বিষয়বস্তুতে চলুন

সারে কাউন্টি ক্রিকেট ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সারে কাউন্টি ক্রিকেট ক্লাব
কর্মীবৃন্দ
অধিনায়কগ্যারেথ বেটি
কোচমাইকেল ডি ভেনুতো
প্রধান নির্বাহীরিচার্ড গোল্ড
দলের তথ্য
রংপ্রথম-শ্রেণী:   
লিস্ট এ ও টি২০:   
প্রতিষ্ঠা১৮৪৫
স্বাগতিক মাঠদি ওভাল, কেনিংটন
ধারণক্ষমতা২৬,০০০
ইতিহাস
চ্যাম্পিয়নশীপ জয়১৯ (তন্মধ্যে ১টি যৌথভাবে)
দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়নশীপ জয়
সিবি৪০/প্রো৪০/সানডে লীগ জয়
এফপি ট্রফি/ন্যাটওয়েস্ট ট্রফি জয়
টুয়েন্টি২০ কাপ জয়
বেনসন এন্ড হেজেস কাপ জয়
দাপ্তরিক ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট]

First-class

One-day & T20

সারের নিজস্ব মাঠ দি ওভাল

সারে কাউন্টি ক্রিকেট ক্লাব ১৮টি পেশাদার প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেট ক্লাবের মধ্যে অন্যতম। ইংল্যান্ড ও ওয়েলসের ঘরোয়া ক্রিকেট অবকাঠামোয় এ ক্লাবটি গড়ে উঠে। এটি ঐতিহাসিক কাউন্টি সারের প্রতিনিধিত্বকারী দল। ১৮৪৫ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ লন্ডনের লাম্বেথের কেনিংটন এলাকায় অবস্থিত ওভাল মাঠে ক্লাবটি তাদের প্রধান অনুশীলনী মাঠ হিসেবে ব্যবহার করে। এছাড়াও ক্লাবের আরও দুইটি অতিরিক্ত মাঠ রয়েছে। ক্রয়ডনের হুইটগিফট ও গিল্ডফোর্ডের উডব্রিজ রোডে প্রত্যেক মৌসুমেই খেলে থাকে। গ্যারেথ বেটি দলের অধিনায়ক ও গ্রাহাম ফোর্ড কোচের দায়িত্ব পালন করছেন।

ইতিহাস

[সম্পাদনা]

সারে ক্লাব তাদের ইতিহাসে তিনটি উল্লেখযোগ্য সময় সফলতার সাথে অতিবাহিত করেছে। ১৮৫০-এর দশকে অনানুষ্ঠানিকভাবে তারা সাতবার চ্যাম্পিয়ন কাউন্টির মর্যাদা পায়। ১৮৮৭ থেকে ১৮৯৫ সালের মাঝে আটবার শিরোপা জয় করে। তন্মধ্যে, কাউন্টি চ্যাম্পিয়নশীপের ইতিহাসের প্রথম আসরেও তারা চ্যাম্পিয়ন হয়েছিল। ১৯৫২ থেকে ১৯৫৮ সময়কালে ধারাবাহিকভাবে সাতবার জয় পায়। এরপূর্বে ১৯৫০ সালে ল্যাঙ্কাশায়ারের সাথে যৌথভাবে বিজয়ী হয়। ১৯৫৫ সালে সারে দল ২৮টি খেলার মধ্যে ২৩টিতে জয় পায় যা রেকর্ডরূপে চিহ্নিত হয়ে আছে। ১৯৯৩ সালের পূর্বে অন্য কোন দলই কোন মৌসুমেই ২৩ খেলায় জয় পায়নি।[] অদ্যাবধি সারে দল আনুষ্ঠানিক কাউন্টি চ্যাম্পিয়নশীপে ১৮বার শিরোপা জয় করতে সক্ষম হয়। তাদের এ সাফল্যে কেবলমাত্র ইয়র্কশায়ার অগ্রগামী।

ক্লাবের চিরায়ত ব্যাজ হচ্ছে প্রিন্স অব ওয়েলসের পালকলর্ড রোজবেরি এ প্রতীক ব্যবহারে প্রিন্স অব ওয়েলসের কাছ থেকে অনুমতি নেন। উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে ১৯১৫ সালে ওভাল স্ট্যান্ড নির্মিত হয়।[]

ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে, ক্রিকেট স্যাক্সন বা নরম্যান সময়কালে ওয়েল্ডে শিশুদের আড্ডাস্থলে উৎপত্তি হয়। অল্পকিছুদিন পরই প্রতিবেশী সারে এলাকায় পৌঁছে যায়। এ ক্রীড়ার উৎপত্তিস্থান না হলেও সারে মুদ্রণশিল্পের কল্যাণে প্রথম নির্দিষ্ট স্থান হিসেবে মর্যাদা লাভ করে। ১৫৯৮ সালের আইন আদেশ বলে নিশ্চিত করা হয় যে, ১৫৫০ সালে গিল্ডফোর্ডের এক টুকরো জমিতে বিদ্যালয়ের ছাত্ররা সর্বপ্রথম ক্রিকেট খেলেছিল।[] ১৬১১ সালে রাজা প্রথম জেমস তার জ্যেষ্ঠ পুত্র প্রিন্স অব ওয়েলস হেনরিকে কেনিংটন ও ভক্সহলের ভূ-স্বামীরূপে ঘোষণা করেন। এখানেই সারের প্রধান অনুশীলনী মাঠ বর্তমানের ওভাল রয়েছে। অদ্যাবধি, প্রিন্স অব ওয়েলসের পালক ক্রিকেট ক্লাবের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়।[]

ব্যবহৃত মাঠ

[সম্পাদনা]

নিজ মাঠের খেলাগুলোয় অংশ নিতে সারে দল তাদের সূচনালগ্ন থেকে এ পর্যন্ত পনেরটি পৃথক মাঠ ব্যবহার করেছে। নিচের ছকে প্রত্যেক মাঠে প্রথম-শ্রেণী, লিস্ট এ বা টুয়েন্টি২০-এর নিজস্ব খেলাগুলোর বিবরণ তুলে ধরা হলো।

মাঠের নামঅবস্থানবছরএফসি
খেলা
এলএ
খেলা
টি২০
খেলা
সর্বমোট
উডব্রিজ রোডগিল্ডফোর্ড১৯৩৮–বর্তমান৮৯৩৬১২৫
হুইটগিফট স্কুলক্রয়ডন২০০০–২০১১১৩২৩
ব্রিটিশ অ্যারোস্পেস কোম্পানি গ্রাউন্ডবাইফ্লিট১৯৭০–১৯৭৯১০১০
কেনটন কোর্ট মিডোসানবারি-অন-টেমস১৯৭২–১৯৭৪
হকার্স স্পোর্টস গ্রাউন্ডকিংস্টন-আপন-টেমস১৯৪৬
সেন্ট জন্স স্কুললিদারহেড১৯৬৯–১৯৭২
মেট্রোপলিটন পুলিশ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডপূর্ব মোলসে২০০৩
ব্রডওয়াটার পার্কগোডালমিং১৮৫৪
রেইগেট প্রাইয়রি ক্রিকেট ক্লাব গ্রাউন্ডরেইগেট১৯০৯
চিম রোডসাটন১৯৬৯
চার্টারহাউস স্কুলগোডেলমিং১৯৭২
ডেকা স্পোর্টস গ্রাউন্ডটোওয়ার্থ১৯৭৩
হার্স্ট পার্ক ক্লাব গ্রাউন্ডপূর্ব মোলসে১৯৮৩
রিক্রিয়েশন গ্রাউন্ডব্যানস্টিড১৯৮৪
উৎস: ক্রিকেটআর্কাইভ
হালনাগাদ: ১৮ সেপ্টেম্বর, ২০১১

খেলোয়াড়

[সম্পাদনা]

