বৈরুত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বৈরুত
بيروت‎
লেবাননের মানচিত্রে বৈরুতের অবস্থান
লেবাননের মানচিত্রে বৈরুতের অবস্থান
স্থানাঙ্ক: 33°53′13″N 35°30′47″E / 33.88694°N 35.51306°E / 33.88694; 35.51306
দেশ  লেবানন
গভর্নরেট বৈরুত গভর্নরেট
সরকার ব্যবস্থা
 - মেয়র আব্দেল মুনিম আরেস
আয়তন
 - মোট ৮৫ km² (৩২.৮ sq mi)
জনসংখ্যা (২০০৯)
 - মোট জনসংখ্যা
 - জনঘনত্ব ২৩,৬০৫.৩১/km² (৬১,১৩৭.৫/sq mi)
সময় অঞ্চল +২ (ইউটিসি)
 - গ্রীষ্মকাল (ডিএসটি) +৩ (ইউটিসি)
ওয়েবসাইট: বৈরুতের সরকারী ওয়েবসাইট

বৈরুত লেবাননের রাজধানী ও প্রধান শহর যার জনসংখ্যা ২০০৭ সাল অনুযায়ী ২১ লক্ষ। লেবাননের সৈকত রেখার মাঝ বরাবর ভূমধ্যসাগরের একটি উপদ্বপে এর অবস্থান। এ শহরটি দেশের সর্ববৃহৎ এবং প্রধান সমুদ্রবন্দর যা বৈরুত জেলা তৈরি করেছে যাতে রয়েছে শহর এবং বেশ কিছু উপশহর।

সূচিপত্র

[সম্পাদনা] ভূগোল

উপগ্রহ থেকে বৈরুত অঞ্চল দেখে যাচ্ছে।
Pigeons' Rock (Raouché)

বৈরুতের অবস্থান হলো ভূমধ্যসাগরের পারে অবস্থিত পশ্চিমমুখী একটি উপদ্বীপে। [১]। এটি লেবানন-ইসরায়েল সীমান্ত হতে প্রায় ৯৪ কি.মি. (টেমপ্লেট:Convert/মাইল) উত্তরে অবস্থিত। [২] শহরটির চারদিকে রয়েছে লেবাননের বিভিন্ন পর্বত। দুটি পাহাড়ের উপরে ও পাশে এই শহরটির বিস্তার ঘটায় বৈরুতের আকৃতি অনেকটা ত্রিকোণাকার। পাহাড়গুলো হলো আল-আশরাফি, এবন আল-মুসাইতিবাহ। বৈরুত গভর্নরেটের এলাকা হলো ১৮ বর্গ কিলোমিটার (৬.৯ বর্গ মাইল)। শহরটির মেট্রোপলিটান এলাকা হলো ৬৭ বর্গ কিলোমিটার (২৬ বর্গ মাইল)।[১] বৈরুতের উপকুলীয় এলাকা বৈচিত্র্যময় -- এখানে রয়েছে পাথুরে বেলাভূমি, বালিভরা সৈকত, এবং পাহাড়।

[সম্পাদনা] আবহাওয়া

বৈরুতে ভূমধ্যসাগরীয় জলবায়ু বিদ্যমান। এখানে গরমকাল শুকনা এবং উত্তপ্ত হয়ে থাকে। বসন্ত ও শরৎকাল বেশ আরামদায়ক হয়। শীতকালে ঠান্ডা পড়ে এবং বৃষ্টি হয়। আগস্ট মাসে সবচেয়ে বেশি গরম পড়ে। সেসময়কার গড় তাপমাত্রা ২৯°সেঃ (৮৪ °ফাঃ)। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে। সেসময়কার গড় নিম্নতম তাপমাত্রা থাকে ১০ °সেঃ (৫০ °ফাঃ)। বিকেল ও সন্ধ্যার সময়ে পশ্চিম দিক থেকে সমূদ্র হতে তীরের দিকে বাতাস বয়ে যায়। রাতের বেলায় উলটা দিকে অর্থাৎ ভূমি থেকে সমূদ্রের দিকে বাতাস বয়ে যায়।

বৈরুতের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ৮৬০ মিলিমিটার (৩৪.১ ইঞ্চি)। এর প্রায় সবটাই শীতকালে পড়ে। অবশ্য বৃষ্টির প্রায় সবটাই অল্প কয়েকটি দিনে প্রবল বর্ষণের মাধ্যমে পড়ে থাকে। বৈরুতে কদাচিৎ তুষারপাত হয়। সাধারণত মাটিতে জমে থাকার মতো তুষার পড়ে না। এর ব্যতিক্রম কেবল গত ১০০বছরে ৩ বার হয়েছিলো, ১৯২০, ১৯৪২, এবং ১৯৫০ সালে।





Nuvola apps kweather.svg আবহাওয়ার গড়, Beirut Weather-rain-thunderstorm.svg
মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বছর
Average high °C (°F) 14
(57)
16
(60)
18
(64)
21
(70)
24
(76)
27
(80)
30
(86)
32
(89)
28
(82)
25
(77)
21
(69)
17
(61)
২৪
(৭৫)
Average low °C (°F) 9
(49)
11
(50)
12
(52)
14
(58)
18
(63)
21
(69)
23
(74)
24
(75)
22
(72)
20
(68)
15
(59)
11
(51)
১৭
(৬২)
Precipitation cm (inches) 18
(7.4)
15
(6.0)
9
(3.8)
5.1
(2.0)
1.7
(0.7)
0.25
(0.1)
0
(0)
0
(0)
0.5
(0.2)
4
(1.9)
12
(4.7)
17
(6.9)
৮৬
(৩৪.১)
Source: Weatherbase[৩] 2009


[সম্পাদনা] আরও দেখুন

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. ১.০ ১.১ Beirut - The Pearl of the Middle East
  2. Howstuffworks "Geography of Beirut"। প্রকাশক: Geography.howstuffworks.comhttp://geography.howstuffworks.com/middle-east/geography-of-beirut.htm। সংগৃহীত হয়েছে: 2009-05-05 
  3. Weatherbase: Historical Weather for Beirut। প্রকাশক: Weatherbase। 2007http://www.weatherbase.com/weather/weather.php3?s=104&refer=&units=us। সংগৃহীত হয়েছে: 2009-09-07 

[সম্পাদনা] বহিঃসংযোগ


নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