষায় La plus belle avenue du monde (লা প্লু বেল আভন্যু দু মোঁদ), অর্থাৎ "পৃথিবীর সবচেয়ে সুন্দর রাস্তা" বলেও ডাকা হয়। এটি লম্বায় ২ কিলোমিটার এবং ৭০ মিটার প্রশস্ত।

[সম্পাদনা] গ্যালারি


[সম্পাদনা] বহির্সংযোগ


ব্যক্তিগত হাতিয়ারসমূহ