বর্তমান দলীয় সদস্য

[সম্পাদনা]
২৭ এপ্রিল, ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[]
  • নম্বরের মাধ্যমে খেলোয়াড়ের শার্টের পিছনে ব্যবহৃত দলীয় নম্বরকে তুলে ধরছে।
  • double-dagger মাধ্যমে আন্তর্জাতিক খেলায় খেলোয়াড়ের ক্যাপকে চিহ্নিত করা হয়েছে।
  •  *  এর মাধ্যমে খেলোয়াড়ের কাউন্টি ক্যাপ প্রাপ্তিকে তুলে ধরা হয়েছে।
নম্বর নাম জাতীয়তা জন্ম তারিখ ব্যাটিং বোলিং মন্তব্য
ব্যাটসম্যান
১০অরুণ হরিনাথ* ইংল্যান্ড৩ এপ্রিল ১৯৮৭ (বয়স ৩৮)বামহাতিডানহাতি অফ ব্রেক
১১কুমার সাঙ্গাকারা* double-dagger শ্রীলঙ্কা২৭ অক্টোবর ১৯৭৭ (বয়স ৪৮)বামহাতিডানহাতি অফ ব্রেকবিদেশী খেলোয়াড়
১৭রোরি বার্নস* ইংল্যান্ড২৬ আগস্ট ১৯৯০ (বয়স ৩৫)বামহাতিডানহাতি মিডিয়ামসহঃ অধিনায়ক
২০জেসন রয়* double-dagger ইংল্যান্ড২১ জুলাই ১৯৯০ (বয়স ৩৫)ডানহাতিডানহাতি মিডিয়ামইংল্যান্ডের সাথে সাদা বলের চুক্তি
২১অ্যারন ফিঞ্চ double-dagger অস্ট্রেলিয়া১৭ নভেম্বর ১৯৮৬ (বয়স ৩৯)ডানহাতিস্লো লেফট-আর্ম অর্থোডক্সবিদেশী খেলোয়াড়
২৩মার্ক স্টোনম্যান ইংল্যান্ড২৭ জুন ১৯৮৭ (বয়স ৩৮)বামহাতিডানহাতি অফ ব্রেক
২৪কেভিন পিটারসন double-dagger ইংল্যান্ড২৭ জুন ১৯৮০ (বয়স ৪৫)ডানহাতিডানহাতি অফ ব্রেককেবলমাত্র টি২০
৪৫ডমিনিক সিবলি ইংল্যান্ড৫ সেপ্টেম্বর ১৯৯৫ (বয়স ৩০)ডানহাতিডানহাতি লেগ ব্রেক
অল-রাউন্ডার
স্কট বর্থউইক double-dagger ইংল্যান্ড১৯ এপ্রিল ১৯৯০ (বয়স ৩৫)বামহাতিডানহাতি লেগ ব্রেক
জেমস বার্ক ইংল্যান্ড২৫ জানুয়ারি ১৯৯১ (বয়স ৩৪)ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্টলিচেস্টারশায়ার থেকে ধারকৃত
১৩গ্যারেথ বেটি* double-dagger ইংল্যান্ড১৩ অক্টোবর ১৯৭৭ (বয়স ৪৮)ডানহাতিডানহাতি অফ ব্রেকক্লাব অধিনায়ক
৫৮স্যাম কারেন ইংল্যান্ড৩ জুন ১৯৯৮ (বয়স ২৭)বামহাতিবামহাতি ফাস্ট মিডিয়াম
মইসেস হেনরিকুইস double-dagger অস্ট্রেলিয়া১ ফেব্রুয়ারি ১৯৮৭ (বয়স ৩৮)ডানহাতিডানহাতি ফাস্ট মিডিয়ামবিদেশী খেলোয়াড় (কেবলমাত্র টি২০)
উইকেট-রক্ষক
বেন ফোকস* ইংল্যান্ড১৫ ফেব্রুয়ারি ১৯৯৩ (বয়স ৩২)ডানহাতি
৩২অলি পোপ ইংল্যান্ড২ জানুয়ারি ১৯৯৮ (বয়স ২৭)ডানহাতি
বোলার
ম্যাট ডান ইংল্যান্ড৫ মে ১৯৯২ (বয়স ৩৩)বামহাতিডানহাতি ফাস্ট
ফ্রেডি ফন দেন বার্গ ইংল্যান্ড১৪ জুন ১৯৯২ (বয়স ৩৩)ডানহাতিস্লো লেফট-আর্ম অর্থোডক্স
মার্ক ফুটিট ইংল্যান্ড২৫ নভেম্বর ১৯৮৫ (বয়স ৪০)ডানহাতিবামহাতি ফাস্ট-মিডিয়াম
১৬জেড ডানবাক* double-dagger ইংল্যান্ড৩ মার্চ ১৯৮৬ (বয়স ৩৯)ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম
১৮স্টুয়ার্ট মিকার* double-dagger ইংল্যান্ড২১ জানুয়ারি ১৯৮৯ (বয়স ৩৬)ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম
১৯অমর বির্দি ইংল্যান্ড১৯ জুলাই ১৯৯৮ (বয়স ২৭)ডানহাতিডানহাতি অফ ব্রেক
৩৩ম্যাথু পিলান্স দক্ষিণ আফ্রিকা৪ জুলাই ১৯৯১ (বয়স ৩৪)ডানহাতিডানহাতি ফাস্টব্রিটিশ ভিসা
৫৯টম কারেন* ইংল্যান্ড১২ মার্চ ১৯৯৫ (বয়স ৩০)ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম
৭৭রবি রামপাল double-dagger ওয়েস্ট ইন্ডিজ১৫ অক্টোবর ১৯৮৪ (বয়স ৪১)বামহাতিডানহাতি ফাস্ট-মিডিয়ামকোলপ্যাক খেলোয়াড়
৮৩কনর ম্যাককার দক্ষিণ আফ্রিকা১৯ জানুয়ারি ১৯৯৮ (বয়স ২৭)ডানহাতিডানহাতি ফাস্টব্রিটিশ পাসপোর্ট

উল্লেখযোগ্য সাবেক খেলোয়াড়

[সম্পাদনা]

সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট, লিস্ট এ ক্রিকেটটুয়েন্টি২০ ক্রিকেটে সম্মিলিতভাবে ২০০ বা ততোধিক খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দেরকে নিচে দেখানো হয়েছে।

কোচিং কর্মকর্তা

[সম্পাদনা]

১৭ জুন, ২০১৩ তারিখে ক্রিস অ্যাডামসকে পদচ্যুত করা হলে ক্লাব ক্রিকেট ম্যানেজারের পদ শূন্য হয়। প্রথম একাদশের কোচ ইয়ান সল্‌স্‌বারিকেও একই সঙ্গে পদচ্যুত করা হয়। অ্যাডামস ২০০৮ সাল থেকে এ পদে নিযুক্ত হয়েছিলেন। এরপূর্বে ২০০৬ সালে সহকারী কোচ থেকে উপনীত হওয়া কোচ অ্যালান বুচার এ দায়িত্বে ছিলেন। এ সময়ে তার সন্তান মার্ক বুচার ক্লাবের অধিনায়কের দায়িত্বে ছিলেন। ১৯৭৯ থেকে ১৯৮৬ সময়কালে মিকি স্টুয়ার্ট ক্রিকেট ম্যানেজারের দায়িত্ব পালন করেন। একসময় তিনি ক্লাবের পক্ষেও খেলেছিলেন।

অ্যাডামসকে বিতাড়নের পর ঘোষণা করা হয় যে, অ্যালেক স্টুয়ার্ট প্রথম একাদশের দীর্ঘস্থায়ী উত্তরাধিকার না পাওয়া পর্যন্ত দলের দায়িত্ব পালন করবেন। এ সময় বোলিং কোচ স্টুয়ার্ট বার্নসকে তার সহকারী হিসেবে মনোনয়ন দেয়া হয়।[] অক্টোবর, ২০১৩ সালে ক্লাব কর্তৃপক্ষ ঘোষণা করে যে, ফেব্রুয়ারি, ২০১৪ সাল থেকে গ্রাহাম ফোর্ড ক্লাবের প্রধান কোচ এবং নতুন পদ হিসেবে ক্রিকেট পরিচালক হিসেবে স্টুয়ার্ট দায়িত্ব পালন করবেন।[] ২০১৬ সালের শুরুর দিকে গ্রাহাম ফোর্ড প্রধান কোচের পদ থেকে ইস্তফা দেন ও মাইকেল ডি ভেনুতোকে মনোনয়ন দেয়া হয়।[]

অর্জন

[সম্পাদনা]

প্রথম একাদশ

[সম্পাদনা]

দ্বিতীয় একাদশ

[সম্পাদনা]

পাদটীকা

[সম্পাদনা]
  1. An unofficial seasonal title sometimes proclaimed by consensus of media and historians prior to December ১৮৮৯ when the official County Championship was constituted. Although there are ante-dated claims prior to ১৮৭৩, when residence qualifications were introduced, it is only since that ruling that any quasi-official status can be ascribed.
  2. পূর্বে জিলেট কাপ (১৯৬৩–১৯৮০), ন্যাটওয়েস্ট ট্রফি (১৯৮১–২০০০) ও সিএন্ডজি ট্রফি (২০০১–২০০৬) নামে পরিচিত ছিল
  3. পূর্বে সানডে লীগ (১৯৬৯–১৯৯৮) নামে পরিচিত ছিল

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Wisden Cricketers' Almanack, 1993 edition, obituary of Stuart Surridge.
  2. Williamson, Martin। "A brief history of Surrey"Cricinfo (ইংরেজি ভাষায়)। cricinfo.com। ২৫ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১১
  3. Altham (1962), ch. 1.
  4. "The History of Surrey County Cricket Club" (পিডিএফ)Surrey CCC (ইংরেজি ভাষায়)। kiaoval.com। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১১[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "Squad"Surrey CCC (ইংরেজি ভাষায়)। kiaoval.com। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬
  6. "Surrey sack team director Chris Adams and coach Ian Salisbury with Alec Stewart taking over" (ইংরেজি ভাষায়)। telegraph.co.uk।
  7. "Graham Ford Appointed Head Coach" (ইংরেজি ভাষায়)। ckiaoval.com। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৩
  8. "Michael di Venuto: Surrey appoint Australian as head coach" (ইংরেজি ভাষায়)। bbc.co.uk। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

স্বাধীন ওয়েবসাইট

[সম্পাদনা]

গ্রন্থপঞ্জী

[সম্পাদনা]